17/03/2026
মহান আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসকে তার বান্দাদের জন্য অফুরন্ত রহমত ও বরকত দ্বারা পরিপূর্ণ করেছেন। সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, সংযম, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়ে ওঠে এবং বান্দা তার স্রষ্টার নৈকট্য লাভের সুযোগ পায়।
এই পবিত্র মাসের তাৎপর্যকে সামনে রেখে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ২৬ রমজান, ১৬ মার্চ ২০২৬ তারিখে Student Square Foundation এর উদ্যোগে এক আন্তরিক ও সুশৃঙ্খল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা সৃষ্টি হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মো: নাজমুস সাদাত রত্ন, সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মির্জা মো: আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী জনাব সিবগাতুল্লাহ এবং চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন Student Square Foundation এর সম্মানিত সিনিয়র মেন্টরবৃন্দ এবং সদ্য মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা সহ ২৩০+ অংশগ্রহণকারীর সমন্বয়ে ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Almighty Allah has filled the holy month of Ramadan with countless mercy and blessings for His servants. Through fasting, the bonds of self-purification, discipline, brotherhood, and mutual love become stronger, and a believer gets the opportunity to attain closeness to his Creator.
Keeping the significance of this sacred month in mind and with the intention of seeking the pleasure of Almighty Allah, an Iftar gathering was arranged as part of the yearly tradition on 26th Ramadan, 16 March 2026, organized by Student Square Foundation. The event created a beautiful atmosphere of brotherhood, love, and harmony among all the participants.
Among the distinguished guests present at the Iftar gathering were the honorable Upazila Nirbahi Officer of Godagari, Mr. Md. Nazmus Sadat Ratna, Assistant Superintendent of Police (ASP) Mr. Mirza Md. Abdus Salam, Imam and Khatib of Godagari Model Mosque, M***i Mr. Sibgatullah, along with respected doctors, engineers, teachers, and professionals from various fields.
Also present were the honorable senior mentors of Student Square Foundation, as well as students who recently achieved admission into medical colleges, engineering universities, and various public universities. With the participation of more than 230 attendees, the Iftar gathering was successfully completed, Alhamdulillah.