Dr. Mahbubur Rahman Mollah College Rover Scout Group

Dr. Mahbubur Rahman Mollah College Rover Scout Group - For Systematic and Better life. Once a Scout always a scout.

For Systematic and Better life
আনন্দের অপর এক নাম স্কাউটিং। যে কোন কাজে চিন্তিত না হয়ে বরং ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার প্রত্যয় এনে দেয় এই স্কাউটিং। এটি এমন এক শিক্ষা যা জীবনে আনে অসাধারণ পরিবর্তন যা সকল কাজে উপলব্ধি করা যায়। দৃঢ়তার সাথে সকল কাজকে এগিয়ে নিতে পারে একজন স্কাউট।
স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।

স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। স্কাউটের জনক ”রবার্ট স্টিফেন্সন লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল” সংক্ষেপে বি.পি। তিনি ১৯০৭ স্কাউট আন্দোলনের যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৭২সালের ৯ই এপ্রিল “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” গঠিত হয়।
স্কাউটের মূল লহ্ম্য হচ্ছে শিশু,কিশোর -কিশোরীদের শারীরিক, মানসিক,নৈতিক বুদ্ধিভিত্তিক গুনাবলীর উন্নয়ন।আর এই লহ্ম্যে এবং উদ্দেশ্যকে সামনে রেখে ”ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ”,বাংলাদেশ স্কাউটস,ঢাকা জেলা রোভার এর ২৫৭ নং দল হিসেবে ২০১৫ সালের যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৬ সালের গার্ল ইন রোভার,বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার এর ২৯২ দল হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে এই ইউনিটের পৃষ্টপোষকতা করছেন ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান,বিশিষ্ট শিহ্মানুরাগী ড.মাহবুবুর রহমান মোল্লা,সভাপতির দায়িত্ব পালন করছেন অত্র কলেজের প্রিন্সিপাল মোঃ ওবায়দুল্লাহ নয়ন,গ্রুপ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র কলেজের শিহ্মক মোঃ মোফাজ্জল ইসলাম। ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপের বর্তমানে ৪ জন রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সকল
কার্যে তারা সার্বহ্মনিক সহায়তা করছেন। এসব সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় ”ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ” বিভিন্ন আত্নউন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পাদন করেন। কার্যক্রম গুলো হলোঃ বার্ষিক ক্যাম্প,দহ্মতা অর্জন কোর্স,রিভার র‌্যাফটিং ক্যাম্প,জাতীয় চহ্মু ও রক্ত দিবস,জাতীয় ভোক্তা দিবস,National Internet Janboree , বাংলাদেশ স্কাউটস পরিচালিত সেবামূলক কার্যক্রম জাতীয় হজ্জ ক্যাম্প দহ্মতার সাথে দায়িত্ব পালন করে। জাতীয় ক্যাম্প ,জাতীয় কমডেকা, আঞ্চলিক রোভার মুট এবং জেলা রোভার মুট এবং অঞ্চল ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে সফলতার সাথে অংশগ্রহন করে আসছে। প্রতিষ্টানলগ্ন থেকে একয়েক বছরের মধ্যে ”ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ” এর পরিচিতি জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সমাদৃত। এছাড়াও ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পাদন করেন। যেমনঃ বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম,শীতবস্র বিতরন,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি। আর এসকল কার্যক্রমের মাধ্যমে শিহ্মার্থীদের হাতে-কলেমে প্রশিহ্মনের ফলে তাদের আর্দশ ও সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পক্ত করে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা সম্ভব। এতে নিজ, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। ছেলে-মেয়েরা স্কাউটিং এর মধ্য দিয়ে হয়ে উঠছে আত্মনির্ভরশীল। নানান শিক্ষার মধ্য দিয়ে বাড়ছে তাদের দক্ষতা তাও এক নির্মল আনন্দের মধ্য দিয়ে। তাই আপনার সন্তানের শারীরিক, মানসিক নৈতিক ও বুদ্ধিভিত্তিক উন্নয়নে ড.মাহবুবুর রহমান মোল্লা রোভার স্কাউট গ্রুপ বদ্ধ পরিকর।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে গিয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।নিহ...
27/03/2026

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে গিয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম।
25/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম।




ডিএমআরসি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌙✨ঈদের এই আনন্দঘন মু...
20/03/2026

ডিএমআরসি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌙✨

ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
সবার হৃদয়ে জাগ্রত হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহমর্মিতা।

ঈদ মোবারক! 🤍

16/03/2026
স্কাউট ওন..!ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজিত স্কাউট ওন ও ইফতার মাহফিল।স্কাউট ওনের মাধ্যমে আত্মশুদ...
11/03/2026

স্কাউট ওন..!

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজিত স্কাউট ওন ও ইফতার মাহফিল।
স্কাউট ওনের মাধ্যমে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা করা হয় এবং পরবর্তীতে সবাই একসাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।





আজ ৮ মার্চ—আন্তর্জাতিক নারী দিবস।ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল নারীদের প্রতি জানাই আন...
07/03/2026

আজ ৮ মার্চ—আন্তর্জাতিক নারী দিবস।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল নারীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও গভীর সম্মান।

নারীর শক্তি, সাহস, নেতৃত্ব ও মানবিকতার আলোয় এগিয়ে যাক আমাদের সমাজ ও দেশ।

স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে আপনারা দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন—এটাই আমাদের গর্ব।

শুভ আন্তর্জাতিক নারী দিবস। 🌸✨

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজিত বিজয় কার্নিভাল উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ছিল অত্যন্ত প্র...
03/03/2026

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজিত বিজয় কার্নিভাল উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ছিল অত্যন্ত প্রাণবন্ত, প্রতিযোগিতাপূর্ণ ও জ্ঞানভিত্তিক একটি আয়োজন।

দেশপ্রেম, ইতিহাস ও সমসাময়িক বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের অনন্য প্রকাশ ঘটায়।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ নয়ন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বগুণ অর্জন এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

দক্ষতা অর্জন কোর্স-২০২৬অংশগ্রহণে - ডিএমআরসি রোভার স্কাউট গ্রুপ
01/03/2026

দক্ষতা অর্জন কোর্স-২০২৬

অংশগ্রহণে - ডিএমআরসি রোভার স্কাউট গ্রুপ

সাপ্তাহিক ক্রু-মিটিং।বিষয় : দড়ির কাজ
28/02/2026

সাপ্তাহিক ক্রু-মিটিং।

বিষয় : দড়ির কাজ

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি...
21/02/2026

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি দিবস'।

তাঁর দেখানো শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নিঃস্বার্থ সেবার মহান আদর্শ আজও বিশ্বব্যাপী লাখো তরুণকে আলোর পথ দেখিয়ে চলেছে। সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে দীক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং স্কাউটিংয়ের মূলমন্ত্র 'সদা প্রস্তুত' থাকার দৃঢ় অঙ্গীকার।

Address

Dr. Mahbubur Rahman Mollah College Rover Scout Group
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahbubur Rahman Mollah College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr. Mahbubur Rahman Mollah College Rover Scout Group:

Share

Our Story

For Systematic and Better life