Seven College Media Cell

Seven College Media Cell বজ্রকন্ঠ!! কন্ঠটা যখন সত্যপথে থকে।

18/11/2022

শিক্ষা আমাদের অধিকার প্রতিষ্ঠা করা শিখিয়েছে..সমাবর্তনের পোশাক পরে ছবি তুলে আপলোড দিলে কেউ শিক্ষিত হয়ে যায় না..মানষিকতার পরিবর্তন জরুরি..

৫৩ তম সমাবর্তনে সাত কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ঢাবি ক্যাম্পাসে ফটোগ্রাফি করতে আসবেন বিশেষ করে টিএসসি, কলাভবন আর কা...
18/11/2022

৫৩ তম সমাবর্তনে সাত কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ঢাবি ক্যাম্পাসে ফটোগ্রাফি করতে আসবেন বিশেষ করে টিএসসি, কলাভবন আর কার্জনে। এটি বিশ্ববিদ্যালয় সনদ পাওয়ার বলে অধিকার। বাঁধা দিলে গ্যাঞ্জাম লাগবো। পরে সরকার বা কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? এটাই আপাতত সমাধান। মিটিং/ মিছিল সংবাদ সম্মেলন করে কোন লাভ হয় নাই।

*ডিজিটাল সমাবর্তন বয়কট করে
ওদের সমাবর্তনে যাওয়া উচিত।

**চার বছর পড়াশোনা করে শেষ সময়ে মহামান্য রাষ্ট্রপতিসহ দেশ বিদেশের শিক্ষাবিদদর শিক্ষা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেখতে হবে টেলিভিশনে? কেন?

****৭ কলেজের শিক্ষার্থীরা কি এমন পাপ করেছে? এদের গোল্ড মেডেল কিংবা কোন সম্মাননা দেওয়া হচ্ছে না। আমরা শিক্ষার্থী, আমাদেরও স্বপ্ন থাকে। সমাবর্তন নিয়ে আবেগ অনুভূতি থাকে। এসব অন্যায়, মানুষিক অত্যাচার আর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটিই বঙ্গবন্ধুর শিক্ষা।
জয় বাংলা।

18/11/2022

ঢাবির সমাবর্তনের স্বর্ণপদকের স্বর্ণে গরমিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক দেওয়া হবে ১৭১টি। স্বর্ণপদকগুলো তৈরি পর এর মধ্য থেকে ৩৫টির পরীক্ষা করালে অধিকাংশের ওজনের মধ্যে গরমিল পাওয়া গেছে। এই গরমিলের তথ্য বিশ্ববিদ্যালয় এবং জুয়েলার্স কর্তৃপক্ষ স্বীকার করেছে।

স্বর্ণপদকে স্বর্ণের ওজন সাড়ে চার গ্রাম করে থাকবে বলে বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়। ওই স্বর্ণপদক তৈরির পর সেগুলোর মধ্য থেকে ৩৫টি স্বর্ণপদকের স্বর্ণের ওজন ও খাঁটিত্ব (ক্যারেট) পরীক্ষার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পাঠানো হলে পরীক্ষার পর ৩৩টি স্বর্ণপদকে গরমিল পাওয়া গেছে।

৩৫টির মধ্যে মাত্র দুইটি স্বর্ণপদকের সঠিক ওজন পাওয়া গেছে। তবে ২১টিতে চার গ্রামের কম-বেশি এবং বাকিগুলোতে তিন গ্রামের কম স্বর্ণ ছিল। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে আহ্বায়ক করে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে গেলে তারা এই চিত্র দেখতে পান।

ওকে স্যার 🥱🥱
18/11/2022

ওকে স্যার 🥱🥱

ঢাবির স্ক্রিন সমাবর্তনের বিরুদ্ধে মাঠে নামছেন সাত কলেজ শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫১তম ও ৫২তম সমাবর্তনে স্ক্...
18/11/2022

ঢাবির স্ক্রিন সমাবর্তনের বিরুদ্ধে মাঠে নামছেন সাত কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫১তম ও ৫২তম সমাবর্তনে স্ক্রিনে লাইভ ভিডিওয়ের মাধ্যমে সমাবর্তনে অংশ নিয়েছিলেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাবির অধীনে প্রথম বছরেই (৫১তম) এ স্ক্রিন সমাবর্তন নিয়ে ব্যাপক বিতর্ক দেখা গিয়েছিল গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঝে। এবার ৫৩তম সমাবর্তনের তারিখ ঘোষণার পর এ ‘স্ক্রিন সমাবর্তন’ বয়কট করে মাঠের মাঠের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের (১৪-১৫) শিক্ষার্থী ঈসমাইল বলেন, টাকা দিয়ে সমাবর্তন কেন স্ক্রিনে দেখতে হবে? ঢাবি শিক্ষার্থীরা যে পরিমাণ টাকা দিয়ে সমাবর্তনে অংশ নিচ্ছেন, সাত কলেজের শিক্ষার্থীরাও একই পরিমাণ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেছেন। তাহলে কেউ সরাসরি আচার্য-উপাচার্যদের সঙ্গে সমাবর্তন করবেন আর কেউ স্ক্রিনে বসে বসে সমাবর্তনের নামে তাদের এ সিনেমা দেখবন! কেন এই দুইমুখো নীতি?

ঈসমাইল বলেন, আমরা চাই সাত কলেজের জন্য আলাদা অথবা একই মঞ্চে সমাবর্তন আয়োজন করা হোক। কারণ সাত কলেজের বড় একটা সংখ্যার গ্র্যাজুয়েট শিক্ষার্থী প্রতিবছর বের হচ্ছেন। এদের জন্য আলাদা করে সমাবর্তন করাই যায়। এটা সম্ভব না হলে একই মঞ্চেই সমাবর্তন করতে হবে। যেখানে ঢাবির অন্যান্য ইনস্টিটিউটগুলো ঢাবির সঙ্গে সমাবর্তনে অংশ নিচ্ছে, সেখান সাত কলেজের সমস্যা কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর (শনিবার)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে মূল আনুষ্ঠানিকতা। ঢাবির গ্র্যাজুয়েটরা মূল ভেন্যুতে উপস্থিত থেকে সমাবর্তন অংশ নিলেও অধিভুক্ত সাত কলেজের গ্র্যাজুয়েটরা ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘স্ক্রিন সমাবর্তনে’ অংশ নেবেন।

সাত কলেজ শিক্ষার্থীদের জন্য পৃথক অথবা একই মঞ্চে সমাবর্তনের দাবি জানিয়ে ঈসমাইল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের নামে সাত কলেজের শিক্ষার্থীদের সিনেমা দেখানোর যে আয়োজন করেছে সেটি ইতিমধ্যে শিক্ষার্থীরা বয়কট করেছেন। তারা পৃথক অথবা একই মঞ্চে সমাবর্তনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। এতে সাত কলেজের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশ নেবেন।

সরকারি বাঙলা কলেজের ইতিহাস বিভাগের (১৪-১৫) শিক্ষার্থী জাহিদুর রহমান বলেন, সাত কলেজের জন্মের পর থেকে এ বৈষম্য চলে আসছে। পদে পদে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছে। সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হলেও সাত কলেজের শিক্ষার্থীরা এখানেও বৈষম্যের শিকার। সাত কলেজের জন্য পৃথক সমাবর্তন ও সবোচ্চ ফল নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা দেয়ার দাবি জানাচ্ছি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম ও ৫২তম সমাবর্তনেও ‘স্ক্রিন সমাবর্তন’ নিয়েছেন অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্রাজুয়েটরা ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা।

ডিজিটাল সমাবর্তন.... ৪ বছর পাঠদানের পর বড় একটা পাওয়া হল সমাবর্তন। এটা আবেগ ও স্মৃতি মিশ্রিত একটি দিন । আর এদিনটি যদি হয়...
17/11/2022

ডিজিটাল সমাবর্তন....

৪ বছর পাঠদানের পর বড় একটা পাওয়া হল সমাবর্তন। এটা আবেগ ও স্মৃতি মিশ্রিত একটি দিন ।
আর এদিনটি যদি হয় ভার্চুয়ালে তাহলে এটা লজ্জার বড় লজ্জার। ব্যক্তি লজ্জার পাশাপাশি এটা প্রতিষ্ঠানের প্রতিও অবহেলা।

আজ বড় ভাইদের সমাবর্তন কয়েকবছর পর আমেদেরও (জুনিয়র) আধুনিকতার ছোঁয়ায় এই ডিজিটাল সমাবর্তন হবে।

প্রশ্ন ঃ কি হবে এমন সমাবর্তন দিয়ে?

যদি আজ এটা বয়কট না করা হয় তাহলে এ পরম্পরা চলতেই থাকবে।
৭ কলেজ কমিটি কি এতই পাওয়ারলেস যে আলাদা সমাবর্তন আয়োজনের বন্দোবস্ত করার যোগ্যতা রাখে না।

জীবনের স্মৃতি মধুর এমন একটা দিনে যদি রূপ কথার গল্প গেলানো হয় তাহলে কি-ই-বা পাওয়া হলো অনার্স জীবনে!!
এটা অবহেলা চরম অবহেলা ।

রমজান মিয়া
রাষ্ট্রবিজ্ঞান
ঢাকা কলেজ
২১--২২

ঢাবি যেহেতু লেখছে, তাহলে এই বানানটাই সঠিক।53th Convocation University Of Dhaka 🥱
17/11/2022

ঢাবি যেহেতু লেখছে, তাহলে এই বানানটাই সঠিক।

53th Convocation University Of Dhaka 🥱

17/11/2022

যারা ২০১৭-১৮ সেশন থেকে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, তারা কোনোদিন এমন পর্দার সমাবর্তনে অংশগ্রহণ করবে না।

তারা তাদের অধিকার আদায় করে নিবে ইনশাআল্লাহ।

ন্যাশনাল থেকে যাঁরা ঢাবি তে এসেছেন শুধুমাত্র তাঁরাই এমন নির্লজ্জ ডিজিটাল অনলাইন সমাবর্তনে অংশগ্রহণ করতেছে,,,তাদের কাছে এটাই অনেক।
তাঁরা কখনো আমাদের দাবীর সাথে একাত্মতা পোষণ করেনি,,আমরা তাঁদের অবদানকে মনে রাখবো।

আমরা বয়কট করলেও এখনো কতিপয় অতি উৎসাহী শিক্ষার্থী অংশগ্রহণ করবে,,,তাঁদের কাছে লজ্জা শরম বলতে কিছু নেই। যা পাচ্ছে এটাও ভাগ্য।

(সিংহভাগ সিনিয়র/গ্রাজুয়েট আমাদের সাথে একাগ্রতা পোষণ করেছেন, আমরা তাঁদের সাধুবাদ জানাই,,, এবং সার্বক্ষণিক তাঁরা আমাদের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাঁদের অবদান অনস্বীকার্য।)

17/11/2022

৫৩ তম সমাবর্তনে অংশ নিচ্ছেন ৩০,৩৪৮ গ্র্যাজুয়েট।
২২,২৮৭ জন ঢাবির কেন্দ্রীয় মাঠে এবং ৭,৭৯৬ জন শিক্ষার্থী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করবে।

17/11/2022

যারা বলেন সাত কলেজের আলাদা সমাবর্তন সম্ভব না... তাদের জন্য বলি ঢাবির আইবিএর সমাবর্তন আলাদাই হয়....সর্বশেষ গত ১১ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইবিএর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে... ১৯ নভেম্বর আইবিএর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে না.... এখন একদল এসে বলবে আপনি কি আইবিএর শিক্ষার্থী নাকি?
আরে ভাই ঢাবির সদিচ্ছা থাকলে সবই সম্ভব কেননা সাত কলেজের শিক্ষার্থী সংখ্যা ঢাবির অধিভুক্ত মোট আরো ১২৭ টা প্রতিষ্ঠানের চেয়েও বেশি.

কেউ কি আমার মত সমস্যায় পড়েছেন???সমন্বয়ের জন্য সকল রেজাল্ট কপি সহ প্রয়োজনীয় সকল পেপারস জমা দিয়ে আসছি গত মাসে। কিন্তু ২/৩ ...
17/11/2022

কেউ কি আমার মত সমস্যায় পড়েছেন???

সমন্বয়ের জন্য সকল রেজাল্ট কপি সহ প্রয়োজনীয় সকল পেপারস জমা দিয়ে আসছি গত মাসে। কিন্তু ২/৩ আগে সমন্বয়ের দেখতে গিয়ে এই অবস্থা!! ৪র্থ ইয়রে ২টাতে ফেল ছিল কিন্তু ১৮ সালে উক্ত ২টা বিষয়ে পাশ করি। কিন্তু সমন্বয়ের শিটে ৪র্থ ইয়ারে পাশ করা বিষয় ২টা যোগ করে নি!!!
আজ গেলাম ৩২২ নম্বর রুমে, তাদের যে ব্যবহার সেটা খুবেই মর্মান্তিক! যাইহোক তাদের বললাম আমর সমস্যার কথা প্রতি উত্তরে তারা বলল,২২ তারিখের পর যোগাযোগ করুন আবার সব কপি নিয়ে!! আমি বললাম একবার তো জমা দিলাম!! আবার কেন???? তারা বলে জমা দিলে তো আসার কথা!! আমি বললাম জমা দেয়ার পর গত দুইদিন আগে এটা আসছে মানে সব ইয়ারের রেজাল্ট আসছে কিন্তু ইমপ্রুভমেন্ট এর রেজাল্ট যোগ হয়নি! তারা বলল,ঠিক আছে ২২ তারিখের পর যোগাযোগ করেন, আমরা এখন সমাবর্তন নিয়ে খুব, মারাত্মক ব্যস্ত!!!

Address

Mirpur Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seven College Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share