২ টাকায় উপহার

২ টাকায় উপহার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ২ টাকায় উপহার, Nonprofit Organization, ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা-১২৩০, Dhaka.

‘2 Takay Upohar’ is a non-profit organization with the slogan: “Small Efforts Can Change the Society.”
Our journey began on May 26, 2020, with a mission to support underprivileged communities in a sustainable and dignified way.

শুভ জন্মদিন।। আজ আমাদের সংগঠনের জন্য একটি বিশেষ দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই মানুষটি, যার স্বপ্ন, সাহস, দূরদর্শিত...
13/06/2026

শুভ জন্মদিন।।
আজ আমাদের সংগঠনের জন্য একটি বিশেষ দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই মানুষটি, যার স্বপ্ন, সাহস, দূরদর্শিতা এবং নিরলস প্রচেষ্টার ভিত্তিতেই আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছিলো। আমাদের প্রিয় ফাউন্ডার ও সম্মানিত প্রেসিডেন্ট Mominul Haque Rahat ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

আপনার নেতৃত্ব, মানবিকতা এবং দায়িত্ববোধ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার দৃঢ়তা এবং প্রতিটি সফলতার পেছনে আপনার অবদান আমাদের কাছে চিরস্মরণীয়। আপনার হাত ধরেই আমরা শিখেছি স্বপ্ন দেখতে, মানুষের কল্যাণে কাজ করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য একসঙ্গে এগিয়ে যেতে।

এই শুভক্ষণে মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের আন্তরিক প্রার্থনা, তিনি যেনো আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মানসিক প্রশান্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ ও সফলতা দান করেন। আপনার নেতৃত্বে আমাদের সংগঠন যেনো আরও সমৃদ্ধ, শক্তিশালী ও মানবকল্যাণমুখী হয়ে উঠতে পারে।

শুভ জন্মদিন, রাহাত ভাই। আপনার জীবনের প্রতিটি অধ্যায় হোক সাফল্যের দীপ্তিতে উজ্জ্বল, সম্মানে সমৃদ্ধ এবং কল্যাণে পরিপূর্ণ।

06/06/2026

সংগ্রাম ছিল তাদের বাস্তবতা,
স্বাবলম্বী হওয়া ছিল তাদের স্বপ্ন। একটি সেলাই মেশিন শুধু সহায়তা নয়, হয়ে উঠেছে নতুন আশার আলো ও আত্মমর্যাদার পথচলার সূচনা। আশামনি ও পারুল বেগমের স্বাবলম্বী জীবনের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ২ টাকায় উপহার এর মাধ্যমে।
২ টাকায় স্বাবলম্বী

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় Benjir Abrar ভাই 🎉আপনি আমাদের কাছে শুধু একজন সংগঠক বা নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব নন; আপনি এমন একজন...
02/06/2026

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় Benjir Abrar ভাই 🎉

আপনি আমাদের কাছে শুধু একজন সংগঠক বা নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব নন; আপনি এমন একজন মানুষ, যার চিন্তাধারা, আদর্শ ও নিষ্ঠা অসংখ্য তরুণের মনে স্বপ্ন দেখার সাহস এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করেছে।

“২ টাকায় উপহার” -এর পথচলার একদম শুরু থেকে প্রথম সদস্য হিসেবে আপনার উপস্থিতি ও সমর্থন আমাদের জন্য ছিল এক অমূল্য শক্তি। আপনার আস্থা, প্রেরণা এবং সহযোগিতা ছাড়া আজকের এই অবস্থানে পৌঁছানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত।

Excellence Bangladesh -এর মাধ্যমে আপনি তরুণ প্রজন্মকে সম্ভাবনার নতুন দিগন্ত দেখিয়েছেন। একই সঙ্গে আপনার কর্ম ও মূল্যবোধ আমাদের শিখিয়েছে—একজন মানুষ কীভাবে নিজের অবস্থান থেকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হতে পারে।

আপনার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মানসিক প্রশান্তি এবং আরও বড় সাফল্যে ভূষিত করুন। আপনার আলোকিত পথচলা আগামী দিনেও অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক।

শুভ জন্মদিন আবারও, প্রিয় Benjir ভাই।

30/05/2026

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বারপ্রান্তে এসে,
ছয় বছরের এই পথচলা শুধু সময়ের হিসাব নয়, এটি অসংখ্য মানুষের স্বপ্ন, সংগ্রাম ও আশার গল্প। মানবতার স্পর্শে লেখা সেই গল্প আজও চলমান।
২ টাকায় উপহার

28/05/2026

"২ টাকায় উপহার"-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
Excellence Bangladesh এর
Head of Brand & Markating এবং "২ টাকায় উপহার"-এর সম্মানিত Advisor Md Khasru ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা।

ত্যাগের এই মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ২ টাকায় উপহার পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
27/05/2026

ত্যাগের এই মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ২ টাকায় উপহার পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।

26/05/2026

"২ টাকায় উপহার"-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
Excellence Bangladesh -এর Founder & CEO এবং "২ টাকায় উপহার"-এর সম্মানিত Advisor
Benjir Abrar ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা।

26/05/2026

আজ ২৬ মে, মানবতার সেবায় নিবেদিত "২ টাকায় উপহার" এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
এই বিশেষ দিনে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি Mominul Haque Rahat সকল মেম্বার,প্রতিনিধি, এক্সিকিউটিভ ও সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

একটি ছোট টঙের দোকান থেকে শুরু হওয়া "২ টাকায় উপহার" আজ হাজারো মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় মানবতার এক সুন্দর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিগত পাঁচ বছরে আপনাদের নিরন্তর সমর্থন আমাদের প্রতিটি পদক্ষেপে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর এই যাত্রা কেবল শুরু। আগামীতেও আপনাদের সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা আরও শক্তভাবে কাজ করে যাবো ইনশা আল্লাহ।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে সমাজটাকে পরিবর্তন করতে।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে "২ টাকায় উপহার" সংগঠনের সাথে জড়িত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। মানবতার পথে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
ধন্যবাদ।

৬ বছর আগে খুব ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল “২ টাকার উপহার”। আজ সেই স্বপ্ন হাজারো মানুষের ভালোবাসায় পরিণত হয়েছে...
26/05/2026

৬ বছর আগে খুব ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল “২ টাকার উপহার”। আজ সেই স্বপ্ন হাজারো মানুষের ভালোবাসায় পরিণত হয়েছে।

এই ছয় বছরে আমরা শিখেছি—সাহায্য শুধু বড় কিছু দিয়ে হয় না, কখনো কখনো ছোট্ট একটি উদ্যোগও কারো মুখে হাসি ফোটাতে পারে, কারো জীবনে এনে দিতে পারে আশার আলো।

আমরা পেয়েছি অসংখ্য মানুষের ভালোবাসা, দেখেছি অনেক না বলা গল্প, অনুভব করেছি মানুষের পাশে থাকার সত্যিকারের আনন্দ। প্রতিটি হাসিমুখ, প্রতিটি দোয়া, প্রতিটি ভালোবাসা আমাদের এগিয়ে চলার সাহস জুগিয়েছে।

পথটা সবসময় সহজ ছিল না। ছিল নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা আর কঠিন সময়। কিন্তু আপনাদের সমর্থন আমাদের কখনো থামতে দেয়নি। আপনাদের হাত ধরেই “২ টাকার উপহার” আজ ছয় বছরের এক ভালোবাসার নাম।

আজকের এই দিনে আমরা কৃতজ্ঞ সেই প্রতিটি মানুষের প্রতি, যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পাশে ছিলেন।
আপনাদের বিশ্বাস আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

মানুষের মুখে হাসি ফোটানোর এই যাত্রা চলুক আরও বহু বছর।

"স্বাবলম্বীতার স্বপ্ন পূরণে এক বাক-শ্রবণ প্রতিবন্ধী আশামনির সংগ্রাম"মানুষের পৃথিবী শব্দে ভরা।ডাক, হাসি, কান্না, ভালোবাসা...
24/05/2026

"স্বাবলম্বীতার স্বপ্ন পূরণে এক বাক-শ্রবণ প্রতিবন্ধী আশামনির সংগ্রাম"

মানুষের পৃথিবী শব্দে ভরা।
ডাক, হাসি, কান্না, ভালোবাসা, অভিমান সবকিছুরই একটি শব্দ আছে।
কিন্তু আশামনির পৃথিবীতে কোনো শব্দ নেই। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী আশামনি কখনো মায়ের ডাকে সাড়া দিতে পারেননি, শুনতে পারেননি পৃথিবীর কোনো শব্দ। নিজের কষ্ট, অপমান কিংবা ভাঙা স্বপ্নের গল্পও কাউকে বলতে পারেননি। তবুও তিনি বেঁচে ছিলেন। কারণ মানুষ শুধু শব্দে নয়, স্বপ্নেও বেঁচে থাকে।

ছোটবেলা থেকেই অবহেলা ছিলো তার নিত্যসঙ্গী। সমাজ তাকে মানুষ হিসেবে নয়, করুণার চোখে দেখতে শিখেছিলো। অনেকেই তার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, অথচ সেই নীরবতার ভেতর কতো না বলা কান্না জমে ছিল, তা কেউ জানার চেষ্টা করেনি। তবুও আশামনি স্বপ্ন দেখতে ভয় পাননি।

একসময় তার জীবনেও এসেছিলো ছোট্ট একটি সংসার। স্বামীকে ঘিরে, অনাগত সন্তানকে ঘিরে, ধীরে ধীরে সাজিয়ে তুলছিলেন নিজের পৃথিবী। হয়তো তিনি শব্দে বলতে পারেননি, কিন্তু একজন মায়ের মতো তিনিও ভবিষ্যতের জন্য হাজারো স্বপ্ন বুনেছিলেন।কিন্তু নিয়তি তার জন্য অন্য গল্প লিখে রেখেছিলো।

সন্তান জন্মদানের মুহূর্তেই তিনি হারান নিজের নবজাতক সন্তানকে। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো, একজন মা সন্তানের মুখ দেখার আগেই তাকে হারিয়ে ফেলেছিলেন। সেই শোক ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ পৃথিবীতে নেই।

আর সেই ক্ষত শুকানোর আগেই স্বামীও তাকে ছেড়ে চলে যান। যে নারী কখনো নিজের কষ্ট মুখে বলতে পারেননি, তিনি সেদিনও নীরবে কেঁদেছিলেন। মৃত সন্তানের স্মৃতি বুকের ভেতর চেপে ধরে দিনের পর দিন ভেঙে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে মানসিকভাবেও ভেঙে পড়েন আশামনি। জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। চারপাশে তখন শুধুই অন্ধকার, শূন্যতা আর অসহায়ত্ব। তার কান্নার কোনো শব্দ ছিলো না, কিন্তু সেই নীরব আর্তনাদ হয়তো সৃষ্টিকর্তাও শুনেছিলেন।

পরবর্তীতে বাবার বাড়ির ছোট্ট এক কোণে আশ্রয় নেন আশামনি। তার বাবা একজন রিকশাচালক। সীমিত আয়ের সেই পরিবারে অভাব ছিলো নিত্যদিনের বাস্তবতা। তবুও তিনি হার মানেননি। নিজের দুই হাতকে শক্তি বানিয়ে একটি প্রতিষ্ঠানে সেলাই প্রশিক্ষণ নেন এবং অসংখ্য বাধা, সীমাবদ্ধতা আর সামাজিক অবহেলাকে পেছনে ফেলে প্রশিক্ষণে সেরা ১০ জনের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেন। তিনি কথা বলতে পারেন না, কিন্তু তার পরিশ্রম যেনো পৃথিবীকে বলেছিলো, “আমিও পারি।”

কিন্তু দক্ষতা অর্জনের পরও জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি সেলাই মেশিন। কাজ জানতেন, পরিশ্রম করার প্রবল ইচ্ছাও ছিল, কিন্তু নিজের কোনো সেলাই মেশিন না থাকায় স্বাবলম্বী হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে উঠছিল। তার স্বপ্ন ছিল পরিবারের অভাব মোচনে নিজের ভূমিকা রাখা, বাবার কষ্ট কিছুটা হলেও কমানো। কিন্তু অভাব আর অনটনে ঘেরা সেই সংসারে একটি সেলাই মেশিন কেনাও ছিল স্বপ্নের মতো।

ঠিক সেই স্বপ্ন পূরণের পথেই পাশে দাঁড়িয়েছে “২ টাকায় উপহার”। যেদিন সংগঠনের পক্ষ থেকে আশামনির হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়, সেদিন তার চোখে জমে থাকা বছরের পর বছর নীরব কান্না অশ্রু হয়ে গড়িয়ে পড়েছিল। সেলাই মেশিনটি হাতে ধরে সেদিন আশামনি যেভাবে হেসেছিলেন, তার পরিবারের সদস্যরা জানান, “শেষ কবে আশামনিকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেছি, তা আমাদের মনে নেই।” সেই হাসি ছিলো অসংখ্য না বলা কষ্ট পেরিয়ে নতুনভাবে জীবন শুরু করার এক নীরব ঘোষণা।

"২ টাকায় উপহার" বিশ্বাস করে, মানুষের জীবনে পরিবর্তন আনতে সবসময় বড় কিছু প্রয়োজন হয় না। কখনো কখনো একটি ছোট সহায়তাই কারও ভেঙে যাওয়া জীবনকে নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়।

আশামনির গল্প শুধুই একজন নারীর গল্প নয়।এটি নীরব যন্ত্রণা, হার না মানা সাহস এবং স্বাবলম্বী হয়ে ওঠার এক অবিনাশী মানবিক সংগ্রামের গল্প।

Address

ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা-১২৩০
Dhaka

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801784486445

Alerts

Be the first to know and let us send you an email when ২ টাকায় উপহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ২ টাকায় উপহার:

Shortcuts

Share