14/03/2023
পৃথিবীর সবচেয়ে আদিম, অকৃত্রিম এবং মৌলিক শব্দ ‘ক্ষুধা’ বললে অত্যুক্তি হবে না। ক্ষুধা এমন এক অনুভূতি যার সঙ্গে কোনো শব্দের তুলনা হয় না। ক্ষুধার্ত মানুষের কাছে রূপ, লাবণ্য, সৌন্দর্য, আনন্দ সবকিছুই মূল্যহীন। ক্ষুধার রাজ্যে প্রেম, কবিতা বা আবেগের মতো অনুভূতি খুঁজে পাওয়া দুষ্কর। প্রেয়সীর ভুবন ভোলানো হাসি বা ডাগর চোখের চাহনিও খটোমটো প্রবন্ধ মনে হয়। দুঃখ কষ্টের তীব্রতা যত বেশিই হোক না কেন, ক্ষুধা একসময় মাথাচাড়া দিয়ে উঠবেই। ধনবানদের শখ করে দুএক বেলা না খেয়ে থাকা আর খাদ্যের অভাবে খেতে না পারা এক বিষয় নয়। ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা!
আসুন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি এই জ্বালা নিবারণ করার।।