Third Eye Foundation Bangladesh

Third Eye Foundation Bangladesh Love The Poor
Build The Humanity

05/06/2025
 #প্রেক্ষাপট_১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে ।- স...
16/04/2024

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
(সংগৃহীত)
সব সময় শুকরিয়া আদায় করবেন আর ভাল কিছুর জন্য দোয়া চাইবেন। আপনি জয়ী হবেন, ইনশাআল্লাহ্!!

জানালা দিয়ে পানি কিনলাম। ৫ টাকা ফেরত দিবে ছেলেটা। ব্যাগের চেন খুলে পানির বোতল ভিতরে রাখতে রাখতে মনে মনে ভাবলাম ৫ টাকা আর...
27/04/2023

জানালা দিয়ে পানি কিনলাম। ৫ টাকা ফেরত দিবে ছেলেটা। ব্যাগের চেন খুলে পানির বোতল ভিতরে রাখতে রাখতে মনে মনে ভাবলাম ৫ টাকা আর ফেরত নিব না, দিয়ে দেই ছেলেটাকে।

মাথা তুলে জানাল দিয়ে তাকিয়ে দেখি ছেলে উধাও। মনে মনে হাসলাম। আমি কিন্তু লাভবান, দুই দিক থেকে -
১. দান করার নিয়ত করেছি।
২. চুরি করা টাকার সাওয়াব আমার কাছেই আসবে।

অন লাইন থেকে জিনিস কিনল এক বন্ধু। প্রতারনার ফাদে পড়ল। মেজাজ খারাপ করে গর গর করেছে। এই সব ক্ষেত্রে আমি খুব মাথা ঠান্ডা করে ফেলি। প্রতারণা করে যাবে কই? ঐ টাকার সাওয়াব আমার কাধেই আসবে ইন শা আল্লাহ।

আম কিনছি দোকান থেকে।
“স্যার আপনার হাত দেওয়া লাগবে না। আমিখারাপ দিমু না”
“শুনেন, খারাপ দিবেন কিনা ঐ ভয় আমি করি না। ভালো জিনিস দিলে আমার লাভ, খারাপ দিলেও আমারই লাভ। একটা লাভ পৃথিবীতে আরেকটা লাভ পরজগতে।

হতাশ হতে নেই। যারা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করেন আপনার প্রতিটা আপেক্ষিক ক্ষতি কিন্তু লাভের খাতায়ই যাচ্ছে; নিশ্চিত থাকেন।

জীবনের প্রতিটা জিনিসকে পজেটিভ ভাবে দেখার সুযোগ আছে। এক ভাই বলতেছিলেন রমজানের জিনিসের দাম বেড়ে অস্থির অবস্থা। আমি বললাম, অস্থির হওয়ার কিছু নেই। পরিবারের জন্য প্রতিটা হালাল খরচ সাওয়াব হিসেবে পাবেন; রমজানে তো একে সত্তর!

কাউকে ঠকিয়ে-কষ্ট দিয়ে-অসহায়ত্বের সুযোগ নিয়ে পার পাওয়া যাবে না। আজ সময়-সুযোগ আপনার তাই আপনি অন্যের অসহায়ত্বের সুযোগ নিলেন; কালকে সময়-সুযোগ আপনার নাও থাকতে পারে তখন অন্য কেউ সুযোগ নিবে।

“তুমি কি মনে করো কেউ তোমার প্রতি অন্যায় করে জিতে গেল”? “তুমি কি মনে করো কেউ তোমাকে অপমান করে-গালি দিয়ে চলে গেলে পার পেয়ে গেল”? “তার কি কোন দিনও বিচার হবে না”?
“জি না, মোটেও না”।

“আল্লাহ " একজন আছেন বিশ্বাস রাখুন। তার কাছে প্রতিটা অনু-পরমানুর হিসাব থাকে"।

সময়ের ফেরে ভাগ্যের জেরে কেউ ঠকে, কেউ জিতে, কেউ হাসে, কেউ কাঁদে। যিনি সময় সৃষ্টি করেছেন, প্রতিটা বিন্দু সময়ের হিসাব রাখেন যিনি; ঐ বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি, প্রতিটি কান্না, প্রতি ফোঁটা চোখের পানির হিসাব রাখেন।
(Collected)

08/10/2022

বোন তো নয়, মা যেন হয়...

জেলে পাড়ার দরিদ্র পরিবারের বেশীরভাগ সন্তান মা-বাবা'কে কাছে পায় না দিনের বেলায়, সন্তানের আহার সংগ্রহ করতে তাঁরা চলে যায় দূরদূরান্তে মাছ ধরতে।

মায়ের সে শূন্যতা পূরণ করে বড় ভাই কিংবা বোন। নিজের শৈশবের আনন্দ বিসর্জন করে তাঁরা সযত্নে গড়ে তুলে ছোট বোন কিংবা ভাইটিকে।

শৈশবের এমন সম্পর্কগুলো বেঁচে থাক আজীবন, এটাই আমাদের চাওয়া।

সিলেট ও সুনামগঞ্জ বাসীদের জন্য আমরা সবাই একবার হলেও দোয়া ইউনুস পাঠ করি। আল্লাহ সিলেট ও সুনামগঞ্জ এর মানুষদের রক্ষা করো। ...
18/06/2022

সিলেট ও সুনামগঞ্জ বাসীদের জন্য আমরা সবাই একবার হলেও দোয়া ইউনুস পাঠ করি।
আল্লাহ সিলেট ও সুনামগঞ্জ এর মানুষদের রক্ষা করো।

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ : লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'

অর্থ : 'তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।'

Address

House 02, Road 12, Sector-06 Uttara Dhaka
Dhaka

Telephone

+8801550000797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Third Eye Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Third Eye Foundation Bangladesh:

Share