Know Thyself Open Scout Group Dhaka

Know Thyself Open Scout Group Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Know Thyself Open Scout Group Dhaka, Youth Organization, Dhaka.

অভিনন্দন ও শুভেচ্ছা জনাব আবুল কাশেম রাকিব ( পি আর এস)সদস্য, গ্রুপ কমিটিনো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকাসম্প্রতি বয় স্ক...
13/11/2024

অভিনন্দন ও শুভেচ্ছা
জনাব আবুল কাশেম রাকিব ( পি আর এস)
সদস্য, গ্রুপ কমিটি
নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা

সম্প্রতি বয় স্কাউটস অফ আমেরিকার একজন এডাল্ট লিডার হিসেবে যোগদান করায় অভিনন্দন ও শুভেচ্ছা!
আপনার এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। নতুন ভূমিকায় আপনার এই অনন্য যাত্রার জন্য রইলো শুভকামনা । আশা করছি, আপনার নেতৃত্বের ছোঁয়ায় আরও অসংখ্য তরুণ অনুপ্রাণিত হবে। সাফল্যের শিখরে আপনি আরো এগিয়ে যান, এই কামনা করছি।

উল্লেখ্য জনাব আবুল কাশেম রাকিব (পি আর এস) বাংলাদেশ স্কাউটস এর একজন রোভারের জন্য সর্বোচ্চ অর্জন/পদক "President's Rover Scout " এওয়ার্ড প্রাপ্ত একজন রোভার ছিলেন এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।





Heartfelt appreciation for our dedicated Rover Scouts who are out on the streets every day for Traffic Week 2024! From r...
06/11/2024

Heartfelt appreciation for our dedicated Rover Scouts who are out on the streets every day for Traffic Week 2024!
From raising awareness about road safety and traffic rules to guiding drivers and pedestrians, their commitment is making a real difference.
Thank you for your hard work and for being such an inspiration to our community. Together, we’re building safer roads for Dhaka!

১ম বাংলাদেশ স্কাউটস ম্যারাথন এ নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো: রিমন সরদার সাফল্যের সাথে ফিনিশিং লাইন...
30/06/2024

১ম বাংলাদেশ স্কাউটস ম্যারাথন এ নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো: রিমন সরদার সাফল্যের সাথে ফিনিশিং লাইন অতিক্রম করেছে।
তার এই সাফল্যে নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

27/10/2023

২৮ অক্টোবর
নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা এর প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ ২৮ অক্টোবর ২০২৩ নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ ৪র্থ বর্ষে পদার্পন করেছে।২০১৯ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের অধীনে একটি নতুন দলের আবির্ভাব ঘটে।একদল মেধাবী এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক রোভার সহচর নিয়ে যাত্রা শুরু করে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে দলটি। প্রতিষ্ঠার পর থেকেই নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এবং ঢাকা জেলা রোভার এর সহযোগিতায় রোভার প্রোগ্রাম বাস্তবায়ন এর পাশাপাশি মানবসেবায় নিয়োজিত থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে।
নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের বর্তমানে ৩ টি ইউনিটে মোট ৭২ জন রোভার স্কাউট এবং রেভার সহচর রয়েছে।

সাপ্তাহিক ক্রু মিটিং, সমাজ সেবা এবং আত্ন-উন্নয়ন এর পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা নিয়মিত জাতীয় প্রোগ্রাম গুলোতে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে।

৪র্থ বর্ষ পূর্তী উপলক্ষে নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সকল রোভার, গার্ল ইন রোভার এবং গ্রুপ কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় দলটি ৪র্থ বর্ষ উদযাপন করতে যাচ্ছে তাদের সকলের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা নিবেদন করছি।


বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ  আতিকুজ্জামান রিপন এর বাবা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভারতে ...
04/05/2023

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন এর বাবা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা সকলে মরহুমের আত্নার মাগফেরাতের জন্য দোয়া কামনা করি।

মহান মে দিবসে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ❤️
01/05/2023

মহান মে দিবসে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ❤️

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা উদ্ধার অভিযানে জীবন বাজি রেখে কাজ...
15/04/2023

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা উদ্ধার অভিযানে জীবন বাজি রেখে কাজ করছে।

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিনির্বাপ ও উদ্ধার কাজে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার এর নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা।

আজ শনিবার ভোরে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ স্কাউটস এর সদস্যরা উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসের কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য দায়িত্ব পালন করছে এবং উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপণ এ সহায়তা করছে।

শুভ নববর্ষ ১৪৩০
13/04/2023

শুভ নববর্ষ ১৪৩০

নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের ৪র্থ বার্ষিক গ্রুপ ক্যাম্প (এডভেঞ্চার) ২০২২, চর কুকরি মুকরি, চরফ্যাশন, ভোলা তে অনুষ্ঠিত হ...
13/04/2023

নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের ৪র্থ বার্ষিক গ্রুপ ক্যাম্প (এডভেঞ্চার) ২০২২, চর কুকরি মুকরি, চরফ্যাশন, ভোলা তে অনুষ্ঠিত হয়।।
বিস্তারিত আসছে.....
ছবি কৃতজ্ঞতা: Tofail Ahamed

⚜️আজ ৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩!⚜️"স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো" প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বাংলাদে...
07/04/2023

⚜️আজ ৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩!⚜️

"স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো" প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩।

স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি।
পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।

প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।

বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।

সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা!

Address

Dhaka
1230

Telephone

+8801818123017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Know Thyself Open Scout Group Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Know Thyself Open Scout Group Dhaka:

Share