22/09/2026
*শোক সংবাদ*
চলে গেলেন জালাল স্যার
অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে শ্রদ্ধেয় জালাল উদ্দিন স্যার আজ (২২-০৯-২০২৬) দুপুরে তার দ পাইক পাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। জালাল স্যার ৭০, ৮০ ও ৯০ দশকে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার ৩য় সন্তান শাহাদাত ৮৫, ২য় সন্তান ৮৩ এবং আরেক সন্তান ৯১ ব্যাচের শিক্ষার্থী।
তিনি ৫ পুত্র ৫ কন্যার জনক। তার নামাজে জানাজা বাদ এশা দক্ষিন পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়, পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন জালাল স্যারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।