04/04/2026
আলহামদুলিল্লাহ
আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি ইমাম মক্তব নির্দেশনা ও কিতাব বিতরণ অনুষ্ঠান ২০২৬।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল—মসজিদকেন্দ্রিক মক্তব পরিচালনার জন্য বিজ্ঞ ইমামদের উৎসাহ, দিকনির্দেশনা ও বই প্রদান। মসজিদকেন্দ্রিক এই জ্ঞানচর্চার মাধ্যমেই সম্ভব হবে সমাজের সব বয়সের মানুষকে কোরআন, সালাত শিক্ষা এবং অতীব গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞানের আওতায় নিয়ে আসা।
ইনশাআল্লাহ, এই ক্ষুদ্র প্রচেষ্টা দ্বীনের খেদমতে একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করবে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন এবং এর মাধ্যমে সমাজে কল্যাণ দান করুন। আমীন।