আবরার ফাহাদ: ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আবরার ফাহাদ: ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ

আবরার ফাহাদ: ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবরার ফাহাদ: ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ, Community Organization, Dhaka.

31/08/2025
15/07/2025

আবরার ফাহাদকে নিয়ে ডকুমেন্টারি।
আবরার ফাহাদ, আমাদের বাতিঘর।

27/04/2025

"We are the ones who feel deep pain, shame, and humiliation seeing Bangladesh ranked among the most corrupt countries in the world.
We want an end to this corruption.
We want to build the state as an institution dedicated to service and solving problems."

Siddikur Rahman
National Executive Council Member and
Joint Convener, Chattogram Metropolitan, AB Party

27/02/2025

আসামীপক্ষের আইনজীবী সংক্রান্ত বিষয়টি আব্বুর থেকে জানতে পারি গত ২৪ তারিখে। তবে আদালতের শুনানি শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে কথা বলে কোনো লাভ ছিলো না। আবার যে দুই দল আবরার ফাহাদের বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ ছিলো, তারাই এই ঘটনা নিয়ে নিজেদের মধ্যে রাজনীতি করুক এমনটাও চাইনা বলে এড়িয়ে যেতে চেয়েছিলাম।

কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম, এই সুযোগে যেই সাত আসামীর পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন, তাদেরকেই রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বুঝাচ্ছেন যে, সেই সাতজনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে! তো এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলা উচিত:

১. প্রথমেই যে কথাটা আসে যে, আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে। অথচ ঘটনা পুরোই উলটো। শেষ মুহুর্তে গিয়ে বেশ কয়েকজনের সাজা কমানোর জন্য স্বয়ং তৎকালীন আইনমন্ত্রী চেষ্টা করেছেন। আসামীর পরিবার ও ছাত্রলীগের পক্ষ থেকে আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেলেও, বিচারকের দৃঢ়তার কারণে সুবিধা করতে পারেননি।

২. যেই সাতজনের পক্ষে উনি: (যাদের কথা টেনে ডিফেন্ড করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু অভিযোগ যুক্ত)

(i) মেহেদী হাসান রাসেল: তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যে সরাসরি লাশগুম আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

(ii) মেহেদী হাসান রবিন: আবরার ফাহাদকে টার্গেটের মূল হোতা। যে ৩রা অক্টোবরের মিটিংয়ে নির্দেশ দেয় আবরার ফাহাদকে গেস্টরুমে আনতে। ভাইয়ার রুমমেট মিজান, এই রবিনকেই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার।

(iii) অমিত সাহা: যে সেদিন রাতে উপস্থিত ছিলো না। কিন্তু ৫ ঘণ্টার মারার পরে ২০১১ থেকে ২০০৫ এ নিয়ে যাওয়ার পরে অবস্থা দেখে মেসেঞ্জারে নির্দেশ দিয়েছিলো যে, ওরে আরো দুই ঘণ্টা মারা যাবে। (উনার যাবজ্জীবন কারাদণ্ড আছে)

(iv) মাহমুদ সেতু: খুব সম্ভবত এর কথা দিয়েই বলা হচ্ছে যে, জানালা দিয়ে উঁকি দেওয়ায় ফাসির রায় হয়েছে। কথা ভুল না, তবে অসম্পূর্ণ। উঁকি দেওয়ার পরে যারা মারতেছিলো, তারা তাকে জিজ্ঞেস করেছিলো যে, ভাই কিছু তো স্বীকার করেনা। তখন সে বলেছিলো, তাইলে আরো মারতে থাকো।

(v) শামীম বিল্লাহ
(vi) নাজমুস সাদাত
(vii) হোসেন মোহাম্মদ ত্বোহা

৩. দেখেন, আমরা কোনোভাবেই চাই না যে কোনো নির্দোষ শাস্তি পাক। আমরা চাই ন্যায়বিচার। তবে একটা বিষয় কী, এই হত্যাকাণ্ডের দায় কী শুধুই ২৫জনের উপরে ছিলো? অবশ্যই না। যেই মাত্রার অপরাধে এদের শাস্তি হয়েছেন বলে আপনারা মনে করছেন, তা সত্যি হলে শতাধিক আসামী হতো।

৪. কিন্তু এই যে, একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়েই জনমনে সন্দেহ সৃষ্টি করা হলো, এর দায় কারা নেবে?

একজন আইনজীবী তার পছন্দ মতো যেকোনো মামলা নিতেই পারে। এখানে আমার কোনোই আপত্তি নেই। কিন্তু সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কীসের আলাপ ভাই! উনি আদালতে অনেক চেষ্টা করেও যে ক্ষতিটা করতে পারেননি, সেটা আপনাদের ‘উনি যাদের মামলা নিয়েছেন তারা অতটাও দোষী না’ প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে।

Abrar Faiyaj এর টাইম লাইন থেকে।

২০১৯ সালের আজকের এই দিনে ফেইসবুকে নিজের ওয়ালে যে স্ট্যাটাসটি দেওয়ার কারণে শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়।স্ট্যাটাসটি...
07/10/2024

২০১৯ সালের আজকের এই দিনে ফেইসবুকে নিজের ওয়ালে যে স্ট্যাটাসটি দেওয়ার কারণে শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়।

স্ট্যাটাসটি হচ্ছে:
১. ১৯৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

২. কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব?

৩. কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-
"পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবরার ফাহাদ: ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share