আল মা'আরিজ যুব সংগঠন

Directions

আল মা'আরিজ যুব সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল মা'আরিজ যুব সংগঠন, Nonprofit Organization, Dhaka.

আল মা'আরিজ যুব সংগঠন একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্ল্যাটফর্ম, যা তরুণদের নেতৃত্বে সমাজের উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবসেবায় নিবেদিত। শিক্ষা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

🌙🕌 ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা 🕌🌙পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য মহানবী হযরত মুহ...
26/08/2026

🌙🕌 ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা 🕌🌙

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ, উত্তম চরিত্র, মানবিকতা, দয়া ও ভালোবাসার শিক্ষা স্মরণ করার একটি উপলক্ষ।

তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তাঁর জীবনের আদর্শ অনুসরণ করে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সত্য, মানবতা, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার চরিত্র সর্বোত্তম।”
— সহিহ বুখারি

আরও বলেছেন—
“যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন।”
— সহিহ মুসলিম

🤲 আসুন, এই পবিত্র দিনে আমরা মহানবী ﷺ-এর সুন্নাহ ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার অঙ্গীকার করি। পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দিই।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

🌿 ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। 🌿

— আল-মা'আরিজ যুব সংগঠনের পক্ষ থেকে
প্রতিষ্ঠাতা ও সভাপতি
এম এ মুতাকাব্বির রাহী

#ঈদে_মিলাদুন্নবী #মিলাদুন্নবী #দরুদ_শরীফ #রাসূলুল্লাহ_ﷺ া_আরিজ_যুব_সংগঠন #ইসলাম #মানবতা

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন  ২৫৫ ভোট পেয়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও মোরারকবাদপ্রিয় মির্জা ফখর...
20/08/2026

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন

২৫৫ ভোট পেয়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও মোরারকবাদ
প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আপনি রংপুর বিভাগের ত্যাগী ও সফল নেতা মহান আল্লাহ তায়ালা আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত যায়গায় আসন দান করেছেন। মহান আল্লাহ তায়ালা আপনার হায়াতে জিন্দেগী বাড়িয়ে দিন যেন সম্মানের সহিত আগামী দশ বছর দায়িত্ব পালন করতে পারেন। আমাদের উত্তরবঙ্গ রংপুর এর গর্ব আপনি।
সাথে অভিনন্দন ও শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় কে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আল-মা'আরিজ যুব সংগঠনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

াআরিজ_যুব_সংগঠণ #রাষ্ট্রপতি

10/08/2026

এস এস সি পরিক্ষার রেজাল্টধারী সকল ভাই বোনদের প্রতি আমার গভীর ভালোবাসা ও স্নেহ রইলো..…
আপনাদের মাঝে যারা মাধ্যমিক এর গন্ডির পেরিয়ে গেলেন তাদের জন্য সাধুবাদ, আর যারা পারেন নি হতাস হবেন না চেষ্টা করেন ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ফলাফল বয়ে আনবেন.......!
তবে হ্যাঁ না বুঝে কেউ ভুল সিদ্ধান্ত নিবেন না,
অভিভাবক গণদের জন্য বলছি আপনার সন্তান যদি ভালো কিছু করতে না পারে তাদের ধমকাবেন না, তাদের বুঝান যে এবার হয়নিতো কি হয়েছে আগামীতে হবে ইনশাআল্লাহ
আপনাদের আগামী পথ চলা আরো সুন্দর হোক এই দোয়া রইল....



এম এ মুতাকাব্বির রাহী
সভাপতি
আল-মা'আরিজ যুব সংগঠন

া_আরিজ_যুব_সংগঠণ

মহান আল্লাহ তায়ালা সকল পরিক্ষার্থীদের মনবাসনা পুর্ণ করুন। সকলকে সহীসালামতে তাদের আগামীর পথচলাকে সহজ করে দিন................
01/07/2026

মহান আল্লাহ তায়ালা সকল পরিক্ষার্থীদের মনবাসনা পুর্ণ করুন।
সকলকে সহীসালামতে তাদের আগামীর পথচলাকে সহজ করে দিন...................আমিন................

াআরিজ_যুব_সংগঠন
#পরীক্ষা #পরীক্ষার্থী #দোয়া #অভিনন্দন #আন্তরিকশুভেচ্ছা #ভালোবাসা

🌱 আল মা'আরিজ যুব সংগঠনের আহ্বান,বৃক্ষ রোপণে এগিয়ে আসুক সব প্রাণ।আল মা'আরিজ যুব সংগঠনের ডাক,গাছ লাগিয়ে গড়ি সবুজ বাংলাদ...
11/06/2026

🌱 আল মা'আরিজ যুব সংগঠনের আহ্বান,
বৃক্ষ রোপণে এগিয়ে আসুক সব প্রাণ।

আল মা'আরিজ যুব সংগঠনের ডাক,
গাছ লাগিয়ে গড়ি সবুজ বাংলাদেশ পাক।

🌱 গাছ লাগাই, দেশ গড়ি,
সবুজ স্বপ্ন বাস্তব করি।
🌱 সবুজ হোক মাঠ-ঘাট,
বৃক্ষ রোপণে গড়ি নতুন প্রভাত।
🌱 গাছ লাগান, অক্সিজেন পান,
সুস্থ থাকুক প্রতিটি প্রাণ।
🌱 পরিবেশ রক্ষার সেরা পণ,
বেশি বেশি বৃক্ষ রোপণ।
🌱 গাছের ছায়া, গাছের ফল,
সবুজ পৃথিবী আমাদের বল।
🌱 একটি গাছ, একটি প্রাণ,
সবুজ হোক বাংলাদেশের প্রাণ।
🌱 গাছ লাগাই, প্রাণ বাঁচাই,
সবুজে ভরি দেশ সাজাই।
🌱 আল মা'আরিজ যুব সংগঠন —
বৃক্ষ রোপণে অঙ্গীকার, সবুজ হবে বাংলার দ্বার।

াআরিজ_যুব_সংগঠন #বৃক্ষ_রোপণ_কর্মসূচি #সবুজ_বাংলাদেশ #গাছ_লাগান_প্রাণ_বাঁচান #একটি_গাছ_একটি_প্রাণ #পরিবেশ_রক্ষা #সবুজের_অভিযান

10/06/2026

আল-মা'আরিজ যুব সংগঠনের তরফ থেকে দুঃখ ও শোক প্রকাশ করছি......

রংপুর টু বগুড়া বাস, চাকা বাস্ট হওয়ায়
খুব কষ্ট দায়ক এক্সি*ডেন্ট হলো মিঠাপুকুর পায়রাবন্দ ইউনিয়নাধীন তারাগঞ্জ মোড়ে, সাথে সাথে দুইজন মৃ*ত্যু। এবং অনেকে গুরুতর অসুস্থ।
মহান আল্লাহ আপনি অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করুন এবং মৃ*ত্যু ব্যক্তিদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।
******আমিন******

াআরিজ_যুব_সংগঠন

🌙 ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মহিমা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। কোরবানির প্রকৃত শিক্ষা হোক আত্মশুদ্ধি ও মানবসেবায়।...
28/05/2026

🌙 ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মহিমা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। কোরবানির প্রকৃত শিক্ষা হোক আত্মশুদ্ধি ও মানবসেবায়।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।...............আমিন................

াআরিজ_যুব_সংগঠন

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)অর্থঃ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করু...
26/05/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থঃ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন।


াআরিজ_যুব_সংগঠন


আল-মা’আরিজ যুব সংগঠনের উদ্যোগে ফ্রী ৯০ দশকের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।এই আয়োজনের মাধ্যমে ...
12/05/2026

আল-মা’আরিজ যুব সংগঠনের উদ্যোগে ফ্রী ৯০ দশকের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে, শারীরিক চর্চার প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন প্রজন্মকে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচয় করাতে চেষ্টা করেছি।

খেলাধুলার পাশাপাশি ছিল বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল আনন্দ ও শেখার এক সুন্দর সমন্বয়।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা। আগামীতেও এমন সুন্দর আয়োজন নিয়ে পাশে থাকবো, ইনশাআল্লাহ। 💗🌿

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল মা'আরিজ যুব সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share