বাঙ্গালী - Bengali

বাঙ্গালী - Bengali আমরা বঙ্গালী

হায় আল্লাহ; খালেদ!এই চোখ আর কী কী দেখবে?
28/10/2025

হায় আল্লাহ; খালেদ!
এই চোখ আর কী কী দেখবে?

02/07/2025

আওয়ামীলীগ তার মুল শক্তি "আদর্শ এবং সংস্কৃতি"কে শত্রু বানিয়েয়ে মুসলিম লীগ হতে চেয়েছিল।
এজন্য আসল আওয়ামী লীগের লোকেরা নিজেদের আওয়ামী লীগ সরকার থেকে আলাদা করে নিয়েছিল। আজ তারাই আওয়ামী লীগের হয়ে যুদ্ধ করছে।
অন্যদিকে সেই মুসলিম লীগরা কারও কোলে উঠে পড়েছে অথবা ঘাপটি মেরে আছে।

02/07/2025

একজন সংস্কৃতিবান মানুষই জানে তার সাংস্কৃতিক খামতি কোথায়।

মূর্খরা জানে তার কোন খামতি নেই।

22/05/2025

প্রতিক্রিয়াশীলরা চুড়ান্তে গিয়ে খাদ্য আর যৌ-নতা ছাড়া কোন বিনোদন বা জ্ঞানার্জন বরদাশত করে না।

22/05/2025

গড়পড়তায় বাঙালির প্রশংসা কিংবা নিন্দার কোনটাকেই খুব একটা গুরুত্ব দেয়া উচিৎ না। ওসবের সার কিছু নেই, সস্তা, ফালতু।

বাঙালি যখন প্রশংসা করে, তা করে না বুঝেই করে। আবার যখন নিন্দা করে, তাও করে না বুঝে। তার এই মনোভাব যেন গা-ভাসানো হুজুগে অংশ নেওয়ার মতো— কেউ প্রশংসা করেছে, টেলিভিশনে দেখিয়েছে, পত্রিকায় লিখেছে, তাই তাকেও করতে হবে, বলতে হবে— এই তো তার বিচারবোধ। এর পরিমাণ বাড়ায়/কমায় হয়তো তার নিজের হিংসা, আক্রোশ, কিংবা স্বার্থ দিয়ে গুন করে। নিজে চিন্তা করে, বিশ্লেষণ করে কিছুর মূল্যায়ন করা তার স্বভাবে নেই, মুরোদও নাই।

বাঙালি পড়ার গুরুত্ব বোঝে না। শিক্ষিত কাকে বলে জানে না। সুগঠিত মন ও মনন চেনে না। অক্ষর চিনে পড়তে পারা বা মুখস্থ করে ডিগ্রি নেয়া লোককে সে শিক্ষিত ভাবে। মুখস্থ তোতাপাখিকে জ্ঞানী ভাবে। বই প্রকাশ হওয়া মাত্রই লেখক ভাবে। অথচ লেখার চেয়েও পড়ার কাজটি যে অনেক বেশি কষ্টসাধ্য— এটা সে অনুধাবনই করতে পারে না।

এই জাতি এমনকি বাংলা ভাষার সবচেয়ে উজ্জ্বল বাতিঘরদেরও গালি দেয়, তুচ্ছ করে — কেবল আক্রোশ থেকে। রবীন্দ্রনাথের যুগে তাকে যারা গালি দিয়েছিল, সেই অধ্যাপকরা আজ বিস্মৃত; নজরুলকে কাফের বলা মৌলবিরা কবরে বিলীন; রোকেয়ার বিরুদ্ধে বিষ ছড়ানো শকুনেরা আজও শকুনই রয়ে গেছে— ঈগল হয়ে উঠতে পারেনি।

রবীন্দ্রনাথ নিজে রবীন্দ্রনাথ হতে পেরেছিলেন কারণ বাঙালির প্রশংসা বা নিন্দানকে তিনি শেষ পর্যন্ত সিরিয়াসলি নেননি।

লেখাপড়ায়, শিক্ষায়, ভাবনায়, চিন্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে আমরা অত্যন্ত গরিব ও ছোটলোক। আমাদের দেশের লেখক ও বুদ্ধিজীবীরাও আমাদের মতই গরিব ও দুর্বল। তারাও অন্যের পাশাপাশি নিজের মূল্যায়ন করতে জানেন না। তারা চেয়ে থাকে পত্রিকার স্বীকৃতি, টেলিভিশনের দৃষ্টি, মন্ত্রীর প্রশ্রয় কিংবা জনস্রোতের বাহবা— সহমতভোগী ছাগলের দলে। এটি এক অদ্ভুত রকমের দারিদ্র্য— ‘আ ভেরি ইউনিক পোভার্টি’।

শরীরের বা ঘরের গরিবি হয়তো টাকায় ঘোচানো সম্ভব, অপুষ্ট শরীরও পুষ্ট হতে পারে খাবার খেয়ে, কিন্তু আত্মার এই গরিবি— একে দূর করবে কী দিয়ে?

11/05/2025

যারা পারিবারিক বা সামাজিক শিক্ষার মাধ্যমে উন্নত সংস্কৃতি পায়নি, তারাই উন্নত সাংস্কৃতিক চর্চাকে ঘৃণা করে, অর্থহীন বলে প্রচার করে।

11/05/2025

রাজনীতিবিদদের দুর্নীতির টাকার বড় অংশ জনগণের পিছনে খরচ হয়।
কিন্তু অফিসার-মোল্লা-অনির্বাচিতদের দুর্নীতির একটি টাকাও জনগণ পায় না।

11/05/2025

একজন ড্রাইভারেরও ট্রেনিং লাগে, ভালো চালাতে অন্তত অর্ধ যুগের অভিজ্ঞতা লাগে।

আপনি কোন ট্রেনিং-অভিজ্ঞতা ছাড়াই দেশ ভালো চালাবেন?

দেশে দেশে ধর্মগা-ন্ডুর চরিত্র একই। একই কাজ করে, শুধু ধর্মের নাম বদলায়।
26/01/2025

দেশে দেশে ধর্মগা-ন্ডুর চরিত্র একই। একই কাজ করে, শুধু ধর্মের নাম বদলায়।

26/01/2025

আজ পরিমনিকে বাধা দিচ্ছে, কাল ফারুকীকেও হালাল ব্যাবসা খুঁজতে হবে, আসিফ নজরুলকে প্রফেসরী বাদ দিয়ে অন্য দোকান খুলতে হবে।

কারণ প্রতিক্রিয়াশীলরা চুড়ান্তে গিয়ে খাদ্য আর যৌ-নতা ছাড়া কোন বিনোদন বা জ্ঞানার্জন বরদাশত করে না।

আপনারা এভাবে সব কিছু নষ্টদের পায়ে নিবেদন করবেন।
26/01/2025

আপনারা এভাবে সব কিছু নষ্টদের পায়ে নিবেদন করবেন।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশংকরের
সমস্ত আলাপ হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুর
ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল
কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে।
চলে যাবে সেই সব উপকথাঃ সৌন্দর্য-প্রতিভা-মেধা;
এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
নির্বাধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ’লে যাবে,
কিশোরীরা চ’লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক’রে চ’লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের স্বর
গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

--- হুমায়ুন আজাদ

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঙ্গালী - Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share