An-Noor Helping Hand BD

An-Noor Helping Hand BD Hope for humanity -মানবতার সেবায় আমরা
মানবতার পথে আমাদের যাত্রা 🤍
সহযোগিতাই আমাদের শক্তি
An-Noor Helping Hand Bangladesh

We do voluntary humanitarian work for the helpless and underprivileged people of Bangladesh

10/08/2026

কিশোরগঞ্জে প্রবাসী ভাইয়ের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন চলছে। মহান আল্লাহ কবুল করুন 🙌

আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি টিউবওয়েল স্থাপন...
10/08/2026

আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন হচ্ছে। নিউইয়র্ক প্রবাসী একজন মহৎ হৃদয়ের ভাইয়ের আর্থিক সহযোগিতা এবং 'An Noor Helping Hand'-এর ব্যবস্থাপনায় এই মানবিক কাজটি পরিচালিত হচ্ছে।
ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়াতেও একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং আগামীতে সাতক্ষীরার শ্যামনগরেও আরও একটি টিউবওয়েল স্থাপন করা হবে, ইনশাআল্লাহ।
এই সাদাকায়ে জারিয়ার মহৎ কাজে যারা আমাদের সাথে অংশ নিতে চান, তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন।
সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মানবতার কল্যাণে আমরা এভাবেই কাজ করে যেতে পারি। ধন্যবাদ।

ফিলিস্তিনে ত্রাণ পাঠাতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল। ধন্যবাদ জানাই সম্মানিত আলেমগণকে।
02/08/2026

ফিলিস্তিনে ত্রাণ পাঠাতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল। ধন্যবাদ জানাই সম্মানিত আলেমগণকে।

19/07/2026

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ ৩টি জেলার জন্য ৩টি টিউবওয়েল প্রয়োজন। যোগাযোগ: 01344504820

12/07/2026

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। দুর্যোগে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

11/07/2026

কক্স বাজারে বাড়ছে পানি। ডুবছে গ্রামের পর গ্রাম। মানবিক সহায়তা প্রয়োজন।

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৬০ট...
10/07/2026

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাকখালী নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে মাতামুহুরী নদীতে ঢলের পানির সঙ্গে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লক্ষ্যারচর পয়েন্টে এক যুবক ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন।

বিশেষ করে পেকুয়া অঞ্চলের বেশির ভাগ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ২০২১ সালের ঘূর্ণিঝড়ের পর সেখানে ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজের চোখে এই সমুদ্রবেষ্টিত অঞ্চলের মানুষের হাহাকার প্রত্যক্ষ করেছিলাম।

বর্তমান প্রবল বর্ষণে সেখানে আবার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন; দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য।

আসুন, যার যার সাধ্যমতো এই বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াই। দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন। আপনার সামান্য সাহায্য হয়তো একটি পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে।

বিকাশ ও নগদ: 01914523290

আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষায় আপনার হৃদয় কি সাড়া দেবে না?আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,ঢাকার কেরানীগঞ্জ হযরতপুরের দক্ষি...
27/06/2026

আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষায় আপনার হৃদয় কি সাড়া দেবে না?
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
ঢাকার কেরানীগঞ্জ হযরতপুরের দক্ষিণ ঢালিকান্দিতে গড়ে উঠছে 'আনোয়ারুল উলূম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স'। ৭২ শতাংশের এই বিশাল দ্বীনি ভূমির সুরক্ষায় আপনাদের সহযোগিতায় ৬০টি পিলার আজ প্রস্তুত। আলহামদুলিল্লাহ!
আগামী শুক্রবার থেকেই সীমানা বেড়া দেওয়ার কাজ শুরু হবে। তার ও মজুরিসহ এই মূহূর্তে মোট প্রয়োজন ১,২০,০০০ টাকা। ইতিমধ্যেই এক প্রবাসী ভাই ২৫,০০০ টাকা দিয়েছেন। এখনও বাকি ৯৫,০০০ টাকার জন্য কাজটি আটকে আছে।

আমরা দুনিয়ার পেছনে কত টাকাই তো খরচ করি যা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরের জন্য আপনার দেওয়া সামান্য অর্থও মৃত্যুর পর 'সাদাকা-ই-জারিয়া' হিসেবে আপনার কবরের আলো হবে।

এখানে যখন এতিম শিশুরা কুরআন পড়বে, মসজিদে সিজদা পড়বে—তার সওয়াব আজীবন আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। আপনি কি চান না এই মহৎ কাজের অন্তত এক ফুট বেড়া আপনার নামে হোক? আপনার সামর্থ্য অনুযায়ী ১০০০, ৫০০ কিংবা মাত্র ১০০ টাকা দিয়েও আজই আল্লাহর ঘরের পাহারাদার হোন।

অনদান পাঠানোর মাধ্যম (পার্সোনাল):
📱 বিকাশ ও নগদ: 01914523290
আহ্বানে:
মাওলানা আনসারুল হক ইমরান

An-Noor Helping Hand BD-কে স্থায়ী করতে আমরা একে "নিবন্ধিত চ্যারিটেবল ট্রাস্ট" করার সিদ্ধান্ত নিয়েছি।এর অধীনে হাসপাতাল, ক...
21/06/2026

An-Noor Helping Hand BD-কে স্থায়ী করতে আমরা একে "নিবন্ধিত চ্যারিটেবল ট্রাস্ট" করার সিদ্ধান্ত নিয়েছি।
এর অধীনে হাসপাতাল, কারিগরি প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও মানবিক সেবা কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালিত হবে। এই বিষয়ে অভিজ্ঞ কোনো সিভিল আইনজীবীর সন্ধান জানা থাকলে দয়া করে ইনবক্স করুন।
যোগাযোগ:
আনসারুল হক ইমরান
নির্বাহী পরিচালক
আন-নূর হেল্পিং হ্যান্ড বিডি
মোবাইল: 01756011082

খুলনা রেল স্টেশনে 🇧🇩
13/06/2026

খুলনা রেল স্টেশনে 🇧🇩

Address

Chawkbazar
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when An-Noor Helping Hand BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to An-Noor Helping Hand BD:

Shortcuts

Share