02/06/2026
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিবছরের কোরবানির ন্যায় #সবার মুখের হাসি এ বছরও ২০২৬ আমরা আপনাদের সকলের সহযোগিতায় যারা কোরবানি দিতে পারেনি এমন ২ টি মাদ্রাসার এবং ৩ টি মসজিদের মোয়াজ্জেম খাদেম হুজুর সহ মোট ৬৩২ টি পরিবারের কাছে আল্লাহর রহমতে ১ কেজি করে গোশত বিতরণ করা হয়েছে ,তার জন্য আন্তরিকভাবে আমাদের প্রবাসী ভাইদের , নাখালপাড়ার বাহিরে এবং নাখালপাড়ার ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যাদের উদ্যোগের এবং সাহায্যের ফলে আল্লাহর রহমতে আমরা এই মহৎ কাজটি সম্পন্ন করতে পেরেছি সবাই তাদের জন্য দোয়া করবেন , এ দুটি গরু আপনাদের সকলের সহযোগিতায় ,নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা হয়েছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মহান রাব্বুল আলামিন আপনাদের এই সকলের সহযোগিতাকে কবুল করুক আমিন। এ উদ্যোগটি শুধু লিচুবাগানবাসীর নয় এ উদ্যোগটি প্রবাসী ভাইদের ,নাখালপাড়া ,নাখালপাড়ার বাহিরে ভাইদের সকলের এ উদ্যোগে নিয়ে থাকে ,মহান রব্বুল আলামীন যেন আমাদের সকলকে কবুল করেন আমিন। ২০২৬ কোরবানি প্রজেক্ট এর একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে আপনারা সকলে দেখবেন ইনশাআল্লাহ, ২০২০ থেকে ২০২৬ এ ৭ টি বছর যারা যারা আমাদের কে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি আপনাদের সকলের দান কে যেন মহান রব্বুল আলামীন কবুল করেন আমিন।
২০২৫ এর ১৯,৮৯১ টাকা সহ মোট
২০২৬ সর্বমোট টাকা সংগ্রহ -৪,৯১,৮৯৩ টাকা.
আলহামদুলিল্লাহ - আলহামদুলিল্লাহ
প্রথম গরু টি কেনা - ২,৩৭,০০০ টাকা
হাসিল - ৭,৪০০ টাকা
সর্বমোট প্রথম গরুটি কেনা হয়েছে- ২,৪৪,৪০০ টাকা
প্রথম গরুটির ওজন হয়েছে ৯ মন ৪ কেজি.
দ্বিতীয় গরু টি কেনা - ১,৮৫,০০০ টাকা
হাসিল - ৫,০০০ টাকা
সর্বমোট দ্বিতীয় গরুটি কেনা হয়েছে- ১,৯০,০০০ টাকা
দ্বিতীয় গরুটির ওজন হয়েছে ৭ মন ১ কেজি.
হাট কর্তৃপক্ষদেরও ধন্যবাদ জানাই আমাদের সাথে শরিক হওয়ার জন্য এবং ডিসকাউন্ট দেওয়ার জন্য,
গরুর পিকআপ গাড়ি ভাড়া - ৩,০০০ টাকা
হাটের যাতায়াত ও আনুষাঙ্গিক খরচ - ১২৫০ টাকা
ঈদের দ্বিতীয় দিনের খরচ,
দুটি গরুর কসাই খরচ - ১৯,০০০. টাকা
পলি ,ব্যাগ ,ত্রিপল - ৪৯৭০ টাকা
সর্বমোট ২০২৬ প্রজেক্ট - ৪,৬২,৬২০ টাকা খরচ হয়েছে
২০২৭ কোরবানির প্রজেক্ট এর জন্য অবশিষ্ট আপনাদের আমাদের সকলের ২৯,২৭৩ টাকা আমানত রেখে দিলাম ইনশাআল্লাহ।