Centre for Public Health, Environment & Human Resource Development

Centre for Public Health, Environment & Human Resource Development Approach is Public Health Consciousness, Moral education, life style change , Sustainable Environment & Human Resource Development.

All the respected page viewers are requested to share, comment, like and your valuable knowledge regarding said matters.

14/11/2024

সামাজিক বন্ধ্যাত্ব' বৃদ্ধি :

শুধুমাত্র শারীরিক সক্ষমতা না থাকায় অনেক মানুষ সন্তানহীন জীবন কাটায়।
আবার কারো কারো জন্য সন্তানহীনতার পেছনে অন্য অনেক কারণ বা বেশ কয়েকটি কারণের সমষ্টি দায়ী হতে পারে।
যার ফলে একজন ব্যক্তির আগে যেখানে সন্তান ধারণের ইচ্ছা ছিল, পরে তা আর থাকে না - যাকে সমাজবিজ্ঞানীরা "সামাজিক বন্ধ্যাত্ব" হিসাবে উল্লেখ করেছেন।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা সন্তান নিতে চাইলেও তাদের সেই সক্ষমতা নেই। বিশেষ করে নিম্ন আয়ের পুরুষদের।

সামাজিক বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ রয়েছে, সন্তান ধারণের জন্য সম্পদের অভাব বা সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে দেখা না হওয়া।
কিন্তু এর মূলে অন্য কিছু রয়েছে বলে মনে করেন ফিনল্যান্ডের পপুলেশন রিসার্চ ইন্সটিটিউটের একজন সমাজবিজ্ঞানী এবং জনসংখ্যাবিদ আনা রটকির্চ।
তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ইউরোপ এবং ফিনল্যান্ডে ‘ফার্টিলিটি ইনটেনশন’ বা প্রজননের উদ্দেশ্য নিয়ে গবেষণা করেছেন। আমরা সন্তান ধারণের বিষয়টিকে যেভাবে দেখি তাতে তিনি বড় ধরণের পরিবর্তন দেখেছেন।
এশিয়ার বাইরে, ফিনল্যান্ডে সন্তানহীনতার হার সবচেয়ে বেশি। অথচ ফিনল্যান্ড তাদের কমতে থাকা জন্মহারের সাথে লড়াই করতে ১৯৯০ এবং ২০০০ এর দশকের গোঁড়ার দিকে শিশু-বান্ধব নীতি প্রণয়ন করে। যেটি কিনা বিশ্বের অন্যতম শিশু-বান্ধব নীতি হিসেবে স্বীকৃত।
এখানে বাবা মায়ের ছুটিতে উদারনীতি নিশ্চিত করা হয়েছে, শিশুর যত্ন যতোটা সম্ভব সাশ্রয়ী করা হয়, নারী-পুরুষরা যেন ঘরের কাজে সমানভাবে অংশ নিতে পারে তা নিশ্চিত করা হয়।
এরপরও ২০১০ সাল থেকে দেশটিতে শিশু জন্মহার প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস পায়।
অধ্যাপক রটকির্চ বলেছেন যে, বিয়ের মতো, সন্তান ধারণকে একসময় জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে দেখা হত। কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই বিয়ে করে দ্রুত সন্তান নিয়ে নিতেন।
কিন্তু আজকাল বিষয়টি উল্টে গিয়েছে। এখন সবাই জীবনের অন্যান্য লক্ষ্যগুলো অর্জনের পর সন্তান ধারণের কথা ভাবে।
মি. রটকির্চ ব্যাখ্যা করেন, "বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মনে করে যে একটি সন্তান হলে তাদের জীবনে অনিশ্চয়তা যোগ হবে।"
ফিনল্যান্ডে, তিনি দেখেছেন যে সবচেয়ে ধনী নারীদের নিজের ইচ্ছার বাইরে সন্তানহীন হওয়া আশঙ্কা কম। অর্থাৎ তাদের ইচ্ছা আছে সন্তান নেয়ার কিন্তু পারছেন না-এমনটা বেশি হয় না। তারা সন্তানহীন হওয়ার সিদ্ধান্ত নিজ ইচ্ছাতেই নেন।
অন্যদিকে, নিম্ন-আয়ের পুরুষদের অনিচ্ছা স্বত্ত্বেও সন্তানহীন অবস্থাতেই থেকে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। অতীতের সাথে বর্তমানে ঠিক এই জায়গাতেই বড় পরিবর্তন দেখা গিয়েছে।
আগে দরিদ্র পরিবারের লোকেরা খুব দ্রুত পরিণত হয়ে উঠতেন। তারা আগেভাগেই পড়ালেখা শেষ করে চাকরি করতেন এবং অল্প বয়সে পরিবার শুরু করতেন।

Address

Dhaka
1342

Telephone

+8801311154971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Public Health, Environment & Human Resource Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Centre for Public Health, Environment & Human Resource Development:

Share