Our Islam

Our Islam কুরআন ও সুন্নাহ হোক আমাদের জীবনের পাথেয়

মসজিদে আকসা কেন এতো গুরুত্বপূর্ণ।জুমার বয়ান
11/04/2025

মসজিদে আকসা কেন এতো গুরুত্বপূর্ণ।
জুমার বয়ান

13/06/2024

আলহামদুলিল্লাহ।
৩০ দিন রোজা ও তারাবীহ পড়ে পুরুষ্কার

12/06/2024

সহীহ বুখারীর এক দীর্ঘ হাদীসে এসেছে, একটি অভিযানে ইয়ামামাবাসীদের সরদার ছুমামা ইবনে উছাল রা.-কে গ্রেফতার করে নিয়ে আসার কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলে তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর উমরা আদায়ের জন্য মক্কায় গমন করেন। মক্কার কাফেররা তাকে উত্ত্যক্ত করে। এর জবাবে তিনি তাদেরকে বলেন-

وَلاَ وَاللهِ، لاَ يَأْتِيكُمْ مِنَ اليَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ، حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

আল্লাহর কসম! নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুমতি ছাড়া ইয়ামামা থেকে আর একটা শস্যদানাও তোমাদের কাছে আসবে না। -সহীহ বুখারী, হাদীস ৪৩৭২

হযরত ছুমামা রা. নিজ শহরে ফিরে গেলেন এবং মক্কায় শস্য রফতানী বন্ধ করে দিলেন। মক্কার সকল খাদ্যশস্যের যোগান হতো ইয়ামামা থেকে। ফলে কুরাইশরা দুর্ভিক্ষে আক্রান্ত হল।

তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে চিঠি লিখল। ছুমামা কর্তৃক খাদ্যশস্য বন্ধ করে দেওয়ার কারণে তাদের উপর নেমে আসা কষ্টের কথা জানাল। আত্মীয়তার দোহাই দিয়ে ছুমামাকে খাদ্য সরবরাহের জন্য চিঠি লিখতে অনুরোধ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুমামাকে চিঠি লিখলেন- তিনি যেন মক্কায় খাদ্য রফতানি জারি করে দেন। (দ্রষ্টব্য : মুসনাদে আহমাদ, হাদীস ৭৩৬১; সুনানে কুবরা, বায়হাক, হাদীস ১৮০৩১)

হাদীসে বর্ণিত উপরিউক্ত ঘটনাটি নিম্নোক্ত বিষয়গুলোর প্রমাণ বহন করে :
১. ইসলামের প্রাথমিক যুগে অর্থনৈতিক বয়কটের প্রমাণ এবং তা বৈধ হওয়া।
২. শত্রুর অনিষ্টতার বিলোপ বা অন্য কোনো উদ্দেশ্য অর্জনের জন্য এ ধরনের অর্থনৈতিক বয়কট আরোপ।
৩. এ ধরনের বয়কট শক্তিশালী ও কার্যকরী করার ক্ষেত্রে ব্যক্তি-প্রভাবের ভূমিকা। -আল মুকাতাআতুল ইকতিসাদিয়্যাহ, পৃ. ৫৬

আসুন, চলমান বয়কটকে প্রত্যেকেই নিজেদের সাধ্যমত শক্তিশালী ও কার্যকরী করে তুলি।

- মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

09/06/2024

যদি বলা হয় আজ মধ্য রাত্রিতে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন ফুটবল বিশ্বের খ্যাতিমান তারকা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোলানদো এবং ভক্তকুলের সাথে তারা কাটাবেন সুন্দর কিছু মুহূর্ত, ছবি আর অটোগ্রাফে ধন্য করবেন বাঙালি দর্শককে, বিমানবন্দর এলাকাতে কেমন উপচে পড়া ভিড় হবে বলে আপনার ধারণা?

আমি জানি ভিড়ের সেই দৃশ্যটা আপনি কল্পনাতেও আনতে পারছেন না। সারাদেশ থেকে ছুটে আসা তাদের ভক্তকুলে কানায় কানায় পূর্ণ হবে বিমানবন্দর এলাকা। তাদের প্রায় সকলের গায়ে থাকবে খেলোয়াড়দের জার্সি, কারও হাতে ফুটবল এবং অনেকের গায়ে লেপ্টে থাকবে উক্ত খেলোয়াড়দের দেশ অথবা ক্লাবের পতাকা। প্রিয় মানুষটাকে মুগ্ধ করতে আয়োজনের কোনো কমতি কোথাও পরিলক্ষিত হবে না।

যাকে একটা পলক দেখার জন্য রাতের ঘুমকে বিসর্জন দিয়ে আপনি ছুটে এসেছেন বিমানবন্দরে, যার একটা অটোগ্রাফের জন্য আপনি অন্ধকারে মশার কামড়কেও পাত্তা দিচ্ছেন না, ঝড়-বৃষ্টি-বাদলও যেখান থেকে আপনাকে এতটুকুও নড়াতে পারছে না, সেই তারকা খেলোয়াড়েরা আপনার সাথে কাটানো প্রতিটা মিনিটের বিপরীতে গুনে নেবে কোটি কোটি টাকা।

প্রিয় খেলোয়াড়ের সাথে সাক্ষাতের বিষয়টা আপনার কাছে আনন্দ আর গৌরবের হলেও, তাদের কাছে সেটা উপার্জনের একটা উসিলা বৈ আর কিছু নয়। দিনশেষে তারা না আপনাকে চিনেছে আর না কোনোদিন আপনাকে মনে রাখবে। এমনকি আপনার দেশের নামটা পর্যন্ত তারা ভুলে যাবে।

যারা আপনাকে কোনোদিন চিনেনি, কোনোদিন চিনবে না এবং যাদের কাছে আপনি নিতান্তই অর্থোপার্জনের একটা উসিলা শুধু, তাদেরকে একপলক দেখার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয়ে আপনার মাঝে কোনো দুঃখবোধ নেই। তাদের একটা অটোগ্রাফের জন্য আপনি অনায়াসে মেনে নিতে পারেন যাবতীয় ধকল।

কিন্তু, যে মহান রব আপনাকে আপনার মাতৃগর্ভে বড় করে তুলেছেন, আলো-হাওয়া আর পানির মতো অবিশ্বাস্য উপাদান দিয়ে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ায়। যিনি আপনাকে জড়িয়ে রেখেছেন পিতা-মাতা, ভাই-বোনের আদরে, যিনি আপনার চোখকে শীতল করেছেন স্ত্রী-সন্তানের ভালোবাসায়, সেই রবের জন্য কতখানি ত্যাগ, কতখানি সময় আপনি ব্যয় করতে রাজি দুনিয়ায়?

মধ্যরাতে আপনার প্রিয় খেলোয়াড়ের আগমনের সংবাদ পেয়ে আপনি বিমানবন্দরে ফুল, জার্সি আর পতাকা নিয়ে ছুটে যেতে দ্বিধা করেন না একটুও, কিন্তু প্রতিটা রাতের শেষ প্রহরে যখন আপনার রব দুনিয়ার নিকটতম আসমানে এসে আপনাকে ডাকেন, তাঁর আহ্বানে সাড়া দিতে আপনি কি কখনো আগ্রহ দেখিয়েছেন? কখনো কি মনে হয়েছে—আজ রাত্তিরে আমার যাবতীয় সংলাপ শুধু রবের সাথেই হওয়া চাই?
সংগৃহীত --

আরিফ আজাদ

পেজটি ফলো করতে ভুলবেন না।

07/06/2024

আজকের দিনের সবচেয়ে বড় আমল, নবীজীর প্রতি দরুদ পাঠ।
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ

04/06/2024

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।
এবছর জুন ৭/৮ সূর্যাস্ত থেকে ,2024 তারিখে জিলহজ্জ মাস শুরু হবে ইনশাআল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

#জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
❝আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।❞
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞
[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞
[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞
[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।

01/06/2024

গুরুত্বপূর্ণ কথা

28/05/2024

ইসলাম গ্ৰহণের নাটক।
সে বিভিন্ন মসজিদে ইসলাম গ্ৰহণ করে।

26/05/2024

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়

25/05/2024

মাদরাসাতুল কুরআন

21/05/2024

গরমে শরবত বিতরণ

19/05/2024

নজরুল সংগীত। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আবু রায়হান

Address

Dhaka

Telephone

+8801727282246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Our Islam:

Share