20/06/2026
আপনি কি দুর্নীতি ও হয়রানিমুক্ত নদীপথ চান?
ঢাকা সদরঘাটসহ দেশের সকল নৌপথে যাত্রীদের শতভাগ নিরাপত্তা ও সুশাসন দেখতে চান?
আপনার এই প্রত্যাশা পূরণে এবং নৌযাত্রীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ‘নিরাপদ নৌপথ বাংলাদেশ’।
এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। আমাদের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও সর্বস্তরের যাত্রী হয়রানিমুক্ত করা। দেশের সচেতন নাগরিক হিসেবে আপনিও আমাদের এই স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক আন্দোলনের গর্বিত অংশীদার হতে পারেন।
আমাদের অঙ্গীকার ও স্লোগান:
"নিরাপদ নৌপথ বাংলাদেশ, হয়রানিমুক্ত করব দেশ।"
বর্তমান কার্যক্রম ও অগ্রগতি:
শুরু থেকেই আপনাদের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়ায় আমরা গভীরভাবে অনুপ্রাণিত। ইতিমধ্যে হাজারো সচেতন নাগরিক আমাদের সাথে যুক্ত হতে আবেদন করেছেন। বর্তমানে আমাদের নতুন ওয়েবসাইটের মাধ্যমে দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
বিশেষ ঘোষণা:
সদস্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, অতি দ্রুত দেশের বিভিন্ন জেলা ও নৌ-টার্মিনালগুলোতে সংগঠনের প্রাতিষ্ঠানিক কমিটি গঠন করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব, সততা, নিষ্ঠা এবং সমাজসেবামূলক কাজের যোগ্যতার ভিত্তিতে এই কমিটিতে নেতৃত্ব নির্বাচন করা হবে।
কারা যুক্ত হতে পারবেন?
সরকারি-বেসরকারি চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও শ্রমজীবীসহ দেশের যেকোনো সচেতন নাগরিক এই সংগঠনের সদস্যপদ গ্রহণ করতে পারবেন। (সংগঠনের দ্বার সকলের জন্য উন্মুক্ত)।
তাই আর বিলম্ব না করে, আজই নিচের লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হোন এবং নিরাপদ নৌপথ গঠনে ভূমিকা রাখুন।
নিবন্ধন লিংক: ]নিরাপদ নৌপথ বাংলাদেশ সংগঠনের সদস্য হতে ভিজিট করুন http://nirapadnoupathbd.org/
নৌপথের নিরাপত্তায় আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের শক্তি। ধন্যবাদ, সর্বদা পাশে থাকার জন্য।
এম. এইচ. তকি খান
প্রতিষ্ঠাতা ও মুখপাত্র
নিরাপদ নৌপথ বাংলাদেশ,
হয়রানি মুক্ত করিব দেশ