Dhaka Sub-Editors Council - DSEC

Dhaka Sub-Editors Council - DSEC Dhaka Sub-Editors Council (DSEC) is a Dhaka Based Journalist Organization

সম্মানিত সদস্য সালাম ও শুভেচ্ছা নেবেন।ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আগামী ৯মা...
07/03/2026

সম্মানিত সদস্য
সালাম ও শুভেচ্ছা নেবেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আগামী ৯মার্চ সোমবার জাতীয় প্রেসক্লাব, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইফতার মাহফিলে আপনি সবিনয়ে আমন্ত্রিত।

একজন সদস্য হিসেবে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

মুক্তাদির অনিক
সভাপতি
জাওহার ইকবাল খান
সাধারণ সম্পাদক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ডিএসইসির শোকসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক শোকবার্তায় জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পুরো জাতি একজন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে হারালো।

নেতৃবৃন্দ খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেতৃবৃন্দ আরও জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

সাংবাদিক জাওহার ইকবাল খানের বাবার মৃত্যুতে ডিএসইসির শোকঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল...
23/11/2025

সাংবাদিক জাওহার ইকবাল খানের বাবার মৃত্যুতে ডিএসইসির শোক

ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা চৈতার পীর আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ডিএসইসি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে এবং ছেলে ও মেয়ের সংসারে ১৪ জন নাতি-নাতনি ও অজস্র ভক্তবৃন্দ রেখে গেছেন।

এক শোক বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বরিবার সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের আইসিইউতে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আসর নামাজ বাদ দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাওহার ইকবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি কিডনি ও বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দক্ষিণবঙ্গের অন্যতম সাধক পীরে কামেল আলহাজ্ব মাওলানা ইউনুস (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের উচ্চ মাকামের একজন ওলিয়ে কামেল। তিনি তাঁর জীবনে সবটুকু সময় ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিবেদিত করেছেন। তিনি ছারছীনা দরবার শরীফের অন্যতম খলিফা ছিলেন। এই বংশেরই অষ্টম পুরুষ হেশামত উদ্দিন খান ইসলামের সূতিকাগার সুদূর ইরান থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।

মাওলানা নূর মোহাম্মদ খান তাঁর নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। নিজ বাড়ি ছাড়াও নিজ জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থান ও দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা। তিনি একদিকে একজন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক পাঠ্য তার হাতে লেখা।

চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ড অফ গভর্নর ছিলেন তিনি। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক বিষয়ে হেড এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনিকভাবে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির, মজলিসের সুরের স্পিকার ছিলেন। বেসরকারি শিক্ষকদের তদানীন্তন একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন।

এ ছাড়াও বাংলাদেশ কাজী এসোসিয়েশনের সহসভাপতি ছিলেন তিনি। আশির দশকে স্কুল কলেজ মাদরাসার সম্মিলিত শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক সম্পদ ছিলেন। ইবতেদায়ী মাদ্রাসার রূপকার তিনি। রাবেতা আল-আলম আল-ইসলামীর সদস্য ছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধি হয়ে বহু দেশে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সমস্যা সম্ভাবনা তুলে ধরেছেন। তিনি সৌদি আরব, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ২১টি দেশ সফর করেছেন।

সবশেষ অধ্যক্ষ পদ থেকে অবসরের পর নিজ ইউনিয়ন ১নং মাধবখালী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

বর্তমানে তিনি চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর স্বপ্নের হাতে গড়া প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর জীবনের পুরোটা সময় তিনি মানবসেবায় নিষ্ঠার সাথে কাজ করে গেছেন।

বার্তা প্রেরক
জাফরুল আলম
দপ্তর সম্পাদক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
০১৬১৯৮২৯৭২০

https://www.facebook.com/share/p/1K2VaY3ug9/
23/11/2025

https://www.facebook.com/share/p/1K2VaY3ug9/

ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা চৈতার পীর আলহাজ্ব মাওলানা নূর মোহাম.....

শোক সংবাদঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা ১নং মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্...
23/11/2025

শোক সংবাদ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা ১নং মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চৈতা দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ নুর খান ২৩ নভেম্বর রাত দেড়টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রেস বিজ্ঞপ্তিআরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাব-এডিটর...
21/10/2025

প্রেস বিজ্ঞপ্তি

আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

মঙ্গলবার ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান সংগঠনের সদস্য ও আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিএসইসি নেতৃবৃন্দ বলেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আরটিভি কর্তৃপক্ষ মাহফুজ উদ্দিন খানকে চাকরিচ্যুত করেছে।

অবিলম্বে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। সংগঠনের দফতর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তা প্রেরক
জাফরুল আলম
দফতর সম্পাদক ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
01619829720

07/10/2025

সাংবাদিক শহীদ রানার মায়ের মৃত্যুতে ডিএসইসির শোক

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদ রানার মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

শহীদ রানার মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। ঢাকার খিলক্ষেত বটতলা জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাকে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর শহীদ রানার পিতা মৃত্যুবরণ করেন।

সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ডিএসইসিরসাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতি...
20/09/2025

সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ডিএসইসির

সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে জানানো হয়, সাংবাদিক আলমগীর কবীর ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ। লেখালেখি, গবেষণা ও সাংবাদিকতায় তার সুনাম প্রশংসিত। সংবাদ প্রকাশের জেরে একটি মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে যে বানোয়াট মামলা করেছে তা বিস্ময়কর ও নিন্দাজনক। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও ভীতি প্রদর্শনের শামিল।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) অবিলম্বে এ সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-2025  অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সোনামণিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।
15/07/2025

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-2025 অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সোনামণিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্যামিলি ডে - ২০২৫ এর কিছু মুহূর্ত।
07/07/2025

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্যামিলি ডে - ২০২৫ এর কিছু মুহূর্ত।

আগ্রহীরা যোগাযোগ করুন।
27/06/2025

আগ্রহীরা যোগাযোগ করুন।

সাংবাদিক সাদির বাবার মৃত্যুতে ডিএসইসি’র শোকঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কোষাধ্যক্ষ ও সময় টিভির যুগ্ম-বার্তা সম্প...
19/06/2025

সাংবাদিক সাদির বাবার মৃত্যুতে ডিএসইসি’র শোক

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কোষাধ্যক্ষ ও সময় টিভির যুগ্ম-বার্তা সম্পাদক নাজিম উদ-দৌলা সাদির বাবা বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, যশোর জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্কর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ জুন) দুপুর ১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তার জানাজা বেতালপাড়ার চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ ডা. আব্দুল খালেক লস্কর এর আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

Address

Office: 55/1 (2nd Floor) Porana Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Sub-Editors Council - DSEC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka Sub-Editors Council - DSEC:

Share