24/07/2026
স্বাস্থ্যসেবা সবার জন্য, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের অঙ্গীকার। 💙
২৪ জুলাই ২০২৬, সকাল ৯:৩০টা থেকে দুপুর ৩:৩০টা পর্যন্ত খুলনায় প্রান্তজ এবং DOROD - Doctors' Outreach for Openness and Dignity -এর যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীর ২৬ জন সদস্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সকলের জন্য সহজলভ্য ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রান্তজ এর পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দরদ-এর চিকিৎসক ও স্বেচ্ছাসেবী দলের প্রতি। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রনন রেজা (MBBS)। এছাড়াও দরদের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. নাজমুস সাকিব, শোয়েব হাসান, ডা. সুরাইয়া ইয়াসমীন পলি, ইন্দ্রজিৎ বড়ুয়া এবং নির্ণয় ইসলাম।
প্রান্তজ এর সভাপতি (President) মো. জাহিদুর রহমান এবং কমিউনিটি স্বেচ্ছাসেবী শুভ রায় ক্যাম্পের সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আন্তরিক নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই উদ্যোগ সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবী, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি প্রান্তজ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একসাথে আমরা গড়ে তুলতে চাই একটি সুস্থ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ। 💚
Healthcare for All: Building a More Inclusive Community Together. 💙
On 24 July 2026, from 9:30 AM to 3:30 PM, prantoz, in collaboration with DOROD- successfully organized a free Medical Camp in Khulna.
The camp provided primary health check-ups, medical consultations, and essential healthcare services to 26 members of the Marginalized community, reflecting our shared commitment to ensuring accessible and inclusive healthcare for everyone.
Prantoz sincerely appreciates the dedicated medical team and volunteers from Dorod. Medical services were provided by Dr. Ronon Reza (MBBS), with valuable support from Dr. Md. Nazmus Sakib, Shoaib Hasan, Dr. Suraiya Yasmin Poly, Indrajit Barua, and Nirnoy Islam.
On behalf of Prantoz, Md. Jahidur Rahman, President of Prantoz Foundation, together with community volunteer Shubho Roy, played a key role in coordinating and facilitating the successful implementation of the medical camp. Their leadership, dedication, and commitment, along with the collective efforts of everyone involved, made this initiative a great success.
We extend our heartfelt gratitude to all doctors, volunteers, partners, and supporters who contributed to making this initiative possible. Together, we remain committed to promoting accessible, equitable, and inclusive healthcare for all.
Together, we can build a healthier, more inclusive, and compassionate society. 💚