Bangladesh Diploma Engineers Federation

Call Directions Website Contact the organization

Bangladesh Diploma Engineers Federation মেম্বারশিপ আবেদন লিংকঃ
https://forms.gle/fzzviGFjMc4E9ErL9

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অগ্রগতি শুধু টাকা-পয়সা আর টেকনোলজির উপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হলো *নৈতিকতা ...
13/09/2026

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অগ্রগতি শুধু টাকা-পয়সা আর টেকনোলজির উপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হলো *নৈতিকতা ও সততা*। আর এই দায়িত্ব সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারদের কাঁধে, কারণ দেশ গঠনের সকল উন্নয়নমূলক কাজের প্লানিং ও নিয়ন্ত্রণ ইঞ্জিনিয়ারদের হাত দিয়েই হয়।

*১. ইসলামে পেশাদারিত্ব ও আমানতের গুরুত্ব*

ইঞ্জিনিয়ারিং পেশাটাই মূলত একটি *আমানত*। একটি ব্রিজ, বিল্ডিং, রাস্তা বা বিদ্যুৎ কেন্দ্র কোটি মানুষের জীবনের সাথে জড়িত।

*কুরআন বলে:*
*إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا*
_"নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে পৌঁছে দিতে"_
[সূরা নিসা: ৫৮]

একজন ইঞ্জিনিয়ার যখন নিম্নমানের মালামাল ব্যবহার করে, ডিজাইনে কারচুপি করে, এটা সরাসরি আমানতের খেয়ানত। যার ফলাফল হতে পারে শত শত মানুষের মৃত্যু।

*হাদিস:*
রাসূল ﷺ বলেছেন,
*"মুসলমান সে ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে"* [বুখারী: ১০]
একজন অসৎ ইঞ্জিনিয়ারের কারণে যদি একটি বিল্ডিং ধসে পড়ে, তাহলে সে এই হাদিসের পরিপন্থী।

*২. সততা ছাড়া উন্নয়ন = বালির বাঁধ*

সততা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। ঘুষ, দুর্নীতি, কাজে ফাঁকি দিলে প্রজেক্টের খরচ বাড়ে, গুণগত মান কমে।

*কুরআন বলে:*
*وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ*
_"ধ্বংস তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়"_
[সূরা মুতাফফিফীন: ১]

ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাই "Specification এর চেয়ে কম সিমেন্ট দেওয়া", "রডের ডায়া কম দেওয়া"। আল্লাহ একে সরাসরি ধ্বংসের কারণ বলেছেন।

*হাদিস:*
*"যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়"* [মুসলিম: ১০১]
যে ইঞ্জিনিয়ার প্রজেক্টে ২ নম্বরি করে, সে জাতির সাথে প্রতারণা করে।

*৩. ইঞ্জিনিয়ারদের ভূমিকা: খিলাফত ও ইমারাত*

আল্লাহ মানুষকে জমিনে *খলিফা* বানিয়েছেন।
*هُوَ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا*
_"তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদেরকে আবাদ করতে দিয়েছেন"_
[সূরা হুদ: ৬১]

*"ইসতেআমার"* শব্দের অর্থই হলো "উন্নয়ন, আবাদ করা"। একজন ইঞ্জিনিয়ার এই আয়াতের সবচেয়ে বড় বাস্তবায়নকারী। রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ, পানি - সবই জমিন আবাদের অংশ।

কিন্তু এই আবাদ যদি সুদ, ঘুষ, দুর্নীতি দিয়ে হয়, তাহলে সেটা ইবাদত না বরং গজব ডেকে আনে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক প্রকৌশলী মারুফ শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মদ দ্বীন ইসলাম...
11/09/2026

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক প্রকৌশলী মারুফ শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মদ দ্বীন ইসলামের সঞ্চালনায় "বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন" এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মাদ আশরাফুল আলম। তিনি ফেডারেশনের সম্প্রসারণ, কার্যক্রমকে গতিশীল ও আসন্ন কাউন্সিল বাস্তবায়নের জন্য সার্বিক পরামর্শ প্রদান করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মুরাদ হোসেন, সদস্য শিহাব হোসেন, এনামুল হক, ইসহাক মিয়া, তৌকির আহমেদ, দেলোয়ার হোসেন, সাব্বির হোসেন, তামিম হাসান প্রমুখ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diploma Engineers Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Diploma Engineers Federation:

Shortcuts

Share