ঐতিহ্যের ঢাকা

ঐতিহ্যের ঢাকা চলমান পরিস্থিতি বিবেচনা করে পেজ এর কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল।

Address

Dhaka
1205

Telephone

+8801922596149

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্যের ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঐতিহ্যের ঢাকা:

Share

কিছু পরিকল্পনা

প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রথমেই আল্লাহ্ রাব্বুল আল-আমীনের শুকরিয়া আদায় করি। যে ঢাকাতে হারিয়েছি আমার পিতা-মাতাকে, কাটিয়েছি শৈশব এবং কৈশোরের দিনগুলো, পড়াশুনা, খেলাধুলা, আর আড্ডায় মেতেছি বন্ধুদের নিয়ে-বেড়ে উঠেছি, আবদ্ধ হয়েছি বিবাহ বন্ধনে-আজ বৃহৎ পরিসরে সেই ঢাকাবাসীর সেবার লক্ষ্যে মেয়র পদে প্রার্থী হয়েছি।

আমার রাজনৈতিক জীবনের শুরুতেই ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ১০ (ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান-নিউমার্কেট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। এখানকার জনগণ অনেক ভালোবাসা-আদর-স্নেহে আমাকে আলিঙ্গন করে গত তিন মেয়াদের ১১ বছরে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করার সুযোগ দিয়েছিল। রাজধানী ঢাকায় নাগরিকদের মৌলিক সুবিধা ও উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকাবাসীর জন্যে বৃহৎ পরিসরে কাজ করা ও দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরী।

আমাদের প্রাণের ঢাকা-কে নিয়ে আমার কিছু পরিকল্পনা:

১। ঐতিহ্যের ঢাকা: চারশত বছরের পুরনো আমাদের এই ঢাকার রয়েছে নিজস্ব ইতিহাসের উজ্জ্বল ছবি ও ঐতিহ্যের গভীর শেকড়, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। এখানে ঐতিহ্যবাহী খাবারের স্বাদও অনন্য। সাংস্কৃতিক ধারায় রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ঘুড়ি উৎসব, চৈত্র সংক্রান্তি-সহ অজস্র উৎসব। ঢাকাবাসী সকলকে নিয়ে সমন্বিত প্রয়াসে মহাপরিকল্পনা ও সুব্যবস্থাপনার মাধ্যমে পুরনো ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করে ঢাকাকে তার স্বকীয় গৌরবে সাজিয়ে তুলে ধরবো বিশ্ব দরবারে।