ঢাকা কলেজ আবৃত্তি সংসদ

ঢাকা কলেজ আবৃত্তি সংসদ "উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প"

অভিনন্দন কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ।
01/08/2026

অভিনন্দন
কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ।

বিবৃতিনাট্যচর্চা ও আবৃত্তিশিল্পের অন্যতম জাতীয় আয়োজন ‘জুলাই নাট্য ও আবৃত্তি উৎসব–২০২৬’-এ অংশগ্রহণ করে কবিতা আবৃত্তির মাধ...
23/07/2026

বিবৃতি

নাট্যচর্চা ও আবৃত্তিশিল্পের অন্যতম জাতীয় আয়োজন ‘জুলাই নাট্য ও আবৃত্তি উৎসব–২০২৬’-এ অংশগ্রহণ করে কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শক-শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের আবৃত্তিশিল্পী মেহেদী হাসান মুবিন ও রওশন আলম।

নাটনাট্য ও ডাহুক আবৃত্তি সংসদের আমন্ত্রণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে তাঁদের সাবলীল ও হৃদয়স্পর্শী পরিবেশনা ঢাকা কলেজ আবৃত্তি সংসদের জন্য গৌরবের বিষয়।

ঢাকা কলেজ আবৃত্তি সংসদ তাঁদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। ভবিষ্যতেও তাঁদের শিল্পসাধনা আরও সমৃদ্ধ হোক এবং আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক—এই প্রত্যাশা রইল।

— ঢাকা কলেজ আবৃত্তি সংসদ

সাপ্তাহিক সিটিং শেষে মডারেটর স্যারের সাথে  চা-আড্ডা
21/07/2026

সাপ্তাহিক সিটিং শেষে মডারেটর স্যারের সাথে চা-আড্ডা

অভিনন্দন ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক আনোয়ার মাহমুদ স্যার-এর দায়িত্ব গ্রহণে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের প...
14/07/2026

অভিনন্দন

ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক আনোয়ার মাহমুদ স্যার-এর দায়িত্ব গ্রহণে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

স্যারের সুদীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে—এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।

আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে ঢাকা কলেজ আবৃত্তি সংসদসহ সকল সাংস্কৃতিক ও সৃজনশীল সংগঠন আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে।

মাননীয় স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করছি।

শুভেচ্ছান্তে
ঢাকা কলেজ আবৃত্তি সংসদ

📖 সাপ্তাহিক সিটিং | ঢাকআসনিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সাপ্তাহিক সিটিং অনুষ্ঠিত হয়েছে। শব্দে, চ...
23/06/2026

📖 সাপ্তাহিক সিটিং | ঢাকআস

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সাপ্তাহিক সিটিং অনুষ্ঠিত হয়েছে।

শব্দে, চেতনায়, সংস্কৃতিতে—ঢাকআস।

অভিনন্দন ও শুভকামনাঢাকা কলেজ আবৃত্তি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহদীউজ্জামান মাহমুদ-কে কনশাস কনজ্যুমারস সোসাইটি (স...
20/06/2026

অভিনন্দন ও শুভকামনা

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহদীউজ্জামান মাহমুদ-কে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা "কনজ্যুমারস ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)" ঢাকা কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার নেতৃত্ব, মেধা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা করি।
আপনার নতুন দায়িত্ব সফল ও সার্থক হোক। শুভকামনা অবিরাম।

ঢাকা কলেজ আবৃত্তি সংসদ পরিবার

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের আজকের সাপ্তাহিক সেশনের স্থিরচিত্র...
16/06/2026

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের আজকের সাপ্তাহিক সেশনের স্থিরচিত্র...

ঢাকা কলেজের নব-নিযুক্ত উপাধ্যক্ষ ড. মোঃ খাদেমুল ইসলাম মহোদয়কে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্র...
15/06/2026

ঢাকা কলেজের নব-নিযুক্ত উপাধ্যক্ষ ড. মোঃ খাদেমুল ইসলাম মহোদয়কে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

আপনার দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী দিকনির্দেশনায় ঢাকা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হয়ে উঠবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

— ঢাকা কলেজ আবৃত্তি সংসদ

ঈদ মুবারক
26/05/2026

ঈদ মুবারক

20/05/2026

ঢাকআস সদস্য এফ এম আলভীর কণ্ঠে 'প্রস্থান' কবিতা আবৃত্তি...
এফ এম আলভী,মানবিক বিভাগ,একাদশ শ্রেণি,ঢাকা কলেজ।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা কলেজ আবৃত্তি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share