Shahid Muktijoddha Smrity Foundation - শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Shahid Muktijoddha Smrity Foundation - শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন

Shahid Muktijoddha Smrity Foundation - শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahid Muktijoddha Smrity Foundation - শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন, Nonprofit Organization, 45 Sonargaon Janapath Road, Uttara, Dhaka.

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস ২০২৫। প্রতি বছর ১৭ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা স্ম...
17/12/2025

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস ২০২৫।

প্রতি বছর ১৭ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পলিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১৭ই ডিসেম্বর সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র বনানীস্থ সমাধিতে এবং আজিমপুরস্থ শহীদদের সমাধিস্থলে কুরআনখানি, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ডক্টর মো. হুমায়ূন কবির, চিত্রশিল্পী আফরোজা বেগম, ডাক্তার আনজুমান আরা বেগম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য, ড. শাহ ই আলম। আরো উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) নাসির উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব) আবু নাঈম আহমেদ আলী, পরিচালক (প্রশাসন) উইং কমান্ডার এম. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

১৯৭১ সালে বিজয়ের প্রথম প্রহরে ১৭ই ডিসেম্বর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুসহ মোট ১১ জন সহযোদ্ধা শহীদ হন। তাই তিনি নুতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাঁর ১১ জন শহীদ সহযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন। একইসাথে তাদের স্মৃতিকে অম্লান রাখতে আজিমপুর নতুন করবস্থানে তাঁদের সমাধিতে নির্মাণ করেছেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এছাড়া শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের কল্যাণে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

Address

45 Sonargaon Janapath Road, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Muktijoddha Smrity Foundation - শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share