Sadeque Hossain Khoka Foundation

Sadeque Hossain Khoka Foundation The Sadeque Hossain Khoka Foundation (Proposed) is a non-profit, non-communal and non-political social organization.

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কতৃ...
02/11/2024

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কতৃক আয়োজিত আলোচনা সভা আগামীকাল ৩রা নভেম্বর রবিবার বিকাল তিনটার সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রয়াত সাদেক হোসেন খোকার রাজনৈতিক সহকর্মী, ঢাকা মহানগরীর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলরগণ সহ সবাইকে দাওয়াত রইল ।

18/10/2024

ডেঙ্গুর বিস্তার রোধে বিএনপির জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা
১/ রক্তের প্রয়োজন এমন রোগীদের সাথে রক্তদানে ইচ্ছুক বিএনপির স্বেচ্ছাসেবক দের সাথে যোগাযোগ স্থাপনায় হটলাইন/ওয়েবসাইট চালু।
২/ ডেঙ্গুর বিস্তার রোধে জনগণের করণীয় সম্পর্ক সচেতনতামূলক লিফলেট বিতরণ।
৩/ ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপন ও গান।
৪/ এলাকাভিত্তিক মাইকিং করে প্রচারণা।
৫/ সাংস্কৃতিক লাইভ প্রোগ্রাম এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
৬/ তারকা দের নিয়ে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ও গণসংযোগ ।

রক্তের প্রয়োজনে হটলাইনঃ ০১৭৮০-২০৭৮৭৪ অথবা ০১৯৭৮- ০৪৭৭১১
অথবা চলে যান আমাদের ওয়েবসাইট

website: https://www.denguefreedhaka.net

15/10/2024

ডেঙ্গুর বিস্তার রোধে বিএনপির জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা

১/ রক্তের প্রয়োজন এমন রোগীদের সাথে রক্তদানে ইচ্ছুক বিএনপির স্বেচ্ছাসেবক দের সাথে যোগাযোগ স্থাপনায় হটলাইন/ওয়েবসাইট চালু।
২/ ডেঙ্গুর বিস্তার রোধে জনগণের করণীয় সম্পর্ক সচেতনতামূলক লিফলেট বিতরণ।
৩/ ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপন ও গান এর উদ্বোধন ।
৪/ এলাকাভিত্তিক মাইকিং করে প্রচারণা।
৫/ সাংস্কৃতিক লাইভ প্রোগ্রাম এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
৬/ তারকা দের নিয়ে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ও গণসংযোগ ।

রক্তের প্রয়োজনে হটলাইনঃ ০১৭৮০-২০৭৮৭৪ অথবা ০১৯৭৮- ০৪৭৭১১
অথবা চলে যান আমাদের ওয়েবসাইট

website: https://www.denguefreedhaka.net

14/10/2024

ডেঙ্গুর বিস্তার রোধে বিএনপির জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা

১/ রক্তের প্রয়োজন এমন রোগীদের সাথে রক্তদানে ইচ্ছুক বিএনপির স্বেচ্ছাসেবক দের সাথে যোগাযোগ স্থাপনায় হটলাইন/ওয়েবসাইট চালু।
২/ ডেঙ্গুর বিস্তার রোধে জনগণের করণীয় সম্পর্ক সচেতনতামূলক লিফলেট বিতরণ।
৩/ ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপন ও গান এর উদ্বোধন ।
৪/ এলাকাভিত্তিক মাইকিং করে প্রচারণা।
৫/ সাংস্কৃতিক লাইভ প্রোগ্রাম এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
৬/ তারকা দের নিয়ে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ও গণসংযোগ ।

রক্তের প্রয়োজনে হটলাইনঃ ০১৭৮০-২০৭৮৭৪ অথবা ০১৯৭৮- ০৪৭৭১১

অথবা চলে যান আমাদের ওয়েবসাইট

website: https://www.denguefreedhaka.net

ময়মনসিংহের হালুয়াঘাটে ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ।
08/10/2024

ময়মনসিংহের হালুয়াঘাটে ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ।

28/08/2024

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্তদের মাঝে শুকনা খাবার, ঔষধ ও জামাকাপড় বিতরণ করা হয়।
স্থান: রামগঞ্জ, লক্ষ্মীপুর।
তারিখ: ২৭/০৮/২০২৪।

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্তদের মাঝে শুকনা খাবার, ঔষধ ও জাম...
27/08/2024

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্তদের মাঝে শুকনা খাবার, ঔষধ ও জামাকাপড় বিতরণ করা হয়েছে।
স্থান: রামগঞ্জ, লক্ষ্মীপুর।
তারিখ: ২৭/০৮/২০২৪।

৬৪ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভূইয়াঁ তুহিনের উদ্যোগে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ব্যানা...
22/03/2023

৬৪ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভূইয়াঁ তুহিনের উদ্যোগে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ব্যানারে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
২২/০৩/২৩।

প্রয়াত সাদেক হোসেন খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে লন্ডন শহরের সাতটি মসজিদে দোআ মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করে সাদেক হোস...
06/11/2022

প্রয়াত সাদেক হোসেন খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে লন্ডন শহরের সাতটি মসজিদে দোআ মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের যুক্তরাজ্য চ্যাপ্টারের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু।

০৩ নভেম্বর ২০২২বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বাণীবিএনপি’র ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপি’র সাব...
03/11/2022

০৩ নভেম্বর ২০২২

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বাণী

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

“মরহুম সাদেক হোসেন খোকা একজন জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘৭১ এর রণাঙ্গনে দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর বীরোচিত ভূমিকা কিংবদন্তীতুল্য। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম সাদেক হোসেন খোকা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। দীর্ঘদিন অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে রাজধানী ঢাকার উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন সেজন্য ঢাকাবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। একজন গণতন্ত্রমনা নেতা হিসেবে ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের মতামত শুনতে ও মতবিনিময়ে তিনি কখনোই কুন্ঠাবোধ করতেন না। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার কারণে রাজরোষে পড়া সত্বেও তিনি স্বৈরশাসক ও ফ্যাসিবাদী শাসনের কাছে আত্মসমর্পণ করেননি। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে জনাব সাদেক হোসেন খোকার বলিষ্ঠ ভূমিকা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। রাজনীতির পাশাপাশি তিনি জনসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দেশের একজন অগ্রগণ্য ক্রীড়া সংগঠক। ক্রীড়ার মানোন্নয়নে তিনি থেকেছেন সবসময় নিবেদিতপ্রাণ। দেশের বর্তমান দুঃশাসন মোকাবেলায় মরহুম সাদেক হোসেন খোকার মতো আদর্শনিষ্ঠ ও সাহসী নেতার খুবই প্রয়োজন ছিল। তাঁর রেখে যাওয়া অমলিন স্মৃতি সবসময় নেতাকর্মীদের উৎসাহ ও প্রেরণা যোগাবে।
আমি মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাণী

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“দেশের বর্তমান ক্রান্তিকালে এক বছর আগে জাতি একজন যোগ্য নেতাকে হারিয়েছে। মরহুম সাদেক হোসেন খোকা ছিলেন ‘৭১ এর রণাঙ্গনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা, দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর অবদান জাতি শ্রদ্ধাবনত:চিত্তে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে ঢাকায় তাঁর নেতৃত্বে পাকবাহিনীর বিভিন্ন আস্তানায় গেরিলা আক্রমণ পাকিস্তানীদের ভীত কাঁপিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় হয়েছিল। বিশ^ মিডিয়ায় এসব গেরিলা আক্রমণের সংবাদে বাংলাদেশের মানুষের মরণপন যুদ্ধের কথা বিশ^ব্যাপী ছড়িয়ে পড়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ ভয়াবহ দুঃশাসনের কবলে নিপতিত, এই অবস্থায় নানা প্রতিকুল পরিস্থিতির মুখোমুখি হয়েও স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্ভিক নেতা ছিলেন মরহুম সাদেক হোসেন খোকা। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সৎ, যোগ্য, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম সাদেক হোসেন খোকা তাঁর রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গৌরবোজ্জল ভূমিকা পালনের জন্য দেশবাসীর নিকট অমলিন হয়ে থাকবেন। মরহুম সাদেক হোসেন খোকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক, একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি ঢাকা মহানগর বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর সাহসিকতা নেতাকর্মীদের নিকট চিরকাল অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি ঢাকাবাসীর নিকট ছিলেন একজন জনপ্রিয় নেতা। ফ্যাসিবাদী শাসকদের ভয়াবহ দুঃশাসন মোকাবেলায় সাদেক হোসেন খোকার মতো পূর্ণাঙ্গ ও ত্যাগী রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরপ্রস্থান রাজনৈতিক অঙ্গনের জন্য এক বিরাট শুন্যতা। আমি মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

03/11/2022

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sadeque Hossain Khoka Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sadeque Hossain Khoka Foundation:

Share