Aparajeyo-Bangladesh

Aparajeyo-Bangladesh Aparajeyo-Bangladesh (AB) is a national human rights organization . it was founded in 1995 through localization of an international NGO.

The organization commenced activities in 1976, working with children, youth and women living in and around the slums of Dhaka city.

গবেষণা প্রতিবেদনযৌনকর্মীদের ৪৫ শতাংশ শিশু বয়সেই পেশায় যুক্ত হন ইত্তেফাক রিপোর্টপ্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬যৌনকর্ম...
24/05/2026

গবেষণা প্রতিবেদন
যৌনকর্মীদের ৪৫ শতাংশ শিশু বয়সেই পেশায় যুক্ত হন
ইত্তেফাক রিপোর্ট
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
যৌনকর্মীদের ৪৫ শতাংশ শিশু বয়সেই পেশায় যুক্ত হয়। তাদের মধ্যে ১১ থেকে ১৪ বছর বয়সের মধ্যে এই পেশায় যুক্ত হয় ১৮ দশমিক ৫ শতাংশ মেয়ে শিশু। এছাড়া ১৫ থেকে ১৭ বছর বয়সের ২৬ দশমিক ৫ শতাংশ মেয়ে এই পেশায় প্রবেশ করে। অন্যদিকে, ৩৮ শতাংশ নারী ১৮ থেকে ২১ বছর এবং ১০ শতাংশ নারী ২২ থেকে ২৫ বছর বয়সে এই পেশায় আসেন। সুযোগ পেলে তারা পেশা ছেড়ে দেয়ার কথাও জানান-‘ইউএন উইমেন’ -এর সহযোগিতায় ‘অপরাজেয় বাংলাদেশ’ পরিচালিত এক গবেষণায় এ তথ্য প্রকাশ পায়।
গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সমকালের সভাকক্ষে ‘যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণা প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। ‘সমকাল’, অপরাজেয় বাংলাদেশ’ এবং ‘ইউএন উইমেন’ গোলটেবিল আয়োজন করে।
অপরাজেয় বাংলাদেশগত এক বছরে জামালপুরের একটি যৌন পল্লীর ২০০ জন যৌনকর্মী এবং ৫০ জন অংশীজনের ওপর করা গবেষণার ফলাফল উপস্থাপন করেন– অপরাজেয় বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা বাশার। তিনি বলেন, ২০০ জন যৌনকর্মীর মধ্যে ১২৯ জন বিবাহিত, ৩৭ জন তালাকপ্রাপ্ত এবং ৩১ জন অবিবাহিত। তাদের মধ্যে ৪৯ শতাংশ মাসে পাঁচ থেকে ১০ হাজার টাকা আয় করেন। ৩২ দশমিক ৫ শতাংশ নারী আয় করেন ১০ থেকে ১৫ হাজার টাকা। ১২ শতাংশ যৌনকর্মী ১৫ থেকে ২০ টাকা। ৮০ শতাংশ নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহণ করে না। ৯০ শতাংশ শৈশবে যৌন নির্যাতনের শিকার হন। অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে কেউই সামাজিক নিরাপত্তা সুবিধা পাননি। তাদের প্রধান চাহিদা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কথা বলেছেন ৯৫ শতাংশ , শিশুদের শিক্ষার কথা বলেছেন ৮০ শতাংশ।
সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা বাশার।
বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস ইউনিট) ডা. মো. সুলতান আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হাসান, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালিদা হালুম আখতার, সিডব্লিউসিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ইশরাত শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খন্দকার ইভা প্রমুখ।
news link :
https://www.ittefaq.com.bd/752263

🌟 Empowering Marginalized Children for a Brighter Future 🌟On July 30, 2025, a crucial consultation meeting was held in D...
24/05/2026

🌟 Empowering Marginalized Children for a Brighter Future 🌟
On July 30, 2025, a crucial consultation meeting was held in Dhaka under the Light of Equality through Sponsorship project. Hosted by Aparajeyo-Bangladesh, in collaboration with ARBAN Education & Women Empowerment Programme and Shobujer Ovijan Foundation - SOF, and funded by Terre des Hommes Italia in Bangladesh, the meeting focused on improving education, mental health, and digital safety for marginalized children.
The event was graced by Mrs. Farhana Haque, Deputy Secretary of the Ministry of Primary and Mass Education, who highlighted the importance of government and NGO collaboration, and emphasized how education and career counseling will help address current challenges.
The consultation brought together government officials, educators, NGO representatives, and civil society members to discuss strategies for ensuring inclusive education and safe learning environments. Key activities discussed included:
Mental health counseling for 3,600 students
Digital safety awareness classes
Career counseling and teacher training
We are proud to be part of this impactful project, working towards a safer, more inclusive educational environment for every child.
Together, we can bring light to the lives of those who need it most. 💡
collected

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম আলোচনা সভা ও গুনীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়ো...
15/03/2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম আলোচনা সভা ও গুনীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন পরে, উক্ত অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না আপা উক্ত ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত নারী ও কন্যা শিশুদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক ও সমাজসেবা মন্ত্রনালয়, আর ছিলেন ডাঃ জুবাইদা রহমান, শিরিন হক, ও সৈয়দা ইকবাল মানদ বানু, সভাপতি- সুরভী, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাঃ বদরুল আলম মজুমদার। উক্ত অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের অন্তরা সেল্টার হোমের মেয়ে শিশুরা জাগো নারী জাগো গানে নৃত পরিবেশন করে।

Aparajeyo-Bangladesh is celebrating International Women’s Day with pride and solidarity, honoring the courage, leadershi...
08/03/2026

Aparajeyo-Bangladesh is celebrating International Women’s Day with pride and solidarity, honoring the courage, leadership, and contributions of women everywhere.
Together, we continue working to ensure dignity, rights, and opportunities for every woman.
Happy Women’s Day! 💜🌸

" ঝিরি ঝিরি বাতাসে গাছের ঐ আবডালেআমের মুকুলেরা লজ্জাভরন ফেলেউচ্ছল নৃত্যে মেতেছেধরণীর উদ্যম হাওয়ায় বসন্ত কাঁপা দুপুরে ম...
15/02/2026

" ঝিরি ঝিরি বাতাসে গাছের ঐ আবডালে
আমের মুকুলেরা লজ্জাভরন ফেলে
উচ্ছল নৃত্যে মেতেছে
ধরণীর উদ্যম হাওয়ায় বসন্ত
কাঁপা দুপুরে মন ময়ূরীর আহত দুয়ার-
প্রেম লাজে খুলছে"

অপরাজেয় বাংলাদেশ সহ ১৪ই ফেব্রুয়ারি বসন্ত উৎসব ১৪৩২ উদযাপন করা হয়।
বসন্ত বরণ বা পহেলা ফাল্গুন বাঙালির প্রাণের উৎসব— যা শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে প্রকৃতি ও মনে নতুন স্পন্দনের সঞ্চার করে। বাসন্তী রঙের পোশাক, ফুলেল সাজ, কোকিলের ডাক এবং কৃষ্ণচূড়া, পলাশ ও শিমুলের রঙিন বাহার এই উৎসবের মূল বৈশিষ্ট্য।
এই আনন্দঘন আয়োজনে অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না আপা এবং সকল কর্মীবৃন্দ বাঁধভাঙা উল্লাসে বসন্তের ভালোবাসার রঙ ছড়িয়ে দেন।
বসন্ত উৎসব ১৪৩২ উপলক্ষে সকল সেন্টারে শিশুদের নিয়ে উৎসবটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়।
🌼 শুভ বসন্ত! 🌼
রঙিন হোক সকলের জীবন।

অপরাজেয়-বাংলাদেশ ১লা ফেব্রুয়ারি, ২০২৬.৩১ বছরে পদার্পণ করলো। জন্মলগ্ন থেকেই অপরাজেয়-বাংলাদেশ সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত...
08/02/2026

অপরাজেয়-বাংলাদেশ ১লা ফেব্রুয়ারি, ২০২৬.
৩১ বছরে পদার্পণ করলো। জন্মলগ্ন থেকেই অপরাজেয়-বাংলাদেশ সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী, যুব সমাজ এবং দুঃস্থ নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে দেশের সব বিভাগের ৩০টি জেলা, ৮৫টি উপজেলা এবং ১৫০টি ইউনিয়নে অপরাজেয়-বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে। এ যাবৎ প্রায় ২৫ লক্ষ শিশুকে সমাজের মূলস্রোতধারায় পুনর্বাসন করা হয়েছে এবং ৩৫ হাজার দুঃস্থ নারীর জীবন স্বাবলম্বী করা হয়েছে। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

অপরাজেয়-বাংলাদেশের মূল কাজসমূহ হলো—
জাতীয় নীতিমালার আলোকে নারী, শিশু ও যুব সমাজের জন্য:
• সচেতনতা বৃদ্ধি করা
• এলাকার জনগণকে সরাসরি এসব কার্যক্রমে সম্পৃক্ত করা
• নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিষয়ভিত্তিক গবেষণা পরিচালনা করে তা উপস্থাপন করা এবং সিস্টেমে পরিবর্তন আনা
• কার্যপদ্ধতিগুলোকে “মডেল অব গুড প্র্যাকটিস” হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা

ইতোমধ্যে অপরাজেয়-বাংলাদেশের বহুমাত্রিক কর্মপদ্ধতি দেশে ও দেশের বাইরে উত্তম চর্চা (Best Practice) হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অপরাজেয়-বাংলাদেশের সকল বয়সের লক্ষভুক্ত জনগোষ্ঠী, সক্রিয় কর্মীবাহিনী, বোর্ড অব ডিরেক্টরস, স্থানীয় বৃহত্তর জনগোষ্ঠী, নাগরিক সমাজ, দেশি-বিদেশি দাতা সংস্থা এবং সর্বোপরি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অকৃত্রিম সহযোগিতাই এই দীর্ঘ পথচলার শক্তি। যারা দীর্ঘদিন শ্রম ও মেধা দিয়ে অপরাজেয়-বাংলাদেশের কার্যক্রমকে গতিশীল রেখেছেন, তাঁদের অনেককেই আমরা হারিয়েছি—এই বিশেষ দিনে তাঁদের বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আমাদের এই পথচলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।
অপরাজেয়-বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

Address

Silver Garden, Plot 41-45, Rupnagar Extension, Baishteki, Mirpur-13, Tel: 880 2 41000241, 41000242, Fax: 880 2 41000243
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Aparajeyo-Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aparajeyo-Bangladesh:

Share