Abu miah development socity

Abu miah development socity This page is only for helping people

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
26/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

আক্রান্ত ২৯৩ জনের মধ্যে ১ জন মৃত্যু বরণ করে।!😰 বাচ্চার বয়স ৮ মাস পার হয়ে গেলে আর এই টিকা খাওয়ানোর সুযোগ থাকে না।😩😩বলা...
26/07/2025

আক্রান্ত ২৯৩ জনের মধ্যে ১ জন মৃত্যু বরণ করে।!😰 বাচ্চার বয়স ৮ মাস পার হয়ে গেলে আর এই টিকা খাওয়ানোর সুযোগ থাকে না।😩

😩বলা হয়ে থাকে বিশ্বের প্রতিটি শিশু তাদের জীবনের প্রথম পাঁচ বছরে একবারের জন্য হলেও রোটাভাইরাস দ্বারা সংক্রমিত হয়।

🌀আপনি জানেন কি শিশুদের রোটা ডায়রিয়া কতটা ভয়ানক!? 🤔

- রোটাভাইরাস একটি ভাইরাস যা শিশুদের মারাত্মক ডায়রিয়া এবং বমি সৃষ্টি করে।
- এটি একটি খুব সংক্রামক ভাইরাস।
- রোটাভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।
- অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল রোটাভাইরাসের সংক্রমণে সাহায্য করে না। 🥹

🌀প্রতিরোধের উপায়ঃ😊

- রোটাভাইরাস টিকা (ভ্যাক্সিনেশন) আপনার শিশুকে রোটাভাইরাল ডায়রিয়া থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি।
এবং সেই সাথে বাচ্চার হাত সব সময় পরিষ্কার রাখবেন

- শিশুর বয়স ৬ সপ্তাহ বা দেড় মাস পূর্ণ হলে এই টিকা দিতে হয়। কোম্পানি ভেদে ২ বা ৩ টি ডোজ দিতে হয়। ৮ মাস বয়সের মধ্যে সবগুলো ডোজ শেষ করা আবশ্যক।

- মুখে খাওয়ানো টিকা। ইনজেকশনের ঝামেলা নেই।🤗

🤗শুধুমাত্র আমাদের টিকাদান কেন্দ্রে আগত শিশুদের জন্য সরাসরি কোম্পানি থেকে সঠিক দামে, সঠিক টিকা সংগ্রহ করে দেয়া হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান। 💕

পোস্ট টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। 🌸


জনসচেতনতায় : আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি

আগামি ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল  শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস ব...
07/03/2025

আগামি ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে ।
সকলেই নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে আপনার বাচ্চাকে জাতীয় ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো জন্য অনুরোধ জানানো যাচ্ছে

জনসচেতনতায়:
আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি ( এএমডিএস)
ঢাকা দক্ষিন সিটি করপোরেশন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu miah development socity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share