20/09/2024
ঈশ্বরের সঙ্গে কথোপকথন
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
*ঈশ্বর :* চলো, এবার যাবার সময় হয়ে গেছে।
*মানুষ* : এত তাড়াতাড়ি? কিন্তু আমার যে অনেক কিছু করার ছিল।
*ঈশ্বর : আর কিছু করার নেই। এই স্যুটকেসটা নাও আর আমার সঙ্গে চলো।
*মানুষ :* কী আছে এই স্যুটকেসে?
*ঈশ্বর : যা কিছু তোমার নিজের ...
*মানুষ :* আমার নিজের? মানে আমার জিনিসপত্র, জামাকাপড়, টাকাপয়সা ....?
*ঈশ্বর :* ওইগুলো তো এই পৃথিবীর সম্পদ, তোমার নিজের কোনদিনই ছিল না এসব ।
*মানুষ :* তবে কি ওইগুলো আমার স্মৃতি?
*ঈশ্বর :* স্মৃতি তো শুধুই সময়ের সম্পদ ....
*মানুষ* : তবে কি আমার প্রতিভা?
*ঈশ্বর :* না না, সেগুলো পরিস্থিতির অবদান ছিল ।
*মানুষ :* তাহলে কি এরা আমার পরিবার ও বন্ধু বান্ধব?
*ঈশ্বর :* না, তারা ছিল তোমার জীবনযাত্রার সঙ্গী ।
*মানুষ :* আমার স্ত্রী এবং সন্তান?
*ঈশ্বর :* তারা তো তোমার হৃদয়ে।
*মানুষ :* তবে কি এটা আমার শরীর?
*ঈশ্বর :* না না, সে তো শুধুই ধূলিকণা।
*মানুষ :* তবে এ নিশ্চয়ই আমার আত্মা।
*ঈশ্বর :* তুমি কিন্তু আবার ভুল বললে। তোমার আত্মা, সে তো আমার!
মানুষটির দুচোখে জলের ধারা। ভয়ে ভয়ে সে তাঁর দিকে বাড়ানো স্যুটকেসটি খুলল।
খালি .....
ব্যথিত মনে অশ্রুসজল নয়নে মানুষটি ঈশ্বরের দিকে কিছুক্ষণ চেয়ে রইলো তারপর ধীরে ধীরে বললো : হে স্বর্গীয়, আমার নিজের বলতে কি কিছুই নেই?
*ঈশ্বর :* ঠিক তাই। তোমার কোনোদিনই কোনোকিছুই ছিল না।
*মানুষ :* তবে আমার বলতে কী আছে?
*ঈশ্বর :* তোমার এই পৃথিবীতে কাটানো মুহূর্তগুলো। যতটা সময় কাটিয়েছো এই পৃথিবীতে, সেগুলো সব তোমার ছিল। জীবন তো শুধুই কতকগুলো মুহূর্ত মাত্র .....
তাই .....
বাঁচো, ভালোবাসো, অন্যকেও বাঁচতে দাও, আর পারলে মানুষের উপকার করো।
Life is one piece one time 🏆