22/08/2024
আসসালামু আলাইকুম,
প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম।সম্প্রতি উজানের ঢলে বাংলাদেশের দক্ষিণ- পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় জনজীবন বিপন্ন।মানুষ, পশু পাখি সহ অন্যান্য জীবন জন্তু মরে সাবাড় হচ্ছে।পানি বন্দী এখনো প্রায় লাখ লাখ মানুষ। রাস্তা ভেঙে গাড়ি ভেসে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি সহসাই।আল্লাহ আমাদের এই গজব থেকে রক্ষা করুক।উদ্ধার কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও অন্যান্য অনেক সরকারি -বেসরকারি সংস্থা।তাই জাতীয় ক্লান্তিতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দূর্যোগের এলাকায় সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদসমূহের কোনো একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ তার আখিরাতের বিপদসমূহের মধ্য থেকে একটি (কঠিন) বিপদ দূর করে দেবেন। (বুখারি, হাদিস : ২৪৪২; মুসলিম, হাদিস : ২৫৮০)
তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসা। যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, খাদ্য, বস্ত্র, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।আমিন।