21/02/2026
২১ ফেব্রুয়ারি বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য এক গৌরবোজ্জ্বল ও আবেগঘন দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ অসংখ্য নাম না জানা ভাষা শহীদ তাঁদের অমূল্য জীবন উৎসর্গ করেছিলেন। ভাষার অধিকারের জন্য প্রাণ বিসর্জনের এমন নজির পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। কারও দানে পাওয়া নয়; রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা আমাদের অস্তিত্ব ও অহংকার।
এই দিনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা গভীর আবেগে স্মরণ করি-
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।”
আসুন, আমরা বাংলায় কথা বলি, বাংলাকে ভালোবাসি এবং বাংলাকে আরও সমৃদ্ধ করি।
উদয়ন ছায়া জাতিসংঘ সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই ।