Ashik Sir "The Education Hawker"

Ashik Sir "The Education Hawker" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashik Sir "The Education Hawker", Dhaka.
(3)

���Education is our main goal���

Banker| Teacher| Motivational Speaker| Career Consultant| Educational Consultant|

BCS| BANK| PRIMARY| নিবন্ধন| ১১তম-২০তম গ্রেড চাকরি। যেকোনো সরকারি চাকরি প্রস্তুতির প্লাটফর্ম। আপডেট ও নোটিফিকেশন পেতে ফলো দিয়ে পাশে থাকুন।

👉যে দেশে গুণীর কদর হয়না, সেদেশে গুণী জন্মায় না। (ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্)✍️✅স্যার সার্টিফিকেটে আপনার সম্মান কেরে নিলেও ব...
26/06/2026

👉যে দেশে গুণীর কদর হয়না, সেদেশে গুণী জন্মায় না। (ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্)✍️

✅স্যার সার্টিফিকেটে আপনার সম্মান কেরে নিলেও বাস্তবে আপনার সম্মান আরও বহুগুণ বেড়েছে। আপনি বাংলাদেশের সম্পদ। স্যার আপনি মানুষের মনের মধ্যে ছিলেন, আছেন, থাকবেন🤲❤️🤲

👉বলছি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের এক জীবন্ত কিংবদন্তি ও নক্ষত্রের নাম অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল্লাহ স্যারের কথা.....✍️

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ
একুশে পদক ও বাংলা একাডেমি ফেলোশিপ

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও জনস্বাস্থ্য সচেতনতার অঙ্গনে এক অনন্য ব্যক্তিত্ব। দেশের অন্যতম খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, লেখক এবং স্বাস্থ্যসচেতনতা আন্দোলনের অগ্রদূত হিসেবে তিনি দীর্ঘ কয়েক দশক ধরে জাতির সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন।

তিনি ১৯৫৪ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার (বর্তমান জামালপুর জেলা) ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর শৈশব কেটেছে গ্রামের স্নিগ্ধ পরিবেশে। হারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। ১৯৬৯ সালে ইসলামপুর নেকজাহান উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

চিকিৎসক হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি নিজ গ্রামে কিছুদিন সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। উচ্চতর প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে পাঁচ বছর চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯২ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তৎকালীন পিজি হাসপাতালে ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান এবং মেডিসিন অনুষদের তিনবার নির্বাচিত ডিন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সচিব পদমর্যাদা লাভ করেন এবং ২০২২ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ইমেরিটাস অধ্যাপক উপাধিতে ভূষিত করে।

বিশেষ করে এই দেশে ডেঙ্গু জ্বর যখন এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়, তখন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নিরলস প্রচেষ্টা, গণমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং অসংখ্য রোগীর সফল চিকিৎসা তাঁকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করে।

তিনি একজন প্রথিতযশা লেখকও। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক ছয়টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— Short Cases in Clinical Medicine, Long Cases in Clinical Medicine, ECG of Medical Practice, Radiology of Medical Practice এবং স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম। তাঁর রচিত বইগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যসহ আরব বিশ্বের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে সমাদৃত।

পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কলাম লিখে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

শিক্ষা, গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। ২০১৫ সালে Short Cases in Clinical Medicine গ্রন্থের জন্য ইউজিসি অ্যাওয়ার্ড (২০১৩) লাভ করেন। ২০১৬ সালে গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে বাংলা একাডেমি ফেলোশিপ অর্জন করেন। ২০১৯ সালে ইউজিসি অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ কেবল একজন চিকিৎসক নন; তিনি একজন আদর্শ শিক্ষক, দক্ষ গবেষক, প্রজ্ঞাবান লেখক এবং মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, সততা ও মানবসেবার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে✍️✅

ছেলেটি রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র। তাকে পু*লিশ কেন ধরে নিয়ে যাচ্ছে জানেন?সে একটা মেয়েকে পড়াতো। মেয়েটা বার বার তাকে প্র...
25/06/2026

ছেলেটি রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র। তাকে পু*লিশ কেন ধরে নিয়ে যাচ্ছে জানেন?

সে একটা মেয়েকে পড়াতো। মেয়েটা বার বার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু সে কোনো সাড়া পাচ্ছিলোনা। ছেলেটা মেয়েকে পড়ানো বন্ধ করে দিলো। মেয়ের মায়ের বিশেষ অনুরোধে আবার পড়িয়েছে। মেয়েটি ছেলের কাছ থেকে সাড়া না পেয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে বলে শোনা যাচ্ছে। মা*রা যাওয়ার আগে মেয়েটি ছেলের সাথে কথা বলেছিল মোবাইলে। মেয়ের পরিবার ছেলেকে পু*লিশে দিয়েছে। তারপরও ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার🤔সঠিক ঘটনা যেন উদঘাটন হয় এবং সঠিক বিচার যেন হয়🤔✅

✅শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার জন্য প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা নিয়মি...
25/06/2026

✅শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার জন্য প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা নিয়মিত সংবাদ, রিপোর্ট এর মাধ্যমে যে সক্রিয় ভূমিকা পালন করছে তার সাধুবাদ জানাই। তবে এই ভাবে যদি পাসপোর্ট অফিস, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরটিএ, বিভিন্ন জেলা পরিষদ, রাজুক, গণপূর্ত, কাস্টমস, বন্দর, এনবিআর, রেলওয়ে এবং যারা ব্যাংক লু*ট করে ইত্যাদি অফিসগুলো সাংবাদিকরা, কন্টেন্ট ক্রিয়েটররা নিয়মিত সংবাদের মাধ্যমে রিপোর্ট করে প্রশাসনের মাধ্যমে জবাবদিহিতায় আনতে পারতো তাহলে দেশ আরও দ্রুত উন্নত হতো এবং সচ্ছতা ফিরে আসতো👍এই অফিসগুলো নিয়ে যদি সাংবাদিক ভাইয়েরা এবং কন্টেন্ট ক্রিয়েটররা নিয়মিত সংবাদ রিপোর্ট করে আমি তাদের স্যালুট জানাবো এবং তাদের নিয়ে পোস্ট করবো✅👍
ধরলে সবাইকে ধরতে হবে। শুধু দূর্বল যারা তাদেরকে ধরে তেমন সুবিধা হবে বলে মনে হয় না এবং দেশও তেমন আগাবে বলে মনে হয় না✍️🤔
👉 Might is right🤔✍️

👉📢শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং দেশের জনগণের সামনে সত্য উন্মোচন করুণ👍✅📢



#প্রাইমারি

অভিনন্দন ব্রাজিল🇧🇷🇧🇷🇧🇷❤️🏆⚽অভিনন্দন ভিনি❤️❤️💥✅আজকে ব্রাজিল অসাধারণ খেলেছে। প্রায় সব খেলোয়ারই ভালো খেলেছে। গোল কিপার এলিসন...
25/06/2026

অভিনন্দন ব্রাজিল🇧🇷🇧🇷🇧🇷❤️🏆⚽
অভিনন্দন ভিনি❤️❤️💥

✅আজকে ব্রাজিল অসাধারণ খেলেছে। প্রায় সব খেলোয়ারই ভালো খেলেছে। গোল কিপার এলিসন থেকে শুরু করে সবাই অসাধারণ খেলেছে। চুনহাও নিয়মিত গোল পাচ্ছে।বিশেষ করে ভিনিসিয়াস অসাধারণ💥❤️নেইমার কখন নামবে সেই অপেক্ষায় ছিলো কোটি কোটি ভক্ত। অবশেষে ভক্তদের আশা পূরণ হলো❤️Naymar is Back⚽🏆Vini❤️💥
বিশ্বকাপ জমে উঠেছে💥⚽🏆❤️

👉Portugal is on fire💥🏆❤️⚽👉অভিনন্দন পর্তুগাল❤️⚽🏆👉অভিনন্দন রোনালদো❤️🏆⚽✅সম্পুর্ন খেলা দেখেছি। অসাধারণ পাস, অসাধারণ গতি, অসা...
24/06/2026

👉Portugal is on fire💥🏆❤️⚽
👉অভিনন্দন পর্তুগাল❤️⚽🏆
👉অভিনন্দন রোনালদো❤️🏆⚽

✅সম্পুর্ন খেলা দেখেছি। অসাধারণ পাস, অসাধারণ গতি, অসাধারণ কাউন্টার এ*ট্যাক, এক কথায় অসাধারণ খেলেছে পর্তুগাল। বিশ্বের নামীদামী দল এবং প্লেয়ার হিসেবে কম-বেশি সবাই বিশ্বকাপ পেয়েছে। আমি মনেপ্রাণে চাই এই বিশ্বকাপটা ক্রিস্টিয়ান রোনাল্ডোর জন্য হলেও পর্তুগাল পাক। বিশ্ববিদ্যালয় জীবনে এই মানুষটার খেলা দেখার জন্য কতো রাত জেগেছি তার হিসাব নেই। এই মানুষটার ফুটবল বিশ্বে কৃতিত্বের শেষ নেই। একটা দলের জন্য একা আর কি করবে🤔✍️

✅ঘটনা সত্য নাকি? তাহলে আমরা কাকে বিশ্বাস করবো?🤔 নামীদামী স্কুল এবং কলেজগুলোর যদি এই অবস্থা হয় তাহলে অন্যগুলোর কি অবস্থা ...
23/06/2026

✅ঘটনা সত্য নাকি? তাহলে আমরা কাকে বিশ্বাস করবো?🤔 নামীদামী স্কুল এবং কলেজগুলোর যদি এই অবস্থা হয় তাহলে অন্যগুলোর কি অবস্থা একবার ভাবুন!🤔
✅এইজন্যই আজকাল ছেলে-মেয়েদের পড়াশোনার এই অবস্থা! ছেলে-মেয়েরা A+ পায় কিন্তু বেসিক ভালো না। শিক্ষক যদি সৎ না হয় তাহলে দেশ কিভাবে ভালো হবে, উন্নত হবে এবং ছেলে-মেয়েদের মানসিক বিকাশ হবে? এটার দ্রুত সঠিক তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ দেখতে চাই🤔👍

Congratulations Argentina🏆🇦🇷💥⚽Congratulations Messi🏆⚽🇦🇷💥Argentina 02  Austria 00
22/06/2026

Congratulations Argentina🏆🇦🇷💥⚽
Congratulations Messi🏆⚽🇦🇷💥
Argentina 02 Austria 00

✅সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বদলি বিষয়ক কমিটি💥✍️       #প্রাইমারি  #প্রাইমারীবদলি
22/06/2026

✅সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বদলি বিষয়ক কমিটি💥✍️



#প্রাইমারি
#প্রাইমারীবদলি

✅আজকে ফলাফল কি হতে পারে প্রিডিকশন করে কমেন্টে জানান?💥🏆⚽
22/06/2026

✅আজকে ফলাফল কি হতে পারে প্রিডিকশন করে কমেন্টে জানান?💥🏆⚽

✅এক নজরে ইউরোপীয় ইউনিয়ন (European Union)💥✍️       #ইউরোপীয়ইউনিয়ন
22/06/2026

✅এক নজরে ইউরোপীয় ইউনিয়ন (European Union)💥✍️
#ইউরোপীয়ইউনিয়ন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Sir "The Education Hawker" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share