Turn To Allah

Turn To Allah Assalamualaikum

সমাজে লোক দেখানো ইবাদত নয়।
14/05/2026

সমাজে লোক দেখানো ইবাদত নয়।

27/04/2026

চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয় ,,
কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকে মূর্খ মনে হয়।
-হযরত আলী (রাঃ)

🟩 হানাফি মাযহাব অনুযায়ী নিয়ম (ছবির নিয়ম)• প্রথম রাকাত:১. তাকবীরে তাহরিমা: আল্লাহু আকবার বলে হাত বাঁধা।২. ছানা পড়া: সুবহা...
20/03/2026

🟩 হানাফি মাযহাব অনুযায়ী নিয়ম (ছবির নিয়ম)

• প্রথম রাকাত:

১. তাকবীরে তাহরিমা: আল্লাহু আকবার বলে হাত বাঁধা।
২. ছানা পড়া: সুবহানাকা আল্লাহুম্মা... শেষ পর্যন্ত পড়া।
৩. ৩ অতিরিক্ত তাকবীর: ইমাম সাহেব ৩ বার 'আল্লাহু আকবার' বলবেন। প্রথম ২ বার হাত ছেড়ে দিতে হয়, ৩য় বার বলে হাত বাঁধতে হয়।
৪. কেরাত: এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন এবং স্বাভাবিক নামাজের মতো রুকু-সিজদাহ করবেন।

• দ্বিতীয় রাকাত:

১. কেরাত: প্রথমে দাঁড়িয়েই ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন।
২. ৩ অতিরিক্ত তাকবীর: রুকুতে যাওয়ার আগে ৩ বার অতিরিক্ত 'আল্লাহু আকবার' বলতে হয় এবং প্রতিবার হাত ছেড়ে দিতে হয়।
৩. রুকুর তাকবীর: ৪ নম্বর তাকবীর বলে রুকুতে যেতে হয়। এরপর স্বাভাবিকভাবে নামাজ শেষ করা।

🟩 ঈদের নামাজের নিয়ম: হানাফি বনাম সালাফি (আহলে হাদিস)

ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে। মূলত দুটি পদ্ধতিই রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত। নিচে প্রধান পার্থক্যগুলো তুলে ধরা হলো:

১. অতিরিক্ত তাকবীর সংখ্যা

হানাফি পদ্ধতি: মোট ৬টি অতিরিক্ত তাকবীর (৩ + ৩)।
সালাফি পদ্ধতি: মোট ১২টি অতিরিক্ত তাকবীর (৭ + ৫)।

২. তাকবীরের সঠিক সময়

হানাফি: প্রথম রাকাতে ছানা পড়ার পর ৩ তাকবীর। দ্বিতীয় রাকাতে সূরা পাঠ শেষ করে রুকুতে যাওয়ার আগে ৩ তাকবীর।
সালাফি: দুই রাকাতেই সূরা বা কেরাত শুরু করার আগে সব অতিরিক্ত তাকবীর (৭টি ও ৫টি) দিয়ে নেওয়া হয়।

🟩 ঈদুল ফিতরের সুন্নতগুলো নিচে দেওয়া হলো:

ভোরে ঘুম থেকে ওঠা ও মেসওয়াক করা।
পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গোসল করা।
সাধ্যমতো উত্তম বা নতুন পোশাক পরা।
শরীরে সুগন্ধি বা আতর ব্যবহার করা।
ঈদগাহে যাওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টি কিছু খাওয়া।
ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা।
পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং যাওয়ার পথে তাকবীর পড়া।
যাওয়ার পথ এবং ফেরার পথ পরিবর্তন করা।

Copy : alo- আলো

12/03/2026

আজকে বেজোড় রাত এবং জুমার দিন। এর মধ্যে আজকের আবহাওয়া টা ইতিমধ্যে কিছু একটা বলছে।
আল্লাহ তাআলা ভালো জানেন।
কদর তালাশ করুন। ✨

যারা জানেন নাহ - উনি সিরাজগঞ্জ থেকে পিজিতে উনার মেয়েকে ডাক্তার দেখাতে আসেন। পরে মসজিদ খোঁজে না পেয়ে এখানে নামাজ পড়েন।উম্...
11/03/2026

যারা জানেন নাহ - উনি সিরাজগঞ্জ থেকে পিজিতে উনার মেয়েকে ডাক্তার দেখাতে আসেন। পরে মসজিদ খোঁজে না পেয়ে এখানে নামাজ পড়েন।

উম্মতে মুহাম্মাদ (সা.)-কে এমন তিনটি বিষয়ে মর্যাদা দান করা হয়েছে যা অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হলো সমগ্র পৃথিবীকে তাদের জন্য নামাজের স্থান বানানো হয়েছে।

10/03/2026

আজকে বেজোড় রাত,
আজকে থেকেই লাইলাতুলকদর তালাশ করুন।

27/02/2026

যদি তোমরা তোমাদেরই মত একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্থ হবে।

22/02/2026

If you believe good days are coming, write InshaAllah 🌙✨

26/01/2026

আর মানুষ জন, যে কারনে সালাহ আদায় করে না সেটা হলো। তাদের জ্ঞানের অভাব।

21/11/2025

নিশ্চয়ই আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন। [সহীহ মুসলিম, হাদিস নং-৯১]

আল্লাহ মাফ করুক।আজকে শুক্রবার, মনে করিয়ে দেওয়া হচ্ছে হয়তো বার বার।
21/11/2025

আল্লাহ মাফ করুক।
আজকে শুক্রবার, মনে করিয়ে দেওয়া হচ্ছে হয়তো বার বার।

Address

Dhaka
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turn To Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share