We Work For Humanity_WWH

We Work For Humanity_WWH Together, we believe in compassion, unity, and action to build a better world — at least one act of kindness per day. 💚

আমাদের উদ্দেশ্যসমূহ-
১.মানবতার সেবায় যে কোনো কাজ করা এবং পদক্ষেপ নেওয়াই হবে আমাদের মূল উদ্দেশ্য।
২.মুমূর্ষু রোগীকে রক্তদান এর ব্যবস্থা করা।
৩.শীতকালীন সময়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
৪.নিতান্ত দুস্থ ও অসহায়দের খাদ্য ও চিকিৎসা সহযোগিতা করা
৫.দরিদ্রদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান।
৬.পথশিশুদের মধ্যে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা।
৭.রাস্তার প্রানীদের জরুরি চিকিৎসা ও খাদ্য সেবা প্রদান করা।
৮.

সামাজিক বনায়ন ও পরিচ্ছন্নতায় কাজ করা।
৯.টুরিস্ট স্পট গুলোয় পরিচ্ছন্নতা বৃদ্ধিতে কাজ করা।
১০. দেশের রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে কোনো সামাজিক কাজে অংশ গ্রহন করা।

আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে সামাজিক সবধরনের কাজই করবে আমাদের পরিবার, সুতরাং আপনি যদি সমস্যাগ্রস্থ হয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক আমাদের জানান, আপনার সেবার জন্য আমাদের টিম সর্বদা প্রস্তুত থাকবে।

আর আপনি যদি এমন অবস্থানে থেকে থাকেন যে, সময় করে মাঠপর্যায়ে কাজ করতে পারছেন না তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারব আপনার পক্ষ থেকে মানবতার জন্য আপনার ইচ্ছানুযায়ী কাজ করতে।

আমাদের মূল আবেদনটি হচ্ছে যেকোনভাবে ই হোক অসহায় দরিদ্র মানুষগুলো যেন অন্তত তাদের নূন্যতম অধিকারটা পায় আপনার মাধ্যমে আপনার সাধ্য অনুযায়ী।

24/04/2026
✨ Happy New Journey ✨আপনাদের জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐আপনাদের দাম্পত্য জীবন ভ...
11/04/2026

✨ Happy New Journey ✨

আপনাদের জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

আপনাদের দাম্পত্য জীবন ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বোঝাপড়ায় পরিপূর্ণ হোক—এই কামনা করি। প্রতিটি দিন হোক আনন্দময় এবং প্রতিটি মুহূর্ত বয়ে আনুক শান্তি ও সুখের বার্তা।

আপনাদের একসাথে পথচলা দীর্ঘ, সুন্দর ও সফল হোক—এই শুভকামনা রইলো।

Wishing you a very happy married life. 💍✨

— Sumaia Sabrin BhuiyanSecretary of IT – 7th CommitteeWWH Foundation

রমজানের শেষ মুহুর্তের মানবিক আবেদন!!! একটি অসচ্ছল পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তায় অবদান রেখে এই ছড়িয়ে দিন ঈদের ঐশ্বর...
18/03/2026

রমজানের শেষ মুহুর্তের মানবিক আবেদন!!!
একটি অসচ্ছল পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তায় অবদান রেখে এই ছড়িয়ে দিন ঈদের ঐশ্বরিক আনন্দ।

01724293306 (বিকাশ/নগদ)

আলহামদুলিল্লাহ✨আমাদের চলমান মাদ্রাসা প্রজেক্টের জন্য ফান্ড কালেকশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো।এই মানব...
13/03/2026

আলহামদুলিল্লাহ✨

আমাদের চলমান মাদ্রাসা প্রজেক্টের জন্য ফান্ড কালেকশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো।

এই মানবিক উদ্যোগে যারা আমাদের পাশে থেকে দোয়া, সহযোগিতা এবং অনুদানের মাধ্যমে অংশগ্রহণ করেছেন—সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো।

ইনশা-আল্লাহ আজ (১৪-০৩-২৬) আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন এবং তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম সম্পন্ন করবো।

আল্লাহ তাআলা আপনাদের সকলের দান ও সহযোগিতা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

— We Work For Humanity (WWH) Foundation

আসসালামু আলাইকুম সবাইকে ✨ইসলামের দৃষ্টিতে 'সুদ এবং যাকাত' অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এই বিষয়টি সম্পর্কে সচেত...
12/03/2026

আসসালামু আলাইকুম সবাইকে ✨

ইসলামের দৃষ্টিতে 'সুদ এবং যাকাত' অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এই বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিশেষ লাইভ আলোচনা আয়োজন করা হয়েছে।

🕌 বিষয়: “সুদ Vs যাকাত”
📅 তারিখ: 13 March 2026 (Friday)
⏰ সময়: সকাল 10:00 টা
📍 মাধ্যম: আমাদের অফিসিয়াল page

Host: Alihayder Sagar
Guest: Asadul Haque

ইনশা-আল্লাহ এই আলোচনার মাধ্যমে আমরা সুদ ও যাকাত সম্পর্কে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পাবো।

আপনাদের সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ রইলো।

— We Work For Humanity (WWH) Foundation

ঐতিহাসিক বদর দিবস: সত্য ও মিথ্যার পার্থক্যের দিনআজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ২ হিজরির (৬২৪ খ্রিস্টাব...
07/03/2026

ঐতিহাসিক বদর দিবস: সত্য ও মিথ্যার পার্থক্যের দিন

আজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ২ হিজরির (৬২৪ খ্রিস্টাব্দ) এই দিনে মদিনার অদূরে বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাত— 'বদর যুদ্ধ'।

পবিত্র কুরআনে এই দিনটিকে 'ইয়াওমুল ফুরকান' বা সত্য ও মিথ্যার পার্থক্যের দিন হিসেবে অভিহিত করা হয়েছে।

এক নজরে বদর যুদ্ধ:

সৈন্য সংখ্যা: একদিকে ছিল মাত্র ৩১৩ জন সল্প সশস্ত্র সাহাবী, অন্যদিকে ১০০০ জনের সুসজ্জিত বিশাল কুরাইশ বাহিনী।

নেতৃত্ব: মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং কুরাইশদের নেতৃত্বে ছিল আবু জাহেল।

বিজয়: মহান আল্লাহর অলৌকিক সাহায্যে এই অসম যুদ্ধে মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে, যা ইসলামের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

বদর যুদ্ধের বিজয় আমাদের শেখায়— সংখ্যা কিংবা শক্তির চেয়ে আল্লাহর ওপর অবিচল বিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা ইসলামের জন্য বদরের বীর শহীদ ও অংশগ্রহণকারী সকল সাহাবীদের ত্যাগ কবুল করুন - আমিন 🤲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when We Work For Humanity_WWH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share