Pratham Bangla Foundation-PBF

Call Directions Contact the organization

Pratham Bangla Foundation-PBF Let's stand together with the underprivileged people and children and teenagers. Let's work together.

প্রথম বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে সমর্থন করে গড়ে উঠেছে। অফিসিয়াল রেজিস্ট্রেশন নং (S- 13634)। প্রথম বাংলা ফাউন্ডেশন শত শত পেশাদার স্বেচ্ছাসেবীদের সাহায্য দ্বারা পরিচালিত হচ্ছে। প্রথম বাংলা ফাউন্ডেশন গত ২০১৮ সাল থেকে আপনাদের অনুদান ও যাকাতের অর্থে সুবিধাবঞ্চিত মানুষ এবং শিশু-কিশোরদের মাঝে প্রতি দিন দু বেলা খাবার বিতরণ, সাপ্তাহিক ও মাসিক বাজার বিতরণ, পুষ্টিকর ফল বিতরণ, রোজার বাজার, ইফতার, সাহরী, ঈদের বাজার, নতুন জামা কাপড় ও কোরবানির ঈদে সুবিধা বঞ্চিত মানুষ এবং নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।
ছোট্ট সোনামনিদের জন্য ক্রয়কৃত দুধ উপহার, চিকিৎসা সেবা প্রদান, ক্রয়কৃত ঔষধ প্রদান, ক্যান্সারের কেমোথেরাপি ও ডায়ালাইসিসের ব্যয় বহন, বস্ত্র বিতরণ, শীতার্ত অঞ্চলে কম্বল বিতরণ, কাফনের কাপড় প্রদান, সু-শিক্ষা সেবা দ্বারা আমাদের নিজস্ব প্রথম বাংলা স্কুল এবং প্রথম বাংলা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা পরিচালনা করছি।
আমাদের যাকাত তহবিলের স্ব-নির্ভরতা প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসায়ের ব্যবস্থা এবং হুইলচেয়ার প্রদান করে যাচ্ছি।
তাছাড়াও চারটি এতিমখানা মাদ্রাসা এবং স্কুলের এতিম ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ব্যয় বহন করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার্ত এলাকায় খাবার, বস্ত্র, চিকিৎসা, আর্থি সহযোগিতা সহ সকল ধরনের জরুরী সহায়তা প্রদান করে প্রথম বাংলা ফাউন্ডেশন। করোনা মহামারীতে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান সহ মৃত্যু ব্যক্তির দাফন ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যয় বহন করেছি।
আমাদের একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা ও অ্যাম্বুলেন্স ক্রয়ের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরো বিস্তারিত জানতে আমাদের পেইজটি ভিজিট করুন। ধন্যবাদ

আমাদের একজন আজীবন সম্মানিত দাতা, শুভাকাঙ্ক্ষী বা সদস্য হতে নিচের লিংকে গিয়ে অল্প কিছু তথ্য দিয়ে র্ফমটি পূরণ করুন।

https://forms.gle/biKT5zMjpkubSTbX7

নিজস্ব স্কুল ও এতিমখানা মাদ্রাসা।
স্কুলঃ প্রথম বাংলা স্কুল।
ঠিকানাঃ সি/বি-২২৮, মিরপুর-১৪, কচুক্ষেত ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

এতিমখানা মাদ্রাসাঃ প্রথম বাংলা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায়।
ঠিকানাঃ বাওনিয়া,কালি বাড়ি, পর্বত নগর,ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা-১২০৬।
এতিমখানা মাদ্রাসায় যোগাযোগঃ ০১৭২৩৭৬২৪০৭

যে চার টি মাদ্রাসার সাথে জড়িতঃ
১..সিয়ারজাতুল মহিলা মাদ্রাসা। (পুরাতন কচুক্ষেত লালা সরাই রোড)
২..রিয়াজাতুল মাদ্রাসা। (পুরাতন কচুক্ষেত লালা সরাই রোড)
৩..বাগান বাড়ি মাদ্রাসা। ( মিরপুর-১৪ তেলের পাম্পের পাশের বস্তি)
৪..দেওয়ান পাড়া মাদ্রাসা। (দেওয়ান পাড়া, লোহার ব্রিজের শেষ মাথায় অবস্থিত)

আপনার মতামত, দিকনির্দেশনা ও আন্তরিক মানবিক সহায়তা একান্তই প্রয়োজন।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যে কোন অনুদান পাঠাতে,

ব্যাংকঃ প্রাইম ব্যাংক
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নাম্বার : (১৭০২৬২০৮৬) (ইব্রাহিমপুর শাখা)
(প্রথম বাংলা ফাউন্ডেশন)
(Pratham Bangla Foundation)

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নাম্বারঃ (০৯০২৬২০৮৭) (ইব্রাহিমপুর শাখা)
(প্রথম বাংলা ফাউন্ডেশন)
(Pratham Bangla Foundation)

বিকাশঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)

প্রকল্প সমূহঃ
"খাবার সেবা"
"সু- স্বাস্থ্য সেবা"
"সু- শিক্ষা সেবা"
"বস্ত্র সেবা"
"স্ব- নির্ভরতার সেবা"
"প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার্ত এলাকায় জরুরী সাহায্য"
" যাকাত ফান্ড"
"সবার জন্য ঈদ"
"সবার জন্য কুরবানি"
"প্রকৃতি বাঁচাই"
"রাস্তার পাশে থাকা মানুষের আবাসন সেবা"

আমরা প্রতিদিন দুপুর ও রাতে খাবার বিতরণ করেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে, দুর্গম অঞ্চলে পৌঁছেছে আমাদের উপহার সামগ্রী, পুরো রমজান মাস জুড়ে ইফতার, সেহরি, রোজার বাজার ও ঈদের বাজার সামগ্রী উপহার দিয়েছি সুবিধাবঞ্চিত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর মাঝে যারা লজ্জায় মানুষের কাছে হাত পাত্তে পারেন না। তাছাড়াও বস্ত্র সেবা প্রকল্পের মাধ্যমে ঈদে সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে পোশাক উপহার ও শীত মৌসমে শীতের কাপড় ও শীতার্ত অঞ্চলে কম্বল এবং শীতের জামা কাপড় উপহার দেয়া হয়, সুবিধা বঞ্চিত ব্যক্তির ক্যান্সারের কেমোথেরাপি এবং ডায়ালাইসিসের ব্যয় বহন সহ ক্রয়কৃত ঔষধ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন চিকিৎসার ব্যয় বহন সহ মেডিকেল ক্যাম্প করে যাচ্ছি পুরো বছর জুড়ে। আমরা যে দুটো এতিমখানা মাদ্রাসার সাথে জড়িত, সে মাদ্রাসা গুলোতে শিক্ষার্থী ও এতিম শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় ও বিভিন্ন প্রকার ব্যয় বহন করছি। ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রতিবন্ধী মানুষদের কে হুইল চেয়ার ও নগদ অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে। করোনায় বৈশ্বিক মহামারীতে রাজধানীর বিভিন্ন স্থানে সচেতন মূলক বার্তা জীবাণুনাশক ছিটানো ও মাক্স বিতরণ সহ করোনায় মৃত ব্যক্তির দাফন ও ঢাকা শহরের মধ্যে এম্বুলেন্স সেবা প্রদান করেছে প্রথম বাংলা ফাউন্ডেশন।

একটা বাচ্চা রেখে স্বামী চলে গেছেন। তার মধ্যে হয়েছেন দুর্ভোগের শিকার। সারা দিন না খেয়ে থাকেন। এদিকে নিজে তো ক্ষুধার জ্বাল...
23/09/2026

একটা বাচ্চা রেখে স্বামী চলে গেছেন। তার মধ্যে হয়েছেন দুর্ভোগের শিকার। সারা দিন না খেয়ে থাকেন। এদিকে নিজে তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেন কিন্তু বাচ্চা? সারা দিন যে খাবার খান তাতে তো বাচ্চা খাবার পাবে না। বাচ্চার জন্য অন্তত নিজেকে সুস্থ থাকতে হবে।

বলছিলাম এক অসহায় মায়ের কথা। অল্প বয়সে দেখছেন বাস্তব কঠিন পৃথিবীটাকে। পোহাচ্ছেন নানা দুর্ভোগ। এমন মানুষ গুলোর পাশে না থাকতে পারলে আমরা যে ব্যর্থ। সেলাই মেশিন বা অন্য কোন মাধ্যমে তাকে একটি কর্মের ব্যবস্থা করে দেওয়াটা আমাদের সকলের দ্বায়িত্ব। যা সদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরেও আমল হতে থাকবে আপনাদের।

রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষার্থীরা। সারা বছর যাদের পড়া লেখার ব্যয় হয় অনেক। যা বহন করা কষ...
18/09/2026

রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষার্থীরা। সারা বছর যাদের পড়া লেখার ব্যয় হয় অনেক। যা বহন করা কষ্ট সাধ্য হয়ে পড়ছে দিন দিন।

এতিমের মাথায় হাত বুলালেও ছোওয়াব। আর সেই এতিম, সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের দায়িত্ব নেওয়াটা আল্লাহর একটি বিশেষ রহমত। সদকায়ে জারিয়া হিসেবে আপনার অনুদানের অর্থ দিয়ে বছরের পর বছর পড়া লেখা করে এখান থেকে বের হয় অনেক শিশু-কিশোর। যেখানে এই বয়সে অনেক শিশু-কিশোর হচ্ছে শিশুশ্রমের শিকার। সেখানে তাড়া পাচ্ছে শিক্ষার আলো। যা সম্ভব হয়েছে আপনাদের জন্যই।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে দিতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যেকোন অনুদান পাঠাতেঃ
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

বাবারে রিকশা টা নিয়া বইসা রইছি, কিন্তু অনেক রাইত তো তাই লোক জন নাই। দিন রাইত রিকশা চালাইরে বাবা। পরিবার থাকে গ্রামে। ২টা...
15/09/2026

বাবারে রিকশা টা নিয়া বইসা রইছি, কিন্তু অনেক রাইত তো তাই লোক জন নাই। দিন রাইত রিকশা চালাইরে বাবা। পরিবার থাকে গ্রামে। ২টা মাইয়া রে পড়াই। সংসারে অনেক খরচ, এত খরচ আমার একার আয়ে আর পারি না। তাই কোন রাইতে খাই আবার কোনো রাইতে রুটি কলা দিয়া কাজ চালাই। আল্লাহ নিরাশ করেন নাই, মাঝে মধ্যেই তোমাগো মত সন্তানেরা আইসা খাওন দিয়া যায়।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যেকোন অনুদান পাঠাতেঃ
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
ইব্রাহিমপুর শাখা
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

খাবার বিতরণ করার সময় আমরা এমন কিছু ঘটনার সম্মুক্ষীন হই যা বলতে গেলে নিজেদের কাছেও খারাপ লাগে। বাবা নেই, মা অন্য যায়গায় ব...
11/09/2026

খাবার বিতরণ করার সময় আমরা এমন কিছু ঘটনার সম্মুক্ষীন হই যা বলতে গেলে নিজেদের কাছেও খারাপ লাগে। বাবা নেই, মা অন্য যায়গায় বিয়ে করেছেন। থাকে নানীর সাথে। কিন্তু বৃদ্ধ নানী কি আর সংসারের ব্যয় বহন করতে পারেন?

যে বয়সে থাকার কথা বাবা মায়ের আদরে, পড়া লেখার মধ্যে, সে খানে এক বেলা খাবার যোগাতে গিয়ে রাস্তায় রাস্তায় কাগজ বোতল কুড়িয়ে কোন রকম জীবন চালাচ্ছে।

আমাদের সামর্থ্যবানদের কি দায়িত্ব নয় এমন মানুষ ও শিশু-কিশোরদের পাশে দাড়ানো। আসুন অন্তত নিজ নিজ পাশে থাকা বঞ্চিত মানুষ গুলোর পাশে দাড়াই।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যেকোন অনুদান পাঠাতেঃ
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
ইব্রাহিমপুর শাখা
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

কয়েক দিন পর পরই তাদের পড়ালেখা ও শারীরিক খোঁজ খবর নিয়ে থাকি আমরা। কি ভাবে আছে তাড়া, কোনো সমস্যা হচ্ছে কি না সব মিলিয়ে যে ...
07/09/2026

কয়েক দিন পর পরই তাদের পড়ালেখা ও শারীরিক খোঁজ খবর নিয়ে থাকি আমরা। কি ভাবে আছে তাড়া, কোনো সমস্যা হচ্ছে কি না সব মিলিয়ে যে দিন আমরা যাই সে দিন সারাটা দিনই তাদের সাথে থাকা হয়, খাওয়া হয়, তাদের পড়াশোনাও দেখা হয়।

এতিম ও সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সাথে সময় কাটানোর মূহুর্ত গুলো সত্যিই সুন্দর হয়। কখন যে সময় চলে যায় তা বুঝাই যায় না। কথা, হাসি, আনন্দ করতে করতে সময় চলে যায়।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

যে কোন অনুদান পাঠাতেঃ
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
ইব্রাহিমপুর শাখা
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

মানুষের মুখে হাসির মূল্য ঠিক তখনি বুঝবেন যখন আপনি তার হাসির কারণ হবেন। আপনার মাধ্যমে সে অপ্রকৃত হয়েছে। আসলে এমন সুবিধা ব...
05/09/2026

মানুষের মুখে হাসির মূল্য ঠিক তখনি বুঝবেন যখন আপনি তার হাসির কারণ হবেন। আপনার মাধ্যমে সে অপ্রকৃত হয়েছে। আসলে এমন সুবিধা বঞ্চিত মানুষ ও শিশু-কিশোরদের মাঝে সেবা প্রদান করে যে তৃপ্তি পাওয়া যায় তা হয়তো অন্য কোনো কাজে পাওয়া যায় না।

আশা করবো এমন মানুষ ও শিশু-কিশোরদের পাশে মহৎপ্রাণ মানুষ গুলো সব সময় থাকবেন। যাদের উছিলায় এমন সেবা পাচ্ছে মানুষ গুলো আল্লাহ তাঁদের মনের সকল ইচ্ছা গুলো পুরণ করুক। আমিন।

অনেকেই আমাদের কাছে স্ব-নির্ভরতার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য আসেন। আমরা সেখান থেকে যাচাই বাছাই করে, মাঠ পর্...
01/09/2026

অনেকেই আমাদের কাছে স্ব-নির্ভরতার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য আসেন। আমরা সেখান থেকে যাচাই বাছাই করে, মাঠ পর্যায়ে তাদের ঘরে গিয়ে আসলেই তারা ভুক্তভোগী কিনা তা যাচাই করি। আসলে এতে করে সঠিক সুবিধা বঞ্চিত মানুষটি সেবা পেতে যেনো বিলম্ব ও কোন রকম ভুল না হয়।

তার কাছে কিছু অর্থ ছিলো কিন্তু তা দিয়ে ব্যবসা শুরু করাটা কঠিন হয়ে পরেছিলো। আমরা তার অর্থের সাথে আমাদের অনুদান যুক্ত করে স্ব-নির্ভর করে তুলেছি তাকে। কেউ যদি নাম পরিচয় গোপন রাখতে চান আমরা সেই কাজ টিও করে থাকি তাদের সম্মানের জন্য।

আসলে সম্মান সবারই আছে। অনুমতি ছাড়া আমরা কারও চিত্র প্রদর্শন করি না আমাদের পেইজে। দু'আ করবেন আমাদের সকলের জন্য।

বাবা'রে পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে খাওন না থাকলে কিছুই ভালো লাগে না। তখন ভালো কথাও তিতা লাগে। এই পেটের লাইগাই এত ...
30/08/2026

বাবা'রে পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে খাওন না থাকলে কিছুই ভালো লাগে না। তখন ভালো কথাও তিতা লাগে। এই পেটের লাইগাই এত কষ্ট এত যুদ্ধ। তাই তোমাগোরে বার বার বিরক্ত করি। এই মাসেও ঘর ভাড়া আইসা পরছে। কেমনে কি করুম বুঝিনা রে বাপ।

রাবেয়া খালা থাকেন বস্তিতে। সেই ভাঙ্গা ঘরের ভাড়ার টাকাটাও আমরাই দেই। আজ প্রায় ৩/৪বছর যাবত তার সাপ্তাহিক বাজার ও ঘর ভাড়ার ব্যয় আমরাই বহন করছি। আর করবোই না কেনো আপনারা ছাড়া যে তার আর কেউ নেই। একা জীবন যে কতটা কষ্টের তা সেই দিন তার সাথে দেখা হওয়ার পর বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ এখন তিনি ভালো আছেন।

আপনার যে কোন সহায়তা করতে বা পেতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যেকোন অনুদান পাঠাতেঃ
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
ইব্রাহিমপুর শাখা
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

আমাদের স্বেচ্ছাসেবীর মাথায় হাত বুলিয়ে মন থেকে দু'আ করে দিলেন এই মা। বেশি কিছু করি নি। শুধু বাজার তুলে দিয়েছি তার হাতে। ম...
22/08/2026

আমাদের স্বেচ্ছাসেবীর মাথায় হাত বুলিয়ে মন থেকে দু'আ করে দিলেন এই মা। বেশি কিছু করি নি। শুধু বাজার তুলে দিয়েছি তার হাতে। মানুষের বিল্ডিং এ সিড়ি মুছার কাজ করেন। যা পান তা দিয়ে কোনো রকম দিন চলে।

আমরা তার সেই অভাব টাকে লাঘব করতে একটু তার প্রাপ্যটুকু তাকে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ দু'আ করবেন যেনো এভাবেই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের কে এমন মানুষ গুলোর পাশে রাখেন।

আপনার যে কোন সহায়তা করতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৩৯৫৮০০

আপনার যেকোন অনুদান পাঠাতেঃ
বিকাশ,নগদঃ ০১৭২৪৩৯৫৮০০ (পার্সোনাল)
রকেটঃ ০১৭২৪৩৯৫৮০০৪ (পার্সোনাল)
বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ ০১৭২৩৭৬২৪০৭

ব্যাংকঃ প্রাইম ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ২২০৫১১৩০১১৬৭৯
রাউটিং নংঃ ১৭০২৬২০৮৬
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

ব্যাংকঃ ডাচ্-বাংলা ব্যাংক (ইব্রাহিমপুর শাখা)
একাউন্ট নংঃ ৩০০১১০০০০৪২০৫
রাউটিং নংঃ ০৯০২৬২০৮৭
প্রথম বাংলা ফাউন্ডেশন
Pratham Bangla Foundation

গত কাল রাতে দেখা এই মানুষটির সাথে। আমাদের খাবার বিতরন শেষে অফিসের কাছাকাছি আসার সময় তাঁকে দেখাতে পান আমাদের স্বেচ্ছাসেবী...
18/08/2026

গত কাল রাতে দেখা এই মানুষটির সাথে। আমাদের খাবার বিতরন শেষে অফিসের কাছাকাছি আসার সময় তাঁকে দেখাতে পান আমাদের স্বেচ্ছাসেবীরা। আসলেই কতটা ক্লান্ত হলে এমন ভাবে রাস্তার পাশে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েন। আমাদের অফিস এ সব সময় কিছু বাজার আমরা সংরক্ষণ করে থাকি। স্বেচ্ছাসেবীরা অফিসে গিয়ে তাঁকে সেই সেবা প্রদান করেন।

পরে তিনি জাগার পর জানতে পারি। বাড়িতে তার ২টি মেয়ে আর স্ত্রী আছে। এখানে ঘর ভাড়া নেন নাই ভাড়া দিতে হবে বলে। ভাড়ার টাকাও বাড়িতে পাঠিয়ে দেন। যেনো মেয়েদের পড়া লেখা ভালো ভাবে করাতে পারেন। আর সারা দিন রিকশা চালান। এক বেলা খেলে আরেক বেলা কোন রকম খেয়ে না খেয়েই রাত পার করেন।

Address

CB-228 Mirpur-14, Old Kachukhet, Dhaka Cantonment, Dhaka, Dhaka
Dhaka
1206

Telephone

+8801724395800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratham Bangla Foundation-PBF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pratham Bangla Foundation-PBF:

Shortcuts

Share