12/07/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ...
আজ ১২ জুলাই,
আমাদের সর্বজন সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক
মরহুম" মুহাম্মাদ আব্দুস সামাদ"
স্যারের ১৫ তম মৃত্যু বার্ষিকী। ২০১২সালের আজকের এইদিনে প্রিয় ওস্তাদজী মহান রব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন-
" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'উন।"
জন্মভিটা-শেষঠিকানা প্রিয় খিরিবাড়ি গ্রামের স্বাধীনতা পরবর্তী প্রজন্মের ওস্তাদজী, যার শিক্ষা আমাদের প্রজন্মের হাতের খড়ি। ওস্তাদজীর ব্যবহার ছিল মাধুর্যময়।শিক্ষার্থীদের প্রতি তাঁর যত্ন, ভালোবাসা এবং ধৈর্য্য আমাদেরকে গভীরভাবে ছুঁয়ে যেত। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শিক্ষা ও আদর্শ চিরকাল আমাদের সাথে থাকবে ইংশাল্লাহ্।
প্রিয় ওস্তাদজীর বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া করি-
*."আসসালামু আলাইকুম ইয়া আহলাল ক্বুবুর।"
-(হে কবুরবাসী!তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।)
*." আল্লা হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন আযা-বিল ক্ববর"।
-( হে আল্লাহ! আমি আপনার নিকটে কবরের আযাব ৷৷৷ হতে পানাহ চাই।)।
*."আল্লাহুমাগফির লাহু ওয়া সাব্বিতহু"।
-(হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন ও তাকে দৃঢ় রাখুন।)।
*. " আসসালামু 'আলা আহলিদ্দিয়ারি মিনাল মু'মিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুসতাখিরিনা ওয়া ইন্না ইংশাল্লাহু বিকুমলা লাহিকুনা,
নাসআ্লুল্লাহু লানা ওয়া লাকুমুল 'আফিয়াতা।"
ইয়া রব!প্রিয় ওস্তাদজীর স্নেহময়, ভালোবাসার, অভিভাবকত্বের প্রিয় ছাত্র হিসেবে তোমার কাছে চাওয়া একটাই আমাদের প্রিয় ওস্তাদজী কে জান্নাতুল ফেরদৌসের খাস মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর শিক্ষার্থীদের সকল নেক আমলের উত্তম প্রতিদান স্বরূপ উত্তম যাযা সমূহ তাঁর আমলনামায়যুক্ত করুন।
🤲আমিনো আমিন সুম্মা আমিন🤲।
Kalam Azad Liton
Lekhon Sarker
Sarkar
AL Mahmud
Rakibul Hasan
Yusuf Prodhan