26/02/2026
গত ২৩ ফেব্রুয়ারী লিখেছিলাম-
ভাঙ্গতে পারবে কি ৫৫৮০ লেভেল?
আজ লেভেলতো ভাঙ্গলো কিন্তু!
৫৫৮০ লেভেলটি ছিলো একটি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। টেকনিক্যাল রুল অফ থাম্ব (Rule of Thumb) অনুযায়ী, একটি ভ্যালিড ব্রেকআউটের জন্য ভলিউম গড় ভলিউমের চেয়ে অন্তত ১.৫ থেকে ২ গুণ বেশি হওয়া উচিত ছিলো। কিন্তু ব্রেকআউট হলেও ভলিয়ম আশানুরূপ হলো না।
DSEX আপডেট: ৫৫৮০ ব্রেকআউট! আসল নাকি ফাঁদ?
অবশেষে ডিএসই (DSEX) তার কঠিন বাধা ৫৫৮০ লেভেল পার করে ৫৬০০ তে ক্লোজ হয়েছে! এটাই বা খারাপ কি? চার্টে বুলিশ মোমেন্টাম পরিষ্কার, কিন্তু একজন স্মার্ট ট্রেডার হিসেবে আমাদের "ভলিউম" এর দিকে নজর দেওয়া জরুরি। আজকের পোস্টমর্টেম:
প্রাইস অ্যাকশন: ৫৫৮০ এর উপরে স্ট্রং ক্লোজিং (Positive)।
ভলিউম: আজকের লেনদেন ৯৪৭ কোটি টাকা। গড় ভলিউমের (৭৬৭ কোটি) চেয়ে বেশি হলেও, একটি শক্তিশালী ব্রেকআউটের জন্য আমরা ১১০০+ কোটি টাকার ভলিউম আশা করেছিলাম। ভলিউম কিছুটা কম থাকায় উৎসাহটা একটু কমে গেলো।
টেকনিক্যাল সতর্কতা:
RSI এখন ৭৪+ (Overbought) জোনে। এর মানে ইঞ্জিনে কিছুটা হিট, যেকোনো সময় একটু ঠান্ডা হতে পারে (Correction)। তবে যে সব শেয়ার দিয়ে সূচক বেড়েছে সেগুলোর দরই কমবে বেশী, অতএব খুব বেশী ভয়ের কারণ নেই!
ট্রেডিং প্ল্যান:
১. FOMO (Fear Of Missing Out) তে কিনবেন না: মার্কেট যদি ৫৫৮০ লেভেলটি আবার টেস্ট (Retest) করে এবং বাউন্স দেয়, সেটি হবে পারফেক্ট এন্ট্রি।
২. স্টপ লস: ৫৫৫০ এর নিচে স্টপ লস মেইনটেইন করুন।
৩. নজর রাখুন: আগামী দিনের ভলিউম যদি ১০০০ কোটির উপরে যায়, তবেই এই ব্রেকআউট সলিড কনফার্মেশন পাবো। আমার মনে হয় আগামী রোববার বা সোমবার ভলিয়ম ১০০০ কোটি ছাড়াবে আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন ও লাইক দিন নইলে লিখতে আমার উৎসাহ কমে যাবে মানে ঠান্ডা হয়ে যাবো।
মার্কেট বুলিশ, কিন্তু চোখ কান খোলা রাখুন! হ্যাপি ট্রেডিং!
Disclaimer: This analysis is for educational purposes only.
K M Mizanur Rahman Manik
Admin: DSE Money Maker
26.02.26