09/03/2026
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগের আয়োজনে জ্ঞানের পাঠশালার শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে ইফতার এবং পিস হোল্ডিংসের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জ্ঞানের পাঠশালা–এর শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ।
ইইই বিভাগের আমন্ত্রণে জ্ঞানের পাঠশালার শিক্ষার্থীরা বিশেষ অতিথি হিসেবে এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ইইই বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, ইইই ক্লাবের সদস্যবৃন্দ, পিস হোল্ডিংস লিমিটেডের সদস্যরা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
ইফতার শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় ঈদ উপহার প্রদান করে Peace Holdings Ltd. নতুন পোশাক ও উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন এই মানবিক উদ্যোগের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগ, ইইই ক্লাব এবং পিস হোল্ডিংসসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে জ্ঞানের পাঠশালার প্রায় দুই শতাধিক শিশুর পড়ালেখা নিশ্চিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা যাবে।
মাসিক মাত্র ১০০০ টাকার বিনিময়ে শিক্ষা উন্নয়ন অভিভাবক হয়ে আপনিও একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারেন।
#জ্ঞানেরপাঠশালা