Golpo Gatha

Golpo Gatha Hello Everyone! Welcome to Golpo Gatha. It is a platform where we share reviews on different types of story books of various genre.

Please stay with us and share yours thoughts.

আজকাল পরকীয়া একটা ট্রেন্ডে পরিনত হয়েছে। ৪০-৫০ বছরের পর থেকেই কিছু নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়। কারণ? আমার কাছে এর যুক্তি...
15/10/2025

আজকাল পরকীয়া একটা ট্রেন্ডে পরিনত হয়েছে।
৪০-৫০ বছরের পর থেকেই কিছু নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়। কারণ?

আমার কাছে এর যুক্তিযুক্ত কোন কারণ নাই। কিন্তু এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। জেনে শুনে প্রতারণা বা ধোকা দেয়া কোন ভুল না, এটা চয়েস।

বেশিরভাগ চাকুরীজীবী পুরুষেরা অফিস কলিগের প্রতি আকৃষ্ট হয়। কারণ তারা বেশ ফ্যাশন করে, পারফিউম ইউজ করে, ঠোঁটে ব্রাইট লিপস্টিক দিয়ে আসে, পুরুষদের বেশ চোখের তৃপ্তি হয়। অথচ ঘরের মধ্যে বউয়ের শরীর থেকে তো মশলার গন্ধ আসে, বউ তো আর সকাল সকাল হাসবেন্ডের জন্য পারফিউম মেখে বসে থাকে না! অফিস থেকে বাড়ি ফিরলেই একগাদা সাংসারিক আলাপ শুনতে হয়। আর তাছাড়া বউটা কেমন মুটিয়ে গেছে, কেমন বুড়ি বুড়ি লাগে, আগের মতো চার্ম নাই যে!
আর তা না হলে পুরুষদের আরেকটা বড় দুঃখ আছে, তার বউ তাকে বুঝে না। কিন্তু অন্য মহিলা তাকে খুউউব বুঝে।
আরে পুরুষ......!

আবার বিবাহিত মহিলারাও বিবাহিত পুরুষদের প্রেমে পরে। কথায় আছে না, "পরের পিঠা জব্বর মিঠা!"

যেসব অবিবাহিত মেয়েরা অফিসের বিবাহিত পুরুষদের প্রেমে পরে, আমি তাদের রুচির তারিফ না করে পারি না। আমার সাদা মনে একটাই প্রশ্ন, কীভাবে পারেন আপনারা? জানেন, ব্যাটা ম্যারিড, বাচ্চার বাপ, তারপরও?? কী পান ঐ ব্যাটার কাছে?? মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে একটুও বুক কাঁপে না?

আশেপাশের অনেকেই এটাকে আবার জাস্টিফাইও করে। বলে, প্রেম হয়ে গেছে, ভালবেসে ফেলছি।
মনে মনে হাসি পায়। পার্টনারকে ধোকা দিচ্ছেন, আবার বড় বড় কথা!

যদি নিজের পার্টনার বাদে অন্য কাউকে ভালবেসেই ফেলেন, তাহলে পার্টনার কে ছেড়ে দেন। পরকীয়া কেন করতে হবে? সামাজিক কিংবা ধর্মীয়ভাবে এর কোন যুক্তি থাকতে পারে না।
মেয়েরা একটা কথা মনে রাখবেন, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনার কৃতকর্মের ফল আপনাকে পেতেই হবে, কোন মাফ নাই। আর যারা একজনকে ঠকাতে পারে, তারা আপনাকেও ঠকাতে পারবে।
পরকীয়ার কোন জাস্টিফিকেশন নাই, থাকতে পারে না।

নিজের পার্টনার কে ধোকা দেয়া কোন ভুল না, এটা একটা ক্রাইম!

- নাতাশা মঈন

12/10/2023

প্রতিটি মেয়ের বিয়ে হলে একটা আলাদা সংসার সাজাতে দেওয়া উচিত। হোক সেটা বড় কিংবা ছোট! ❤
প্রত্যেকটা মেয়েরই আলাদা সংসার করার একটা স্বপ্ন থাকে, যেখানে তার একটা পছন্দের কর্নার থাকবে, একটা বুকশেলফ থাকবে, প্রত্যেকটা দেয়াল তার হাতে সাজানো থাকবে। যখন ইচ্ছা, মেয়েটা যে কোন ঘরে ঢুকতে পারবে, গলা ছেড়ে গান গাইতে পারবে। বাইরে থেকে এসে বাসায় ঢুকলে তার শান্তি শান্তি লাগবে। সে তার স্বপ্নের রাজ্যের মতো রানী হয়ে থাকবে তার ছোট্ট নীড়েও।

মায়ের সংসার, শাশুড়ীর সংসার দেখতে দেখতে একটা মেয়ের আর সংসার হয়ে উঠে না। সে হয়ে উঠে আরেক মা, না হয় শাশুড়ী। এভাবেই ঘুরতে থাকে বছর, শেষ হতে থাকে জীবন! মেয়েদের নাকি নিজেদের বাড়ি থাকে না, তাই বলে নিজের একটা সংসারও হবে না?!!

আমার ছেলে হলে যখনই বিয়ে হবে তখনই আলাদা করে দিবো ইনশাল্লাহ। খুব কাছেও রাখবো না, আবার দুরেও না। যখন ইচ্ছা দেখতে যাবো, বেড়াতে যাবো বউয়ের সংসারে! সেখানে আমি হবো মেহমান! মেয়েটা তার রুম,তার পছন্দের কিছু কর্নার, তার রান্নাঘর, বারান্দা সব কিছু নিজের হাতে সাজাবে। প্রতিটা ঘরে তার হাতের ছোঁয়া থাকবে স্পষ্ট। যেখানে কেউ কিছু বলার সাহস রাখবে না। আমিও না!! আর আমার ছেলেকেও সবসময় সেই মানষিকতা দিয়ে বড় করব যেন কখনো না ভাবে, বুড়ো হয়ে গেলে আমাদের কে দেখবে?!! কারণ বুড়ো শুধু আমরা না, মেয়ের মা-বাবাও কিন্তু হবে!! মেয়েটা যদি সব ছেড়ে আমার ছেলের সাথে একা সংসার করতে পারে, আমার ছেলে কেন পারবে না??!!

আমরা কেউই একা না। সবার উপরই আল্লাহ আছেন।কেন আমাদের কারো উপর ডিপেন্ড করতে হবে!!কারো লাইফে ইন্টারফেয়ার করার কোন রাইট আমাদের নাই। দিন শেষে কেউ আপনাকে নিয়ে অভিযোগ করবে, তা যেমন আপনার শুনতে ভাল লাগবে না, তেমনি আপনিও কাউকে নিয়ে অভিযোগ করবেন, তাও যথোপযুক্ত না। কারো স্বপ্ন পুরনে সাহায্য করলে আপনার স্বপ্নও তাড়াতাড়ি পুরন হবে! কী দরকার অন্যের চক্ষুশূল হওয়ার!! আমি অসম্ভব স্বাধীনচেতা! সবাই সবার মতো ভালো থাকুক, আনন্দে থাকুক এটা আমার কাম্য। কারণ আমি জানি, সময় একবার চলে গেলে সে সময় আর ফিরে পাওয়ার নয়। ছেলে আর ছেলের বউয়ের যৌবনকাল নষ্ট করার দোষারোপের ভাগীদার আমি হতে নারাজ!

আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়াই করি, আমাকে দিয়ে যেন কারো ক্ষতি না হয়। কারো উপকার করতে না পারি, কিন্তু অপকার যেন না করি। আল্লাহ যেন আমাদের সৎ আমল করার তৌফিক দান করেন। কারণ দিনশেষে আমলই আমাদের সঙ্গী হবে। একাই আমাদের যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে।ছেলে-মেয়ে, স্বামী কেউই আমার সঙ্গে কবরে যাবে না! তাই আমি আমার দায়িত্ব পালন করে যাবো। কারো কাছে আমাদের কোন প্রত্যাশা থাকা উচিত না।

জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনটা উপভোগের জন্য, অন্যের কষ্টের কারণ হওয়ার জন্য নয়।

- নাতাশা মঈন

Hello Everyone! Welcome to Golpo Gatha. It is a platform where we share reviews on different types of story books of various genre. Please stay with us and share yours thoughts.

সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বলে আমি বিশ্বাস করি।  ন্যানো সেকেন্ডের মধ্যে একটা মানুষের দুনিয়া এদিক ওদিক হয়ে যায়। মান...
19/12/2022

সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বলে আমি বিশ্বাস করি। ন্যানো সেকেন্ডের মধ্যে একটা মানুষের দুনিয়া এদিক ওদিক হয়ে যায়। মানুষ বুঝতেও পারে না। আমরা মানুষেরা কিসের যে এতো অহংকার করি! আমাদের নিজেদের হাতে তো কিছুই নাই, নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। তারপরও আমাদের অহংকারের শেষ নাই।

আচ্ছা ধরেন, আপনার ছোট ভাইয়ের সাথে আপনার খুব মনোমালিন্য হয়েছে, আপনারা কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমনকি আপনি তার চেহারাও দেখতে চান না, সে কল দিলে আপনি কল কেটে দেন। আপনি তাদের সাথে সম্পর্কও রাখতে নারাজ। এভাবেই বছর কেটে যাচ্ছে। হঠাৎ একদিন ফেইসবুকে এক আত্নীয়ার স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলেন আপনার আদরের ছোট ভাইটা মারা গেছে। কী করবেন তখন? ভাইয়ের লাশ দেখতে যাবেন? তখন কি ভাইয়ের ছেলেমেয়েদের সামনে দাঁড়াতে পারবেন? নাকি তখনও আপনার অহমিকা আপনার মনুষ্যত্বকে গিলে খাবে?

ঘটনা টা বিপরীতও ঘটতে পারে। ছোট ভাইয়ের জায়গায় আপনিও থাকতে পারেন। অহমিকার জন্য মৃত্যুর আগে হয়তো আপন কাউকে পাশেও পাবেন না। তখন নিজেকে অসম্ভব নিঃসংগ মনে হবে। কাউকে কিছু বলতেও পারবেন না। কী করবেন তখন?

কথায় আছে, "দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেয়া।" আমরা কাউকে হারিয়ে ফেলার পর তার গুরুত্ব বুঝতে পারি। সময় থাকতে নিজেকে কেউই শুধরে নেই না, নিতে পারি না। আমরা নিজেদের খুব সুপেরিয়র ভাবি, কিন্তু এই দুই দিনের দুনিয়ায় আমরা কয়েকদিনের মেহমান। উপরওয়ালার ডাকে আমাদের সাড়া দিতেই হবে। অহমিকায় যে মাটিতে আমাদের পা-ই পরে না, আমরা ভুলে যাই সেই মাটিই হবে আমাদের শেষ ঠিকানা।

- নাতাশা মঈন

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Gatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Golpo Gatha:

Share