16/05/2026
গভীর দুঃখ ও শোকের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ পেপার কোন্ এন্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-এর একজন সম্মানিত সদস্য জনাব মোঃ নুরুল ইসলামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে এসোসিয়েশন এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুম জনাব মো. নুরুল ইসলাম একজন সৎ, বিনয়ী ও মানবিক ব্যক্তি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এসোসিয়েশন এর বিভিন্ন কার্যক্রমে আন্তরিকভাবে ও নিষ্ঠার সাথে অবদান রেখেছেন। তাঁর কাজ, আদর্শ এবং স্মৃতি আমাদের সকলের হৃদয়ে চিরকাল থাকবে।
এসোসিয়েশন এর পক্ষ থেকে সভাপতি জনাব সরকার মোঃ সালাউদ্দিন মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।