Al Amin child Academy

Directions

Al Amin child Academy School for underprivileged children
Google Map: https://share.google/bnIsAQfj5duV0gfWb

আমাদের একাডেমির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ৬৫টি স্কুল ডায়েরি প্রয়োজন।কোনো মানবিক ভাই-বোন চাইলে আমাদের শিশুদের জন্...
28/09/2026

আমাদের একাডেমির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ৬৫টি স্কুল ডায়েরি প্রয়োজন।

কোনো মানবিক ভাই-বোন চাইলে আমাদের শিশুদের জন্য স্কুল ডায়েরি দিয়ে সহযোগিতা করতে পারেন। আপনার ছোট্ট সহযোগিতাই একটি শিশুর পড়ালেখাকে আরও সুন্দর ও গোছানো করতে সহায়তা করবে।

সহযোগিতা করতে চাইলে কমেন্টে যোগাযোগ করুন।

আল আমিন শিশু একাডেমি
শমশের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম
01832380709

ছবিতে দেখানো ঘরওয়ালা খাতাগুলো আমাদের আল আমিন শিশু একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। অনেক শিক্ষ...
28/09/2026

ছবিতে দেখানো ঘরওয়ালা খাতাগুলো আমাদের আল আমিন শিশু একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না।

বর্তমানে আমাদের ১২০টি ঘরওয়ালা খাতা প্রয়োজন। কোনো মানবিক ভাই-বোন চাইলে আমাদের শিশুদের শিক্ষার সহযোগী হতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও একটি শিশুর পড়ালেখার পথকে আরও সহজ করে দিতে পারে।

আপনি চাইলে ১২০টি খাতা সম্পূর্ণ অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো সংখ্যক খাতা দিয়ে সহযোগিতা করতে পারেন।

সহযোগিতা করতে কমেন্টে যোগাযোগ করুন।

আল আমিন শিশু একাডেমি
শমশের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম
01832380709
“সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায়তন”

27/09/2026

আগামীকাল সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হলো।

প্লে ও নার্সারি: সকাল ৯:০০টা ১১:০০টা
প্রথম শ্রেণি পঞ্চম শ্রেণি: সকাল ১১:০০টা দুপুর ১:৩০টা
মাদ্রাসা শাখা দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

বিশেষ দ্রষ্টব্য: পরিবর্তিত সময়সূচি ৩০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আদেশক্রমে
আল আমিন শিশু একাডেমি কর্তৃপক্ষ

আল আমিন শিশু একাডেমির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি বড় কষ্ট ছিল নিরাপদ খাবার পানি। প্রতিদিনের পড়াশোনার পাশা...
25/09/2026

আল আমিন শিশু একাডেমির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি বড় কষ্ট ছিল নিরাপদ খাবার পানি। প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি বিশুদ্ধ পানি পান করাও যেখানে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে শিশুদের এই কষ্টের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের মানবিক সংগঠন লিজেন্ড ফাউন্ডেশন।

শুধু সহযোগিতার কথা বলে থেমে না থেকে, শিক্ষার্থীদের জন্য আধুনিক মানের একটি পানি ফিল্টার স্থাপন করে দিয়েছে লিজেন্ড ফাউন্ডেশন।

এখন আল আমিন শিশু একাডেমির সুবিধাবঞ্চিত শিশুরা নিয়মিত এই ফিল্টার থেকে নিরাপদ পানি পান করতে পারবে। একটি ছোট্ট উদ্যোগ হয়তো কারও কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমাদের শিশুদের জন্য এটি স্বস্তি, নিরাপত্তা ও ভালো থাকার একটি বড় উপহার।

একটি শিশুর হাতে বই তুলে দেওয়া যেমন মানবিকতা, তেমনি সেই শিশুর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করাও মানবিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

লিজেন্ড ফাউন্ডেশনের প্রতি আল আমিন শিশু একাডেমির পক্ষ থেকে জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের এই সহযোগিতা শুধু একটি ফিল্টার স্থাপন নয় এটি সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।

আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে একটি শিশুর শিক্ষা যেমন এগিয়ে যাবে, তেমনি তার সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎও তৈরি হবে।

লিজেন্ড ফাউন্ডেশনের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া।আল্লাহ আপনাদের এই মানবিক উদ্যোগকে কবুল করুন এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।

আল আমিন শিশু একাডেমি
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায়তন
শমশের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম
01832380709

নিরাপদ পানি | সুন্দর শিক্ষা | মানবিক ভবিষ্যৎ



#নিরাপদপানি
#মানবিকতা
#সুবিধাবঞ্চিতশিশু
#চট্টগ্রাম
#মানবিক_উদ্যোগ
#একটি_শিশুর_জন্য

নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে PPRC ও The Asia Foundation-এর উদ্যোগে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া, দক্ষতা উন্...
25/09/2026

নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে PPRC ও The Asia Foundation-এর উদ্যোগে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আল আমিন শিশু একাডেমির পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য নিয়মিত খাবারের আয়োজন করতে যাচ্ছি, শিশুদের সুন্দর ও স্বাস্থ্যসম্মতভাবে ভাত খাওয়ার জন্য আম...
24/09/2026

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য নিয়মিত খাবারের আয়োজন করতে যাচ্ছি, শিশুদের সুন্দর ও স্বাস্থ্যসম্মতভাবে ভাত খাওয়ার জন্য আমাদের প্রয়োজন ৬৫টি মেলামাইন প্লেট ও ৬৫ টি মেলামাইন গ্লাস প্রয়োজন।

আপনি চাইলে একটি প্লেট, একটি গ্লাস অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো সংখ্যক সামগ্রী দিয়ে সহযোগিতা করতে পারেন। আপনার ছোট্ট সহযোগিতাই একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারে।

একটি প্লেট, একটি গ্লাস একটি শিশুর জন্য ভালোবাসার উপহার।

সহযোগিতা করতে চাইলে কমেন্ট করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার সহযোগিতায় এগিয়ে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিকতার পথ।

#আলআমিনশিশুএকাডেমি #সুবিধাবঞ্চিতশিশু #সহযোগিতারআহ্বান #মানবিকতা

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানুষের জন্মদিন আর সেই জন্মদিনের গল্পটা একটু অন্যরকম! চাইলেই আজ তিনি পরিবার, বন্ধু-বান্ধবকে নি...
24/09/2026

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানুষের জন্মদিন আর সেই জন্মদিনের গল্পটা একটু অন্যরকম!

চাইলেই আজ তিনি পরিবার, বন্ধু-বান্ধবকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যেতে পারতেন, কেক কাটতে পারতেন, আনন্দ-উৎসব করতে পারতেন।
কিন্তু নিজের জন্মদিনের আনন্দকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি বেছে নিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের মুখের হাসি।

জন্মদিন উপলক্ষে আল আমিন শিশু একাডেমির শিক্ষার্থীদের জন্য ২০টি ছোট টেবিল উপহার দিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক দানশীল মানুষ।

আল আমিন শিশু একাডেমিতে বর্তমানে ৬৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আমাদের কাছে আগে থেকেই ৪৪টি ছোট টেবিল ছিল, কিন্তু শিক্ষার্থীদের তুলনায় তা পর্যাপ্ত ছিল না। প্রতিদিনের পড়াশোনায় আরও টেবিলের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের কথা বিবেচনা করেই এই মহৎ উপহার।

একটি জন্মদিনে হয়তো একটি কেক কয়েক ঘণ্টার আনন্দ দেয়,কিন্তু ২০টি টেবিল বহুদিন ধরে ২০টি টেবিলে বসা শিশুর পড়াশোনার সঙ্গী হয়ে থাকবে।

এমন জন্মদিনই হোক আমাদের সমাজের নতুন সংস্কৃতি নিজের আনন্দের সঙ্গে অন্যের স্বপ্নকেও একটু জায়গা দেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রিয় মানুষটির জন্য আল আমিন শিশু একাডেমির পক্ষ থেকে রইল আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা। আল্লাহ তাঁর জীবনে শান্তি, সুখ, সুস্থতা ও বরকত দান করুন। আমিন।

আপনিও চাইলে পাশে দাঁড়াতে পারেন

আল আমিন শিশু একাডেমি সম্পূর্ণ বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।শিক্ষার্থীদের জন্য টেবিল, চেয়ার, স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, বই-খাতা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে সহযোগিতা করতে পারেন।

লোকেশন: আল আমিন শিশু একাডেমি, শমশের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম
যোগাযোগ: 01832380709

সহযোগিতা করতে চাইলে কমেন্টে “সহযোগিতা করতে চাই” লিখুন অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

একটি ছোট সহযোগিতাএকটি শিশুর সুন্দর ভবিষ্যতের পথে বড় একটি পদক্ষেপ।

আমাদের শিশু শ্রেণিতে প্রায় ১৬ জন ছোট্ট শিক্ষার্থীর এখনো স্কুল ব্যাগ নেই। প্রতিদিন তারা বই-খাতা কখনো হাতে, কখনো পলিথিন বা...
23/09/2026

আমাদের শিশু শ্রেণিতে প্রায় ১৬ জন ছোট্ট শিক্ষার্থীর এখনো স্কুল ব্যাগ নেই। প্রতিদিন তারা বই-খাতা কখনো হাতে, কখনো পলিথিন বা অন্যভাবে নিয়ে স্কুলে আসে।

যে বয়সে তাদের কাঁধে থাকার কথা একটি সুন্দর স্কুল ব্যাগ,সেই বয়সে প্রয়োজনের অভাবে তাদের হাতে থাকে শুধু বই-খাতা।

আমরা চাই না কোনো শিশু শুধু একটি স্কুল ব্যাগের অভাবে নিজেকে অন্যদের থেকে পিছিয়ে ভাবুক।
আপনার সামান্য সহযোগিতায় একজন শিশুর মুখে ফুটতে পারে হাসি,তার পড়াশোনার প্রতি তৈরি হতে পারে নতুন আগ্রহ।

প্রায় ১৬ জন শিশুর জন্য স্কুল ব্যাগ প্রয়োজন।
আপনি চাইলে একজন শিশুর জন্য একটি ব্যাগ দিতে পারেন, অথবা কয়েকজন শিশুর দায়িত্ব নিতে পারেন।

একটি ব্যাগ হয়তো আপনার কাছে সামান্য কিন্তু একটি শিশুর কাছে সেটিই হতে পারে তার স্কুলজীবনের সবচেয়ে আনন্দের উপহার।

সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
এই পোস্টটি শেয়ার করে একজন সহযোগীর কাছে পৌঁছে দিন।হয়তো আপনার একটি শেয়ারেই কোনো শিশুর কাঁধে উঠবে তার কাঙ্ক্ষিত স্কুল ব্যাগ।

#আলআমিনশিশুএকাডেমি #শিশুদের_জন্য #সহযোগিতার_হাতবাড়িয়ে_দিন #শিশুশিক্ষা #মানবিকতা #একটিব্যাগএকটিস্বপ্ন

তামান্না আপু চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে সকাল ৮টায় গাড়িতে রওনা দিয়ে প্রায় সাড়ে ১০টায় পৌঁছান আল আমিন শিশু একাডেমিতে স...
21/09/2026

তামান্না আপু চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে সকাল ৮টায় গাড়িতে রওনা দিয়ে প্রায় সাড়ে ১০টায় পৌঁছান আল আমিন শিশু একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সঙ্গে করে নিয়ে এসেছেন চকলেট, ছোট মেয়েদের জন্য লিপস্টিক ও চুলের ক্লিপসহ নানা উপহার।

শিশুদের হাতে নিজের হাতে উপহার তুলে দিয়ে তাদের মুখে যে হাসি ফুটিয়েছেন, সেটাই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত।

দূরত্ব নয়, ভালোবাসাই মানুষকে কাছে নিয়ে আসে।
তামান্না আপুর প্রতি আল আমিন শিশু একাডেমির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

িন_শিশু_একাডেমি
#সুবিধাবঞ্চিত_শিশুদের_শিক্ষায়তন
#তামান্না
#ভালোবাসার_উপহার
#শিশুদের_হাসি

৫ হাজার টাকা কি একটি শিশুর শৈশবের মূল্য হতে পারে?আল আমিন শিশু একাডেমির দ্বিতীয় শ্রেণির ছোট্ট শিক্ষার্থী ফারিয়া আক্তার ...
20/09/2026

৫ হাজার টাকা কি একটি শিশুর শৈশবের মূল্য হতে পারে?আল আমিন শিশু একাডেমির দ্বিতীয় শ্রেণির ছোট্ট শিক্ষার্থী ফারিয়া আক্তার যার বয়স এখন স্বপ্ন দেখার, পড়াশোনা করার, মায়ের ভালোবাসায় বড় হওয়ার।

কিন্তু তার পরিবারকে ঘিরে উঠে আসে পারিবারিক নির্যাতন এবং মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি জানার পর মানবিকভাবে পাশে দাঁড়ায় Save Our Women Bangladesh।

আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেওয়া হয়েছে। সবচেয়ে স্বস্তির কথা ফারিয়া বর্তমানে তার মায়ের কাছেই রয়েছে।

আমরা চাই না কোনো শিশুর শৈশব পারিবারিক অশান্তি কিংবা নির্যাতনের ছায়ায় হারিয়ে যাক।
আমরা চাই ফারিয়া নিরাপদে স্কুলে আসুক, পড়াশোনা করুক, স্বপ্ন দেখুক এবং একদিন নিজের পায়ে দাঁড়াক।

ফারিয়ার জন্য দোয়া করবেন।একটি শিশুর নিরাপদ শৈশব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

আল আমিন শিশু একাডেমি
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায়তন

Address

Chandgaon Residential Area (Block B), Road No. 7, West Side Of The Bridge, Chandgaon
Dhaka
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin child Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share