এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ গ্রুপ সংক্রান্ত নীতিমালাঃ অনুচ্ছেদ (ক)
১. যেকোনো ধরণের অশালীন কৌতুক কিংবা বাজে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, নগ্নতা, হিংসাত্মক বিষয়, রাজনৈতিক বিষয়,ধর্মীয় আক্রমনাত্মক কিংবা উস্কানিমুলক আলোচনা, নারীপুরুষ ঘটিত বিভেদ/তর্ক হতে পারে এমন কিছু পোস্ট করা যাবে না। অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ধর্ম কে আঘাত কিংবা হেয় করে পোষ্ট করা যাবে না।
২. একই পোস্ট শুধুমাত্র এক জনের টি প্রকাশ করা হ
বে। মানসম্পন্ন, রুচিশীল ও মৌলিক লেখাকে পোষ্ট করাকে উৎসাহিত করা হবে। অন্য কোনো সূত্রে প্রাপ্ত পোষ্ট এর ক্ষেত্রে পোষ্টের নিচে তথ্যসূত্র অবশ্যই লিখিত থাকতে হবে।
৩. অন্য ফেসবুক পেজের লিংক (প্রোফাইল/গ্রুপ/পেজ) কিছুই শেয়ার করা যাবে না। ইউটিউব, নিউজপেপার অথবা অন্য কোনো গ্রহনযোগ্য ওয়েব পোর্টাল এর কনটেন্ট শেয়ার করা যাবে। সদস্যদের ব্যক্তিগত কন্টেন্ট গ্রুপের পেজে কিংবা গ্রুপের ওয়েব সাইটের প্রোফাইলে সরাসরি আপলোড করতে অনুরোধ করা হলো।
৪. এডমিনের অনুমতি ছাড়া অর্থ চেয়ে কোনো পোস্ট করা যাবে না। কোনো সংস্থা কোনো দানের জন্য পোস্ট দিতে চাইলে গ্রুপ অ্যাডমিন বরাবর জানাতে হবে এবং পোস্টটি গ্রুপ পেজ থেকে পর্যাপ্ত রেফারেন্স সহকারে পাবলিশ হবে।
৫. কোন ধরনের ব্যক্তিগত কিংবা সমষ্ঠিগত ব্যবসায়িক স্বার্থে তৈরি প্রমোশনাল পোষ্ট শেয়ার করা যাবে না।
৬. গ্রুপ পোষ্ট কিংবা কমেন্টে দেওয়া ব্যক্তিগত ফোন নাম্বার, ঠিকানা, সংবেদনশীল কোনো ব্যক্তিগত কিংবা পারিবারিক তথ্য, গ্রুপের পরিচয়ে বন্ধুতালিকায় যোগ করে নেওয়া, ব্যক্তিপর্যায়ে যেকোনো গেট টুগেদার কিংবা আড্ডা দেওয়া সহ যেকোন ব্যক্তিগত স্পর্শকাতর বিষয় নিজ দায়িত্বে শেয়ার করতে হবে।
৭.নতুন সদস্যদের প্রথম পোস্ট ছাড়া কোনো বিষয়বস্তু ছাড়া কেবল মাত্র একক /গ্রুপ ছবি বা সেল্ফি পোষ্ট এপ্রুভ করা হবে নিজের তোলা কিংবা নিজের আঁকা হতে হবে এবং লেখার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে।
৮. গ্রুপে কোন পোস্ট আপত্তিকর মনে হলে এডমিন / মডারেটর প্যানেলের কাছে ফেসবুকের নিয়মানুযায়ী রিপোর্ট করতে হবে।
৯.এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ গ্রুপে তে কোন পোস্ট/কমেন্টে কুরুচিকর ভাষা ব্যবহার করা যাবে না।
১০. কোন সদস্য অপর কোন সদস্যকে ব্যক্তিগতভাবে কোন কনটেন্টের মাধ্যমে আক্রমণ করতে পারবে না।
১১. এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ প্ল্যাটফর্মে কোন ধরণের অসুস্থ এবং অগ্রহনযোগ্য কলহে লিপ্ত হওয়া যাবে না।
১২. কোন একজন সদস্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।
১৩. এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ সদস্যদের প্রোফাইল পিকচারে কোন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি দেয়া যাবে না এবং প্রোফাইল নাম এবং সদস্য নাম এ কোন ধরণের আপত্তিকর এবং অরুচিকর শব্দ ব্যবহার করা যাবে না।
এই সকল ব্যবহারবিধি লংঘিত হলে এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ গ্রুপ কর্তৃপক্ষ প্রতিকারস্বরুপ নিচের যেকোনো ব্যবস্থা (ক্ষেত্রবিশেষে) গ্রহণ করবে- অনুচ্ছেদ (খ)
(১) সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া
(২) পুরোপুরিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া।
অস্বীকৃতিজ্ঞাপনঃ এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ এর প্রশাসকগণ গ্রুপে বা ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্যের জন্য দায়বদ্ধ নয় এবং এই ধরণের তথ্য সম্পর্কে সকল দায় অস্বীকার করে এবং এই সাইটে প্রকাশিত সকল তথ্য ও মতামতের দায় একান্তই প্রদানকারী সদস্যের নিজস্ব। এইচএসসি বন্ধন ২০০৩ বাংলাদেশ – এমন সনদ প্রদান করে না যে এই সাইটে প্রকাশিত সকল তথ্য সঠিক বা নির্ভুল। এই সাইটে প্রকাশিত তথ্যের উদ্দেশ্য শুধুমাত্র এর সদস্যদের একটা সাধারণ তথ্য প্রকাশকারী ভার্চুয়াল গ্রুপ।
জয় বন্ধন জয়
বন্ধন দৃঢ় হউক বন্ধুত্বে…