18/09/2024
জুলাই ২৪ এর মহানায়কেরা: পর্ব ৫
নাম: ফারুক হাসান। বয়স: ২৭।
ঠিকানা: মধ্য বাড্ডা রাজউক স্টাফ কোয়ার্টার, ডি আইটি প্রজেক্ট।
স্থায়ী ঠিকানা: কুমিল্লা।
পেশা: পাঠাও কুরিয়ার এ চাকুরি (ডেলিভারি ম্যান)।
হাদিয়া প্রদান: ১৫,০০০/= টাকা।
১৮ ই জুলাই প্রয়োজন এর তাগিদে বাসা থেকে বের হয়েছিলেন ফারুক হাসান। মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে আহত হয়ে ভর্তি হন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার ফারুক এর ডান পায়ে অপারেশন করে গুলি বের করে দেন।ডাক্তার বলেছে কিছু দিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন। ২ মাস হয়ে যাচ্ছে কিন্তু ফারুক এখনো হাঁটতে পারে না। আল্লাহ চাইলে আমাদের সবার সহযোগীতায় ফারুক হাসান সাময়িক সমস্যা কাটিয়ে উঠবে এবং সুস্থ হয়ে কাজে ফিরবে ইন শা আল্লাহ। আমরা সাদাকাহ ব্যাংকের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে গিয়েছিলাম ফারুক এর বাসায়। সবাই দোয়া করবেন আল্লাহ যেনো ফারুক সহ সকল আহতদের সুস্থতা দান করেন আমিন।