দয়িতা ফাউন্ডেশন - Doyita Foundation

Call Directions Contact the organization

দয়িতা ফাউন্ডেশন - Doyita Foundation নগর - গ্রাম, বদলাও ধারা - নারীর জন্য, এসেছে সাড়া

10/08/2026

গাইবান্ধার ছাতারকান্দি চরের গল্প কষ্ট, সংগ্রাম আর অদম্য জীবনের গল্প।

দয়িতা ফাউন্ডেশন সেই গল্পগুলো মানুষের সামনে তুলে ধরতে চায় পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে।



fans

গাইবান্ধার এই চরাঞ্চলের বাচ্চাগুলোর জীবনটা খুব সহজ না। চারপাশে নদী, যাতায়াতের কষ্ট, আর পড়াশোনার সুযোগও অনেক কম। তারপরও ও...
08/08/2026

গাইবান্ধার এই চরাঞ্চলের বাচ্চাগুলোর জীবনটা খুব সহজ না। চারপাশে নদী, যাতায়াতের কষ্ট, আর পড়াশোনার সুযোগও অনেক কম। তারপরও ওদের চোখে অনেক স্বপ্ন।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, যতটুকু সুযোগ ওরা পায়, সেটুকুকেই খুব মন দিয়ে কাজে লাগায়। পড়াশোনার প্রতি ওদের আগ্রহ, শেখার চেষ্টা আর মনোযোগ সত্যিই দেখার মতো। প্রত্যেকটা বাচ্চাই ভীষণ মেধাবী।

হয়তো শহরের বাচ্চাদের মতো ওদের সামনে অনেক সুযোগ নেই, কিন্তু স্বপ্ন দেখার জায়গায় ওরা কারও থেকে পিছিয়ে নেই। ওরাও ভালো কিছু করতে চায়, অনেক দূর যেতে চায়।

আর আমরা চেষ্টা করি, ওদের সেই সুযোগটাই তৈরি করতে। যেন এই দুর্গম জায়গায় থেকেও ওদের স্বপ্নগুলো থেমে না যায়। যেন ওরা নিজেদের মেধা আর ইচ্ছা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

আজ হালসা পারদিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দয়িতা ফাউন্ডেশন–এর পক্ষ থেকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করার ...
14/03/2026

আজ হালসা পারদিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দয়িতা ফাউন্ডেশন–এর পক্ষ থেকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করার সৌভাগ্য হয়েছে।

রোজার এই পবিত্র সময়ে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ভাগ করে নেওয়া শুধু একটি আয়োজন নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস। তাদের হাসিমাখা মুখ আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং আগামীর পথচলার অনুপ্রেরণা।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এই মহৎ কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, দয়িতা ফাউন্ডেশন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মানবতার টানে একসাথে গত শুক্রবার দয়িতা ফাউন্ডেশন আশুলিয়া শাখা এর উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতা...
14/03/2026

মানবতার টানে একসাথে
গত শুক্রবার দয়িতা ফাউন্ডেশন আশুলিয়া শাখা এর উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সদস্যবৃন্দ সুজন , জাহিদ,আসিফ, শ্রাবণী,ইলমা, আনিকা, এ্যানি এবং রুদবা।
সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালোবাসা ও সহমর্মিতার এই ছোট উদ্যোগ আমাদেরকে আরও মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায়।
দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সেবামূলক কার্যক্রম কবুল করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার তৌফিক দান করেন।

আজকের আয়োজন সম্পন্ন হয়েছে যশোরের নাজির শংকরপুর ভাঙ্গা গেট জামে মসজিদে।এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিক পরিশ্রম...
12/03/2026

আজকের আয়োজন সম্পন্ন হয়েছে যশোরের নাজির শংকরপুর ভাঙ্গা গেট জামে মসজিদে।
এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিক পরিশ্রমের জন্য আমাদের টিমের রিয়াদ ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আজ গোপিকান্তপুর জি.পি.এস.আর.এল মদিনাতুল উলুম নূরানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদরাসা-তে আমাদের পক্ষ থেকে ১৩০ জন এতিম শিশুর ...
09/03/2026

আজ গোপিকান্তপুর জি.পি.এস.আর.এল মদিনাতুল উলুম নূরানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদরাসা-তে আমাদের পক্ষ থেকে ১৩০ জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আমাদের স্বেচ্ছাসেবী টিমের সদস্য টগর, আবির, সোহানুর, বৈশাখী, আরিয়া ও আছিয়া আন্তরিকতার সাথে এই আয়োজন সম্পন্ন করেছেন। তাদের শ্রম, ভালোবাসা এবং মানবিকতার কারণেই এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

এতিম শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

08/03/2026

নারী দুর্বল নয় নারী শক্তি, নারী সম্ভাবনা, নারী পরিবর্তনের শক্তিশালী ভিত্তি।তবুও বাস্তবতা হলো, আজও অনেক নারী শিক্ষা থেকে...
08/03/2026

নারী দুর্বল নয় নারী শক্তি, নারী সম্ভাবনা, নারী পরিবর্তনের শক্তিশালী ভিত্তি।

তবুও বাস্তবতা হলো, আজও অনেক নারী শিক্ষা থেকে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত, নিরাপত্তাহীনতার মধ্যে বেঁচে আছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে নারীর সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতেই হবে।

এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অঙ্গীকার
প্রতিটি মেয়ের শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি নারীর ক্ষমতায়নের পথে পাশে দাঁড়ানো এবং এমন একটি সমাজ গড়া যেখানে নারীরা ভয় নয়, সাহস নিয়ে বাঁচবে।

কারণ একজন নারীর ক্ষমতায়ন মানে শুধু একজন মানুষের এগিয়ে যাওয়া নয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজের এগিয়ে যাওয়া।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ি যেখানে নারীরা নিরাপদ, সম্মানিত এবং সত্যিকারের স্বাধীন।

সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

নারী দিবস শুধু ফুল বা শুভেচ্ছার দিন নয় এটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পৃথিবীর দাবির দিন।পৃথিবীর প্রতিটি মেয়ে শিশুর স্বপ্ন দ...
08/03/2026

নারী দিবস শুধু ফুল বা শুভেচ্ছার দিন নয় এটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পৃথিবীর দাবির দিন।

পৃথিবীর প্রতিটি মেয়ে শিশুর স্বপ্ন দেখার অধিকার আছে, নিরাপদে বড় হওয়ার অধিকার আছে। কিন্তু বাস্তবতা এখনো আমাদেরকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায় আমরা কি সত্যিই একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে পেরেছি?

দয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে আমাদের এই ছোট্ট অনলাইন ক্যাম্পেইন একটি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য:
মেয়ে মানেই দুর্বল নয়,মেয়ে মানেই সম্ভাবনা। তাদের জন্য চাই নিরাপদ পৃথিবী।

08/03/2026

রমজানের এই বরকতময় মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত রেখেছে দয়িতা ফাউন্ডেশন।

আজকের সেহরি বিতরণ কার্যক্রম আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতার কারণেই এই উদ্যোগ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

আপনারাও চাইলে মানবতার এই উদ্যোগে আমাদের সাথে যুক্ত হতে পারেন—স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ, সহযোগিতা কিংবা অনুদানের মাধ্যমে।

📞 অনুদান ও যোগাযোগ: 01968751609

দয়িতা ফাউন্ডেশন - Doyita Foundation

Address

আশুলিয়া খেজুরবাগান
Dhaka
1341

Telephone

+8801926849175

Website

Alerts

Be the first to know and let us send you an email when দয়িতা ফাউন্ডেশন - Doyita Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দয়িতা ফাউন্ডেশন - Doyita Foundation:

Shortcuts

Share