03/03/2026
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই/বোন।
আশাকরি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যেই আমাদের সামাজিক প্ল্যাটফর্ম Youth for Peace সম্পর্কে এবং আমাদের কাজের সম্পর্কে জানতে পেরেছেন। আমরা বিগত ২০২২ সাল থেকে ধারাবাহিক ভাবে, বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে কাজ করে আসছি। আমাদের ফেইসবুক পেইজে এসব কাজের আপডেট পাবেন। প্রতিবারের মতো এবারও আমরা কিছু কাজ করতে চাচ্ছি। এবার রমজানে আমাদের কাজ হবে:
১. দুইজন ব্যক্তিকে সাবলম্বী করা।
২. জুলাই আহত ও নিহত পরিবার এবং সেই সাথে সমাজে অভাবগ্রস্থ কিছু পরিবারকে রমজান এবং ঈদের জন্য কিছু ফুড প্যাকেজ বিতরণ করা।
আপনাদের সহযোগিতা আমাদের কাজকে সহজ করে দিবে এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ রইলো।