19/08/2026
গত ১৮ আগস্ট ২০২৬, এই মাসের FGD (Focus Group Discussion) সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমরা মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে কম-বেশি জানলেও, Depression বা বিষণ্ণতা এমন একটি মানসিক সমস্যা যার সঙ্গে আমরা অনেকেই কোনো না কোনোভাবে পরিচিত। এই কার্যক্রমে বহুল পরিচিত এই মানসিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আলোচনায় Depression-এর সম্ভাব্য কারণ, লক্ষণ, চিকিৎসা এবং এ থেকে বেরিয়ে আসার উপায়গুলো সহজ ও বোধগম্যভাবে তুলে ধরা হয়েছে।
কার্যক্রমটিতে অংশগ্রহণ করে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি ও আগ্রহ আমাদের ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য নিয়ে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।
এভাবেই আমাদের পাশে থাকুন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। 🤍