13/09/2023
তিনি আধুনিক বাংলা সাহিত্যের দিকপাল। রম্য রচনায় ছিলেন পটু, ভ্রমণ গল্পে ছিলেন পরিপুষ্ট। নানাবিধ অভিজ্ঞতায় পূর্ণ এই মানুষটিকে কেউ বা চেনে সত্যপীর নামে আবার কেউ বা চেনে ওমর খৈয়ম নামে। আবার মাঝেমধ্যে রূপ ধারণ করেন টেকচাঁদ অথবা প্রিয়দর্শী নামে। হরেকরকম ছদ্মনামে কলমের কালি ঝড়িয়ে এই মানুষটি হরেকরকম ভাষাতেও ছিলেন পাণ্ডিত্যপূর্ণ।
তবে যে ছদ্মনামই সে ধারণ করুক না কেনো, "বই কিনে কেউ দেউলিয়া হয় না" উক্তিটি শুনলে পাঠক হৃদয়ে ধারণ করে শুধুমাত্র সৈয়দ মুজতবা আলীর নাম। বাংলা সাহিত্যের অন্যতম এই নক্ষত্রের জন্ম ১৯০৪ সালের ১৩ই সেপ্টেম্বর। সময়ের স্রোত পেড়িয়ে একবিংশ শতাব্দীতে এসে একটুও রেশ হারায়নি তাঁর রম্যে মোড়া ভ্রমণ গল্পগুলো।
আজ তাঁর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে রইলো অসীম শ্রদ্ধা।💚