Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হস্তশিল্পের প্রতিনিধিত্বকারী একটি বাণিজ্যিক সংগঠন ।

গত ২৩ আগস্ট, রোজ রবিবার বিসিক (BSCIC) এর তত্ত্বাবধানে 'National Pool of Designers' গঠন ও ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নের ...
24/08/2026

গত ২৩ আগস্ট, রোজ রবিবার বিসিক (BSCIC) এর তত্ত্বাবধানে 'National Pool of Designers' গঠন ও ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাক্রাফট (Banglacraft) এর সুযোগ্য প্রতিনিধিত্ব করেন মাননীয় সভাপতি মহোদয়ের উন্নয়ন ও নীতি বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব ইমরান খান। তিনি আমাদের দেশীয় প্রাকৃতিক তন্তুভিত্তিক (Natural fiber) পণ্যের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দক্ষ ডিজাইনার তৈরির বিষয়টি।

প্রাকৃতিক কাঁচামাল আমাদের অন্যতম বড় শক্তির জায়গা। কিন্তু আন্তর্জাতিক বাজারে এই পণ্যগুলোকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে হলে প্রয়োজন যুগোপযোগী ও নান্দনিক ডিজাইন। আর এই কাজটি নিখুঁতভাবে করার জন্য আমাদের নতুন প্রজন্মের দক্ষ ডিজাইনারদের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা এখন সময়ের দাবি। উদ্ভাবনী ডিজাইন এবং আমাদের নিজস্ব প্রাকৃতিক তন্তুর সঠিক সমন্বয়েই দেশের ক্রিয়েটিভ শিল্প ও অর্থনীতি একটি মজবুত অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

হস্তশিল্প ও দেশীয় পণ্যের প্রসারে এমন চমৎকার ও সময়োপযোগী উদ্যোগে বিসিকের সাথে থাকতে পেরে বাংলাক্রাফট গর্বিত।

18/08/2026

হোগলা ফুলের রেণু বা গুঁড়ি সংগ্রহ পদ্ধতিঃ

ফুল সংগ্রহ: আষাঢ়-শ্রাবণ মাসে হোগলা ক্ষেত বা জলাশয় থেকে পরিপক্ব ফুল (যা দেখতে মোটা আগরবাতির মতো) কেটে আনা হয়।

রোদে শুকানো: ফুলগুলোকে এনে কড়া রোদে ভালোভাবে শুকাতে হয়।

ঝেরে গুঁড়ি নেওয়া: শুকানো ফুলে আলতো করে টোকা দিলে ভেতর থেকে হালকা হলুদ রঙের মিহি রেণু বা ওগল বেরিয়ে আসে। এরপর চালনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে রান্না করার জন্য সংরক্ষণ করা হয়।

প্রস্তুত প্রণালীঃ

দুধ জ্বাল দেওয়া: প্রথমে একটি পাত্রে তরল দুধ ঢেলে তার সাথে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ভালোভাবে জ্বাল দিন। দুধ ঘন হয়ে অর্ধেক হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

মিষ্টি মেশানো: দুধ ঘন হয়ে আসলে তাতে স্বাদমতো চিনি বা খেজুরের গুড় মিশিয়ে দিন। গুড় দিলে খেয়াল রাখবেন যেন দুধ ফেটে না যায় (এজন্য দুধ নামিয়ে হালকা ঠাণ্ডা করে গুড় মেশানো ভালো)।

হোগলার গুঁড়ি যোগ করা: এবার ঘন দুধের মধ্যে হোগলা ফুলের গুঁড়ি অল্প অল্প করে ছাড়ুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে কোনো দলা পেকে না যায়।

ঘন করা: মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। হোগলার গুঁড়ি খুব দ্রুত দুধ শুষে নিয়ে পায়েসটিকে ঘন ও ক্রিমি করে তোলে।

নামানো ও পরিবেশন: পায়েস কাঙ্ক্ষিত ঘনত্বের হলে ওপর থেকে সামান্য বাদাম ও কিসমিস কুচি ছড়িয়ে দিন। চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে বা স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করুন ঐতিহ্যবাহী হোগলা ফুলের পায়েস।

বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ক্রিয়েটিভ ইকোনমিকে তরুণ প্রজন্মের কাছে আরও নিবিড়ভাবে তুলে ধরতে আজ একটি চমৎকার উদ্যোগ ...
11/08/2026

বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ক্রিয়েটিভ ইকোনমিকে তরুণ প্রজন্মের কাছে আরও নিবিড়ভাবে তুলে ধরতে আজ একটি চমৎকার উদ্যোগ সম্পন্ন হলো।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BGMEA University of Fashion and Technology (BUFT) এবং BRAC University তে বাংলাক্রাফট (BANGLACRAFT) এর বৈচিত্র্যময় দেশীয় পণ্যের সুসজ্জিত ডিসপ্লে শেলফ স্থাপন করা হয়েছে।

সবচেয়ে গর্বের বিষয় হলো, দেশের এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশীয় শিল্পের সম্ভাবনাকে আরও প্রসারিত করতে একাত্মতা প্রকাশ করেছে। তারা বাংলাক্রাফটের গবেষণা ও স্টাডি প্রোগ্রামকে তাদের প্রাতিষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, যার মূল লক্ষ্য ও প্রতিপাদ্য হলো "DEVELOPMENT OF CREATIVE ECONOMY OF BANGLADESH"।

শিল্পের সাথে শিক্ষার এই চমৎকার মেলবন্ধন আমাদের দেশীয় কারুশিল্প, উদ্যোক্তা ও প্রান্তিক কারিগরদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমাদের এই পথচলায় পাশে থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

গত ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিইউএফটি (BUFT) এর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (FDT) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দারুণ ...
09/08/2026

গত ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিইউএফটি (BUFT) এর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (FDT) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দারুণ একটি 'ফ্যাশন কালেকশন ডিসপ্লে'।

বাংলাক্রাফট-এর সম্মানিত সভাপতি মহোদয় ও তাঁর সহধর্মিণী এবং সভাপতি মহোদয়ের উপদেষ্টা ইমরান খান স্যারের সাথে ইভেন্টটিতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডিং ম্যানেজার মোঃ আসিফ হোসেন। এছাড়া প্রদর্শনীটি ঘুরে দেখেন বিইউএফটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। আমরা একসাথে শিক্ষার্থীদের তৈরি করা দারুণ সব উদ্ভাবনী ফ্যাশন প্রজেক্টগুলো ঘুরে দেখেছি।

প্রতিটি অ্যাকাডেমিক প্রজেক্টে শিক্ষার্থীদের যে কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতার ছাপ ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। তরুণ ডিজাইনারদের এমন দারুণ সব কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতে পারাটা আমাদের জন্য সবসময়ই আনন্দের।

এমন চমৎকার একটি আয়োজনের জন্য পুরো বিইউএফটি পরিবারকে আন্তরিক ধন্যবাদ। দেশের ফ্যাশন ও ডিজাইন শিল্পে এই তরুণ মেধাবীদের দুর্দান্ত সব কাজ অব্যাহত থাকুক।

গত ২৫ জুলাই অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাং...
28/07/2026

গত ২৫ জুলাই অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (AGM)।

পবিত্র কোরআন তিলাওয়াত এবং প্রয়াত সদস্যদের স্মরণের পর বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি তার বক্তব্যে হস্তশিল্প খাতের অপার সম্ভাবনা এবং উদ্যোক্তাদের কাঁচামাল, বিপণন ব্যবস্থা ও ঋণ প্রাপ্তির চ্যালেঞ্জগুলো সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি এই খাতে নগদ সহায়তা বহাল রাখা, সহায়তার পরিমাণ বৃদ্ধি এবং বাংলাক্রাফটের উদ্যোগে একটি আন্তর্জাতিক কারুপণ্য মেলা আয়োজনের প্রস্তাব দেন, যা সবার মাঝে দারুণ আশার সঞ্চার করে।

আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছেন:

🔹 মোহাম্মদ হাসান আরিফ, ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, ইপিবি
🔹 লেঃ জেঃ (অবঃ) মোহাম্মদ মাহফুজুর রহমান, চেয়ারম্যান, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওকপাস)

🔹 মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ও চিফ অফ ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ
🔹 প্রফেসর মোহাম্মদ মজিবুল হক, ডিন, ব্র্যাক বিজনেস স্কুল
🔹 প্রফেসর মোঃ আলমগীর হোসেন, প্রো ভিসি ও ট্রেজারার, বিইউএফটি

অত্যন্ত আনন্দের বিষয় হলো, মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং ইপিবি এর ভিসি মহোদয় আমাদের প্রস্তাবিত আন্তর্জাতিক কারুপণ্য মেলা এবং নিজস্ব একটি রিসার্চ ও ডিসপ্লে সেন্টার স্থাপনের বিষয়ে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। হস্তশিল্প খাতের যেকোনো প্রতিবন্ধকতা নিরসনে এবং নগদ সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা পেয়েছি, তা আগামী দিনে আমাদের পথচলাকে আরও সুদৃঢ় করবে।

বাংলাক্রাফট এর সম্মানিত সচিব মোঃ রফিকুল ইসলাম মিথিল এর সাবলীল সঞ্চালনায় অতিথি পর্বের পর সমিতির অভ্যন্তরীণ সভার কার্যক্রমও অত্যন্ত প্রাণবন্তভাবে সম্পন্ন হয়। যারা উপস্থিত থেকে দিনটিকে সুন্দর ও স্মরণীয় করে তুলেছেন, বাংলাক্রাফট পরিবারের সেই সকল সম্মানিত সদস্য ও অতিথিদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বাংলাদেশের হস্তশিল্প খাতকে আরও গতিশীল, দক্ষ ও বিশ্বমানের করে তুলতে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডে...
22/07/2026

বাংলাদেশের হস্তশিল্প খাতকে আরও গতিশীল, দক্ষ ও বিশ্বমানের করে তুলতে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (CED) এর সাথে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)।

শিক্ষা ও শিল্পের এই অনন্য মেলবন্ধনের মূল লক্ষ্য হলো গ্রামীণ কারিগর, নারী ও তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় হস্তশিল্পের প্রসার নিশ্চিত করা। পাশাপাশি যৌথ উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম, ইনকিউবেশন এবং আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী কারুশিল্পকে বিশ্বদরবারে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।

আজকের এই গুরুত্বপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন:
🔹জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি), সভাপতি, বাংলাক্রাফট
🔹জনাব আরিফুল ইসলাম, ট্রেজারার, ব্র্যাক ইউনিভার্সিটি

শেকড়ের শক্তি আর আধুনিক শিক্ষার জ্ঞানের সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশের হস্তশিল্প খাত অর্থনীতিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।

বাংলাদেশের হস্তশিল্পকে বিশ্বদরবারে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার লক্ষ্যে বাংলাক্রাফট যে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজন করত...
13/07/2026

বাংলাদেশের হস্তশিল্পকে বিশ্বদরবারে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার লক্ষ্যে বাংলাক্রাফট যে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজন করতে যাচ্ছে, তার প্রস্তুতি পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে!

গতকাল ১২ জুলাই, ২০২৬ এই মেগা আয়োজনের সম্ভাব্য ভেন্যু, ডিজাইন এবং সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এই আন্তর্জাতিক প্রদর্শনীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি Spellbound Communications Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ সাদেকুল আরেফিন এবং অপারেশনস ডিরেক্টর জনাব মেহেদি হাসান।

এছাড়াও দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আই-এর ডিজিটাল উইং (ব্র্যান্ড অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট)-এর ভাইস প্রেসিডেন্ট এবং জনপ্রিয় সিএমএসএমই (CMSME) প্রোগ্রাম "উদ্যোক্তা- সমৃদ্ধির বাংলাদেশ"-এর প্রডিউসার ও প্রেজেন্টার জনাব অপু মাহফুজ।

বাংলাক্রাফট-এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন:
🔹 জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) – সভাপতি, বাংলাক্রাফট
🔹 জনাব মোঃ মোজাম্মেল হক – সহ-সভাপতি, বাংলাক্রাফট
🔹 জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি – কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট
🔹 জনাব মোঃ রফিকুল ইসলাম মিথিল – সেক্রেটারি, বাংলাক্রাফট
🔹 জনাব মোঃ আসিফ হোসেন – ব্র্যান্ডিং ম্যানেজার, বাংলাক্রাফট

দেশীয় কারুশিল্পের শেকড়কে একটি আধুনিক, নান্দনিক এবং আন্তর্জাতিক মানের প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের হস্তশিল্প খাত খুব শিগগিরই একটি নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।

এই মেগা আয়োজনের পরবর্তী আপডেট পেতে বাংলাক্রাফট-এর সাথেই থাকুন!

10/07/2026

জাতীয় পরিবেশ পদক ২০২৫ অর্জন করেছেন বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত সদস্য এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তৌহিদ বিন আব্দুস সালাম।

পরিবেশবান্ধব কাঁচামালের ব্যবহার, নবায়নযোগ্য সৌরশক্তির প্রয়োগ, বর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাক্রাফট পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর এই অর্জন দেশের হস্তশিল্প খাত এবং পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

বন, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদান এবং বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার অ...
09/07/2026

বন, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদান এবং বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর কার্যনির্বাহী পর্ষদের অন্যতম সম্মানিত সদস্য এবং ক্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তৌহিদ বিন আব্দুস সালাম।

এ গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর এই সম্মাননা আমাদের সকলের জন্য গর্বের এবং পরিবেশ সংরক্ষণে আরও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

09/07/2026

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ উপলক্ষে পরিবেশবান্ধব হস্তশিল্পজাত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশের হস্তশিল্প খাতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)।

মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বাংলাদেশের হস্তশিল্পের সৌন্দর্য, ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে উদ্যোক্তাদের পাঠানো দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব পণ্য দিয়ে বাংলাক্রাফটের স্টল সুসজ্জিত করা হয়েছে।

যে সকল উদ্যোক্তা সময়মতো মানসম্মত পণ্য পাঠিয়ে এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি বাংলাক্রাফটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একসঙ্গে আমরা বিশ্বদরবারে বাংলাদেশের হস্তশিল্পকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরব, ইনশাআল্লাহ।

Address

Fare Diya Complex (3rd Floor), 11/8/E, Panthapath
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 13:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share