বই : প্রেরণার বাতিঘর

বই : প্রেরণার বাতিঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বই : প্রেরণার বাতিঘর, Dhaka.

আলহামদুলিল্লাহ...ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রকাশনা প্রতিষ্ঠান [আস - সুন্নাহ পাবলিকেশন] এবং শায়খ আহমাদুল্লাহ সাহেবের প্রকাশনা প্রতিষ্ঠান [ আস সুন্নাহ ফাউন্ডেশন ] - এর সকল প্রকাশনার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর।

আজাদী মোবারক ❤
05/08/2025

আজাদী মোবারক ❤

মাহমুদ বিন নূর মাহমুদ বিন নূর ভাইয়ের  মৌলিক ও সম্পাদিত বইয়ের তালিকা:১| অলসতার বিরুদ্ধে লড়াই ;২| নফসের বিরুদ্ধে লড়াই ;...
28/07/2025

মাহমুদ বিন নূর মাহমুদ বিন নূর ভাইয়ের মৌলিক ও সম্পাদিত বইয়ের তালিকা:

১| অলসতার বিরুদ্ধে লড়াই ;

২| নফসের বিরুদ্ধে লড়াই ;

৩| শয়তানের বিরুদ্ধে লড়াই ;

৪| আমার শত্রু আমি ;

৫| স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা ;

৬| জীবনের আয়না ;

৭| প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি ;

৮| যেসব কাজ করতে মানা ;

☞ সম্পাদিত—

১| পরিশুদ্ধ ক্বলব ;

২| হে বোন, কুরআন তোমাকে যা বলেছে ;

৩| রমাদান: তাক্বওয়ার পাঠশালা ;

৪| আতশকাচে দেখা বাদশাহ হারুনুর রশিদ ;

বইঃ‘গল্পে আঁকা মহীয়সী খাদিজা’ রাদিআল্লাহু তাআ'লা আনহা। মূলঃ আবদুস  সালাম আল আশরী        মুহাম্মাদ আবদুল গণী হাসানবাংলায় ...
27/07/2025

বইঃ‘গল্পে আঁকা মহীয়সী খাদিজা’ রাদিআল্লাহু তাআ'লা আনহা।
মূলঃ আবদুস সালাম আল আশরী
মুহাম্মাদ আবদুল গণী হাসান
বাংলায় রূপায়ণঃ ইয়াহইয়া ইউসুফ নদভী।
পৃষ্ঠাসংখ্যাঃ২২২
প্রকাশনায়ঃ রাহনুমা প্রকাশনী।
____________

এ এক মরুরাজকন্যের কাহিনি। এ কাহিনিতে আছে উপন্যাসের সবজে ছায়া। রয়েছে ইতিহাসের ঘন্টাধ্বনি। রয়েছে আঁধারে নারীর মহিমার বর্ণনা। রয়েছে রাজকন্যের শৈশব-কৈশোর ও যৌবনের সোনালী দিনগুলোর স্মৃতির ঘনঘটা। রাজকন্যে ছিলো গৃহশেভা, বাবার আদুরে, মায়ের সোহাগি। এরপর... এরপরের কাহিনি নাহয় নিজেই পড়ে নেবেন।

⚫মূল্যায়নঃ ❝গল্পে আঁকা মহীয়সী খাদিজা❞ রাদিআল্লাহু তাআ'লা আনহা, আমার পড়া সবচেয়ে চমৎকার বইগুলোর একটি বই।
বইটা পড়তে বসে খুব দ্রুতই পড়া শেষ হয়ে গেল। মনে হলো এইতো শুরু করলাম আর এক্ষুনি শেষ হয়ে গেল? অন্তর শীতলকারী বই এটি। বইটা পড়ে এত তৃপ্তি পেয়েছি তা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব না। আম্মাজান খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহার সম্পূর্ণ জীবনকে মাত্র দুইশত বাইশ পৃষ্ঠায় খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন লেখক। অনুবাদকের কাজ দেখেও আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সুবহান-আল্লাহ ! কি দারুণ ভাষা, শব্দচয়ন, বাক্যের গঠন ও বুনন! অন্তর শীতলকারী লেখনশৈলী।

বইটির ভুলত্রুটি বলতে তেমন কিছুই চোখে পড়েনি। প্রচ্ছদ নিয়ে কিছু বলার অপেক্ষা রাখ না। প্রিয় মানুষ, তাঁর সময়ের পরিবেশের চিত্র প্রচ্ছদে ফুটিয়ে তোলা হয়েছে। পৃষ্ঠাসজ্জাও বেশ ভালো হয়েছে। সবমিলিয়ে বেশ ভালো লেগেছে বইটি। এ পর্যন্ত পড়া সকল বইয়ের মাঝে এটিকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।

⚫কেন পড়বেন বইটি?
উম্মুল মুমিনীন খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহা সমগ্র মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। বিশেষ করে মহিলাদের জন্য উনার মতো চমৎকার আদর্শ আর দ্বিতীয়টি নেই। একজন সন্তান, নারী, স্ত্রী, মা, বন্ধু, ব্যবসায়ী হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। নবীজি ﷺ কে তিনি এত আদর যত্ন, সেবা করতেন যে, নবীজি কখনোই উনাকে ভুলতে পারেননি। নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে যখন কেউই নবীজির পাশে ছিলো না, তখন তাঁর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহা-ই সঙ্গ দিয়েছিলেন। তিনিই সর্বপ্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হন। তিনিই একমাত্র এমন নারী যে মহান রব্বুল আলামীনের থেকে সালাম পেয়েছেন।

আমার কাছে উনার জীবনের বিশেষ দিকগুলো শিক্ষনীয় মনে হয়েছে। সফলতার চমকটা সবাই দেখে কিন্তু সেই সফলতার পেছনের যন্ত্রণাময় ব্যর্থতার আঁধারে কেউ উঁকি দেয় না। আম্মাজানের জীবনের কষ্টের সময়গুলো সম্পর্কে যত জেনেছি ততই সবরের মহিমা বুঝতে পেরেছি। বইটি সকলের পড়া উচিত বলে মনে করি, বিশেষ করে নারীদের।

⚫পছন্দের কিছু অংশঃ
◾ অথৈ চিন্তা এবং সবুজ থৈ।
◾ শাদি মুবারক
◾আবুল কাসেম
◾তোমার স্মরণে হে খাদিজা ( রাদিআল্লাহু তাআ'লা আনহ )

সবশেষে এটুকুই বলতে চাই,
❝ নারী তুমি খাদিজা হও,
তাঁর মতো আলোকিত হও,
আলোয় আলোয় ভরিয়ে দাও পৃথিবী ❞

☞ বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

#আমার #আমার #আমার

মামলুক সালতানাত মধ্যযুগের একটি ইসলামি সালতানাত। মামলুক অর্থ হলো দাস। মামলুক সুলতানগণ কিপচাক ও সার্কাসিয়ান বংশোদ্ভূত দাস ...
26/07/2025

মামলুক সালতানাত মধ্যযুগের একটি ইসলামি সালতানাত। মামলুক অর্থ হলো দাস। মামলুক সুলতানগণ কিপচাক ও সার্কাসিয়ান বংশোদ্ভূত দাস হওয়ায় তাদের শাসিত সালতানাত ‘মামলুক সালতানাত’ নামে পরিচিতি লাভ করে। ৬৪৮ হিজরি মোতাবেক ১২৫০ খ্রিষ্টাব্দে আইয়ুবি সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর মিশরে এ সালতানাত প্রতিষ্ঠা লাভ করে। প্রায় ৩০০ বছর শাসন করার পর ৯২৩ হিজরি মোতাবেক ১৫১৭ খ্রিষ্টাব্দে রিদানিয়ার যুদ্ধে উসমানি সুলতান প্রথম সেলিমের হাতে এ সালতানাতের পতন হয়। বর্তমান মিশর, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, লিবিয়া, সৌদি আরব, সুদান, সিরিয়া এবং তুরস্ক মামলুক সালতানাতেরই অংশ ছিল।

তাতারিদের হাতে বাগদাদ পতনের মধ্য দিয়ে আব্বাসি খেলাফতের পতন ঘটলে মামলুক সুলতানগণ এগিয়ে আসেন এবং আব্বাসি খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করেন। তারা অপরাজেয়খ্যাত তাতারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আইনে জালুতের যুদ্ধে পরাজিত করে তাদের দম্ভ ও অহংকার মাটির সাথে মিশিয়ে দেন।

বক্ষ্যমাণ গ্রন্থটিতে মামলুক সালতানাতের ইতিহাস বিধৃত হয়েছে। পাশাপাশি সামসময়িক অন্যান্য রাষ্ট্রগুলোর ওপরও অল্পবিস্তর আলোকপাত করা হয়েছে। মামলুক সালতানাতের উত্থান-পতন, প্রেক্ষাপট ও বিস্তৃত, সম্পর্ক ও উন্নয়ন ইত্যাদি সকল বিষয় উঠে এসেছে গ্রন্থটিতে। অন্যান্য ইসলামি ও অনৈসলামি রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল সেসব বিষয় উঠে এসেছে।
মামলুক সালতানাতের ইতিহাস
লেখক : মাহমুদ শাকের

☞ বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

"কমনসেন্স" বইটি এমন নয় যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলা যাবে।  বইটি এভাবে লেখাও হয়নি। বরং, উদ্দেশ্য ছিল পাঠক বইট...
25/07/2025

"কমনসেন্স" বইটি এমন নয় যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলা যাবে। বইটি এভাবে লেখাও হয়নি।
বরং, উদ্দেশ্য ছিল পাঠক বইটি সংগ্রহ করে প্রথম দু-একটি অধ্যায় পড়ার পর রেখে দেবেন। সূচিপত্রটিও মনোযোগ দিয়ে পড়বেন। বুঝবেন।
এরপর যখনই কোনো জটিল সমস্যায় পড়বেন, বইটি খুলে সূচিপত্র দেখবেন। নিজের সমস্যা ও পরিস্থিতির সঙ্গে মিলিয়ে কোনো আলোচনা খুঁজে পেলে সেই অংশটি পড়ে নেবেন।
আশাকরি মাঝে মাঝে বইটি হাতে নিয়ে সামান্য কিছু অংশও পড়লে আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ।

☞ বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

অসাধারণ একটি বই। পড়ছেন বইটা ?☞ বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে...
22/07/2025

অসাধারণ একটি বই। পড়ছেন বইটা ?

☞ বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

পাঠকপ্রিয় কিছু গ্রন্থ...❤️❤️☞ বইগুলো অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বার...
22/07/2025

পাঠকপ্রিয় কিছু গ্রন্থ...❤️❤️

☞ বইগুলো অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

22/07/2025

হতাশা ঝেড়ে ফেলে প্রকাশ করুন আপনার প্রকৃত সত্তাকে। অভ্যাসের শেকল ছিঁড়ে বেরিয়ে আসুন আপন পৃথিবীতে। এবং নিজেকে বদলে বাস্তবে রূপ দিন আপনার লালিত স্বপ্নকে। আর এই স্বপ্ন বাস্তবায়নের পথে আপনাকে পথ দেখাবে আত্মোন্নয়নমূলক এই পাঁচটি বই।

☞ ৫টি বই একত্রে।
** প্রতিটি বই ৮০ গ্রাম প্রিমিয়াম অফসেট ও কয়েকটি কালারে মুদ্রিত ।

☞ বই গুলো অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

আলোকিত জীবনের প্রত্যাশায় বইটি পড়ুন!লেখক-শাইখ খালিদ আল হুসাইনান রহ.☞বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করু...
22/07/2025

আলোকিত জীবনের প্রত্যাশায় বইটি পড়ুন!
লেখক-শাইখ খালিদ আল হুসাইনান রহ.

☞বইটি অর্ডার করতে বই : প্রেরণার বাতিঘর এর পেইজে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

18/07/2025

অরুন্ধতী রায়ের অসাধারণ কিছু বই...

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। প্রিয় পাঠক আপনারা সবাই  জেনে আনন্দিত হবেন যে Kalantor islamic Books  এর সকল বই এখন পেয়ে ...
16/07/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। প্রিয় পাঠক আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে Kalantor islamic Books এর সকল বই এখন পেয়ে যাবেন বই : প্রেরণার বাতিঘর এর কাছে।

কালান্তর প্রকাশনী—আকিদা, ইতিহাস, গবেষণা, জীবনী, গল্প ও উপন্যাস প্রকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

কালান্তর প্রকাশনী—একটি প্রতিশ্রুতিশীল নাম, যার মূল লক্ষ্য চৌদ্দশত বছরের ইসলামি ইতিহাসকে বিশুদ্ধরূপে উম্মাহর সামনে তুলে ধরা এবং বিশ্বমানের গবেষণাকে বাংলায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা।

২০১৭ সালে যাত্রার পুনরাম্ভের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রকাশ করেছি ১৫০টি মানসম্পন্ন গ্রন্থ। এর মধ্যে রয়েছে ৯০টির অধিক ইতিহাসের বই, যেখানে সত্য ইতিহাস তুলে ধরতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি দলিল, প্রামাণ্যতা ও বিশ্লেষণে।

আমাদের প্রকাশিত সিরিজসমূহ—নবিজীবনী, খুলাফায়ে রাশিদিন, সাহাবি, আফ্রিকা, উমাইয়া খিলাফত, আন্দালুস, ক্রুসেড বিশ্বকোষ (সেলজুক, জিনকি, আইয়ুবি, মোঙ্গল এবং উসমানি খিলাফতের ইতিহাস), বিভিন্ন খলিফা, সুলতান ও সালাফের জীবনী, মোগল সম্রাটদের জীবনী, গবেষণা, মতবাদ, আকিদা, সমকালীন মাসআলা-মাসায়িল, দুআ-দুরুদ ও ঐতিহাসিক উপন্যাস। প্রতিটি বইতে রয়েছে গবেষণার গভীর ছাপ, উন্নত মুদ্রণমান ও সাহিত্যিক গুণে সমৃদ্ধ উপস্থাপন।

আমরা বিশ্বাস করি, সঠিক ইতিহাস জানলে উম্মাহর আত্মপরিচয় দৃঢ় হয়, আকিদা সুসংহত হয় এবং ভবিষ্যৎ গঠনের পথে তৈরি হয় প্রেরণার ভিত। কালান্তর প্রকাশনী সেই দায়িত্ববোধ থেকেই আপনাদের সামনে তুলে আনছে ইতিহাস, চিন্তাশীলতা ও আত্মশুদ্ধির অনন্য সংকলন।

☞ প্রিয় পাঠক, আপনাদের সবার সুবিধার্থে কালান্তর পাবলিকেশনের সকল বইয়ের তালিকা নিচে দেওয়া হলো।

☞ কালান্তর পাবলিকেশনের যে কোন বই অর্ডার করতে আমাদের পেইজের ইনবক্সে নক করুন অথবা ফোন করুন নিচের দেওয়া নাম্বারে -
☎️ 01600-378937

প্রিয় পাঠক, মাকতাবাতুল হাসান কতৃক নারী ও পরিবার বিষয়ক বইসমূহের ছোট্ট একটি তালিকা নিম্নরূপ - ১. নারী তুমি ভাগ্যবতী২. মহিল...
16/07/2025

প্রিয় পাঠক, মাকতাবাতুল হাসান কতৃক
নারী ও পরিবার বিষয়ক বইসমূহের ছোট্ট একটি তালিকা নিম্নরূপ -

১. নারী তুমি ভাগ্যবতী
২. মহিলারা নামাজ পড়বে কোথায়?
৩. দাম্পত্যজীবন হোক সুখময়
৪. আখলাকে হাসানা
৫. নারীর সৌভাগ্যের প্রতীক পর্দা
৬. ভালোবাস ও দ্বীনদারি
৭. আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতাভী রহ.
৮. শিশুর সুন্দর নাম
৯. মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ

Address

Dhaka
1207

Telephone

+8801637012406

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই : প্রেরণার বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বই : প্রেরণার বাতিঘর:

Share