21/03/2026
এই যে আমরা অনেকেই পরিবারের সাথে ঈদ উদযাপন করছি, তার পেছনে অক্লান্ত অবদান রয়েছে অনেক পেশার মানুষের। রাত দিন বিরামহীন থেকে আমাদের সকলকে পরিবারের কাছে ঠিক সময়ে পৌছে দিতে পরিশ্রম করেছেন অনেকেই। পুলিশ সদস্য, ট্রাফিক, আর্মি, RAB
, ভোক্তা অধিকার এর কর্মকর্তা, প্রতিটি পরিবহনের চালক এবং তাদের সহকারী, রাস্তার পাশের রেস্টুরেন্ট কিংম্বা হোটেল এর কর্মচারী, রিক্সাচালক, স্কাউট, রোভার, বিএনসিসির ক্ষুদে বন্ধুরা, লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী যারা বয়সে তরুন প্রত্যেকেই দিনরাত খেটেছেন আমাকে আপনাকে পরিবারের কাছে নিরাপদে পৌছে দিতে। যদিও ভোগান্তি, জনদূর্ভোগের কমতি ছিলনা এবারের ঈদযাত্রায়, তবুও ঐ মানুষগুলোর চেষ্টার কমতি ছিলনা। অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটেছে, মৃত্যু হয়েছে অনেকের। শুধুমাত্র প্রশাসন কিংম্বা রাষ্ট্রকে একতরফা দায় চাপিয়ে নিজের দায়িত্ববোধ বা সচেতনতাকে ভূলে গেলে চলবেনা। আঠারো কোটির এই দেশে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। হয়তো তখনই রোড এক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা কমে আসবে। একইসাথে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি আইন মেনে চলার প্রবনতাকেও উৎসাহিত করতে হবে।
স্বেচ্ছাসেবীদের সহায়তায় এবারের পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ঈদ উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্যবাংলাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংগঠককে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক।