15/04/2026
পহেলা বৈশাখ ১৪৩৩, এই আনন্দঘন দিনে আরো কিছু আনন্দ এসে মিশেছিলো আমাদের আদমজী স্কুল আবৃত্তি পরিবারে!
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন আমাদের ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সামিউল ইসলাম। তার অসাধারণ পরিবেশনা সত্যিই সকলকে মুগ্ধ করেছে।
এছাড়াও গল্পবলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের সাধারণ সম্পাদক মাহমুদুল বারী তলহা। তার সাবলীল উপস্থাপনশৈলী ও গল্প বলার দক্ষতা সকলকে মুগ্ধ করে বিপুল প্রশংসা কুড়িয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের এই সাফল্যে আমাদের অধ্যক্ষ মহোদয় নিজেও প্রশংসা করেছেন, যা আমাদের জন্য ছিল অত্যন্ত গর্বের বিষয়।
আদমজী স্কুল আবৃত্তি ক্লাবের এই সাফল্যের ধারা অব্যহত রবে বলে আমরা আশাবাদী।