WorldFish Bangladesh

WorldFish Bangladesh Aquatic Foods for Healthy People and Planet

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের ওয়ার্ল্ডফিশ প্রতিনিধি দল আজ (১১ ...
11/06/2026

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের ওয়ার্ল্ডফিশ প্রতিনিধি দল আজ (১১ জুন ২০২৬) মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই মৎস্য আহরণ, অ্যাকুয়াকালচার উন্নয়ন এবং জলজ সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। তাঁরা দেশের মৎস্য খাত ও ব্লু ইকোনমি এজেন্ডা বাস্তবায়নে নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং সহযোগিতা সম্প্রসারণে একমত হন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি ও জীবিকা উন্নয়নে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

Dr. Faruk-Ul Islam, Country Representative of WorldFish Bangladesh, led a 10-member delegation of WorldFish in a courtesy meeting with the newly appointed Director General of the Department of Fisheries (DoF), Dr. Md. Khaled Kanak, at his office on 11 June 2026.
The meeting reaffirmed the strong partnership between WorldFish and DoF in advancing sustainable fisheries, aquaculture development, and aquatic resource management in Bangladesh. Both sides expressed their commitment to further strengthening collaboration in support of the country’s fisheries sector and blue economy agenda.

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তন, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত ১০ম সিজিআইএআর (CGIAR) অ্যাডভাইজরি কমিটির মিটিং এ মৎস...
17/05/2026

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তন, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত ১০ম সিজিআইএআর (CGIAR) অ্যাডভাইজরি কমিটির মিটিং এ মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন :
“নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে সতর্কতা প্রয়োজন। আমরা চাই না ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করুক।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর নির্বাহী চেয়ারম্যান ও সিজিআইএআর অ্যাডভাইজরি কমিটির চেয়ারপার্সন ড. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল আই. মোহাম্মদ। ওয়ার্ল্ডফিশসহ বাংলাদেশে কার্যরত বিভিন্ন সিজিআইএআর কেন্দ্রের প্রতিনিধিগণ এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন। ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ-এর প্রতিনিধিত্ব করেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলাম।

At the 10th CGIAR Advisory Committee Meeting in Dhaka, Minister Mohammad Aminur Rashid urged collective action for safe food, stressing vigilance from production to processing. He highlighted Bangladesh’s potential as a global food hub and announced that agricultural irrigation will shift to solar power this year.
The meeting was chaired by Dr. Md. Abdus Salam (BARC), with Dr. Rafiqul I. Mohammed (Ministry of Agriculture) as Special Guest. Representatives from CGIAR centers, including WorldFish, joined the discussions. Dr. Faruk Ul Islam represented WorldFish Bangladesh.

“টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার (৯ মে ২০২৬) রাজধানী ঢাকায় বাংলাদেশ সোসাই...
10/05/2026

“টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৯ মে ২০২৬) রাজধানী ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এটিএম ফারুক-উল ইসলাম-এর নেতৃত্বে ৪ সদস্যের ওয়ার্ল্ডফিশ দল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপি।

মন্ত্রী খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার, গবেষক, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ড. ফারুক সমাপনী বক্তৃতায় বলেন: “নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে উৎপাদন বৃদ্ধির কোনো অর্থ নেই। মৎস্য চাষে খাদ্য নিরাপত্তা মান উন্নয়ন জনস্বাস্থ্য ও বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য অপরিহার্য।”

সম্মেলনে মোট ৩টি বৈজ্ঞানিক সেশনে ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় ও ৭০টি গবেষণা পোস্টারও প্রদর্শিত হয়। তাদের গবেষণায় উৎপাদন ও বিতরণের বাইরে গিয়ে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা জরুরি বলে প্রতীয়মান হয়েছে। খামার থেকে ভোক্তার টেবিল পর্যন্ত মান নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও নাগরিকদের যৌথ পদক্ষেপ নেয়ার কোন বিকল্প নেই।

On 9 May 2026, a 4-member WorldFish team led by Dr. ATM Faruk-Ul Islam joined the 8th National Scientific Conference on Food Safety and Health in Dhaka, organized by the Bangladesh Society for Safe Food (BSSF). The event was inaugurated by State Minister for Fisheries and Livestock Sultan Salahuddin Tuku, MP.
The Minister stressed food quality control, public awareness, and urged scientists to continue strong research.

Dr. Faruk noted, “Production growth is meaningless without safety. Strengthening aquaculture food safety standards is vital for public health and Bangladesh’s global competitiveness.”

The conference featured scientific sessions and poster presentations, highlighting that safe food is not just about production and distribution; it requires joint action from farm to fork by scientists, policymakers, businesses, and citizens to protect health and ensure a sustainable future.

--পহেলা বৈশাখে ইলিশ নয়,  ইলিশ সংরক্ষণই হোক আমাদের উৎসব---ইলিশ শুধু আমাদের জাতীয় মাছ নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ...
13/04/2026

--পহেলা বৈশাখে ইলিশ নয়, ইলিশ সংরক্ষণই হোক আমাদের উৎসব---

ইলিশ শুধু আমাদের জাতীয় মাছ নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। কিন্তু পহেলা বৈশাখকে ঘিরে তথা পান্তা ইলিশের জন্য অতিরিক্ত চাহিদায় অনেক সময় জাটকা আহরণকে উৎসাহিত করে, যা ভবিষ্যতের ইলিশ উৎপাদনের জন্য হুমকি।
চলুন, এবার সচেতন হই। একদিন ইলিশ না খেলে আমাদের তেমন ক্ষতি হবে না বরং এই একদিন ঘটা করে ইলিশ না খেলেই আমরা রক্ষা করতে সচেষ্ট হবো আমাদের নদী, সাগর, জীববৈচিত্র্য এবং জেলেদের ভবিষ্যৎ।

--This Pohela Boishakh, let’s celebrate by conserving Hilsa, not consuming it --

Hilsa is not just our national fish; it is deeply connected to Bangladesh’s economy, environment, and the livelihoods of millions. However, the surge in demand for “Panta-Ilish” during Pohela Boishakh often encourages the harvesting of juvenile Hilsa (jatka), posing a serious threat to future production.
Let’s be responsible. By skipping Hilsa for just one day, we can help protect our rivers, oceans, biodiversity, and the future of our fishing communities.

31/03/2026
ওয়ার্ল্ডফিশ বাংলাদেশে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকার অফিস প্রাঙ্গণে...
09/03/2026

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকার অফিস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আয়োজন অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
প্রতিপাদ্যটি আমাদের সম্মিলিতভাবে এমন সব বাধা দূর করতে আহ্বান জানায়- যেমন বৈষম্যমূলক আইন, দুর্বল আইনি সুরক্ষা এবং ক্ষতিকর সামাজিক ধ্যানধারণা- যেগুলো নারী ও কন্যাদের অধিকারকে বাধাগ্রস্ত করে।

WorldFish Bangladesh observed International Women’s Day (IWD) 2026 with due importance yesterday at its Dhaka office premises.
The theme for IWD 2026 - “Rights. Justice. Action. For ALL Women and Girls”- calls for collective efforts to dismantle barriers to equal justice, including discriminatory laws, weak legal protections, and harmful social norms that undermine the rights of women and girls.

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ঢাকা অফিসে সম্প্রতি আয়োজন করা হয় এক আনন্দঘন পিঠা উৎসবের। এ উৎসবে বাহারি রকমের পিঠা, পায়েসসহ নানা ...
25/01/2026

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ঢাকা অফিসে সম্প্রতি আয়োজন করা হয় এক আনন্দঘন পিঠা উৎসবের। এ উৎসবে বাহারি রকমের পিঠা, পায়েসসহ নানা ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। মাঘের পড়ন্ত এক মনোরম বিকেলে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ল্ডফিশ ঢাকা অফিসের কর্মীবৃন্দ একত্রিত হয়ে বাংলাদেশের সমৃদ্ধ লোকজ ঐতিহ্যকে স্মরণ করেন। উষ্ণ এই মিলনমেলা সবার মনে রেখে যায় আনন্দময় ও অনন্য স্মৃতি।
Recently, WorldFish Bangladesh organized a lively 'Pitha Utsab' (Winter Festival) at its Dhaka office. The event featured a wide variety of traditional Bengali delicacies, including pitha (cake) and payesh (sweets). On a pleasant late-afternoon in the month of Magh, staff members of the WorldFish Dhaka office came together with great enthusiasm to celebrate and reflect on Bangladesh’s rich cultural heritage. The warm and joyful gathering created lasting and memorable moments for everyone present.

Calendar 2026: WorldFish Bangladesh
05/01/2026

Calendar 2026: WorldFish Bangladesh

01/01/2026

Address

Address: House 335/A (Old) 42/A (New), Road 114, Gulshan-2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when WorldFish Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to WorldFish Bangladesh:

Share